ডায়াবেটিস রোগীদের প্রতিবছর পায়ের স্ক্রিনিং জরুরি
ডায়াবেটিস রোগীর পায়ের স্ক্রিনিংয়ের বিষয়ে কথা বলেছেন ডা. আবদুল্লাহ আল গাদ্দাফী রানা। ছবি : এনটিভি
সাধারণত ডায়াবেটিস রোগীর পা-কে ডায়াবেটিক ফুট বলা হয়। আর দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে এক ধরনের ক্ষত তৈরি হয়, একে ডায়াবেটিক ফুট আলসার বলে।
এ জন্য ডায়াবেটিস রোগীদের স্ক্রিনিং জরুরি। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৬৮তম পর্বে কথা বলেছেন ডা. আবদুল্লাহ আল গাদ্দাফী রানা। বর্তমানে তিনি ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ, ফরিদপুরের অর্থোপেডিকস অ্যান্ড ফুট কেয়ার বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : রোগী তাহলে কখন চিকিৎসকের কাছে যাবে?
উত্তর : ডায়াবেটিস ধরা পড়ার সঙ্গে সঙ্গেই প্রথমে তাকে পায়ের স্ক্রিনিংটা করে নিতে হবে। তাকে প্রতিবছর একবার পায়ের স্ক্রিনিং করতে হবে। যখন ১০ বছরের বেশি ডায়াবেটিস হয়ে যাবে, তখন প্রতি তিন মাস পর পর তাকে স্ক্রিনিং করতে হবে।

ফিচার ডেস্ক