Skip to main content
NTV Online

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
শাশ্বতী মাথিন
১৫:৫১, ১২ ডিসেম্বর ২০১৫
শাশ্বতী মাথিন
১৫:৫১, ১২ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৫:৫১, ১২ ডিসেম্বর ২০১৫
আরও খবর
হিট স্ট্রোক কি? জেনে নিন লক্ষণ ও করণীয়
আক্কেল দাঁতের ব্যথায় মুক্তি পেতে করণীয় ও সমাধান
‘অ্যান্টিবায়োটিক যত্রতত্র ব্যবহারে ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর সুপারবাগের ঝুঁকি বাড়ছে’
শীতে অতিরিক্ত চা-কফি মানেই বিপদ, সতর্ক করলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা
কখন দাঁত ব্রাশ করবেন?

গ্রিন টি কি আসলেই দ্রুত ওজন কমায়?

শাশ্বতী মাথিন
১৫:৫১, ১২ ডিসেম্বর ২০১৫
শাশ্বতী মাথিন
১৫:৫১, ১২ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৫:৫১, ১২ ডিসেম্বর ২০১৫
গ্রিন টি ওজন কমাতে সাহায্য করে। ছবি : সংগৃহীত

গ্রিন টি দীর্ঘকাল ধরেই ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বলা হয়, গ্রিন টি ক্যানসার প্রতিরোধ করে, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এর মধ্যে রয়েছে আরো অনেক স্বাস্থ্যকর গুণ।

বলা হয়, গ্রিন টি দ্রুত ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই ইদানীংকালে ওজন নিয়ন্ত্রণে অনেকেই গ্রিন টিকে দৈনন্দিন খাদ্য তালিকায় রাখতে পছন্দ করে। এ ছাড়া বিশেষজ্ঞ পুষ্টিবিদরাও ওজন কমাতে গ্রিনটিকে খাদ্য তালিকায় রাখার পরামর্শ দিয়ে আসছেন। তবে আসলেই কি গ্রিন টি দ্রুত ওজন কমাতে কার্যকর? বোল্ডস্কাই ওয়েবসাইটের স্বাস্থ্যবিভাগের একটি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে এর উত্তর।   

আসলে এতে কোনো সন্দেহ নেই যে, এককাপ কফির থেকে এক কাপ গ্রিন টি খাওয়া বেশি স্বাস্থ্যকর। এর কারণটিও খুব স্পষ্ট। কেননা গ্রিন টির মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। গ্রিন টির মধ্যে রয়েছে ভিটামিন এ, বি, বি৫, ডি, ই, সি, ই, এইচ সেলেনিয়াম, ক্রোমিয়াম, জিংক, ক্যাফেইন ও মেঙ্গানিজ।

আমাদের শরীরে প্রাকৃতিকভাবে তাপ উৎপন্ন হয়। গ্রিন টি খেলে শরীরের তাপমাত্রা সামান্য বাড়তে থাকে। এই তাপ বাড়ার কারণে শরীর থেকে ক্যালোরি পোড়ে। আর ক্যালোরি পোড়া ওজন কমাতে সাহায্য করে। গ্রিন টি বিপাক ক্ষমতা বাড়ায়। গ্রিন টির মধ্যে থাকা বিভিন্ন প্রাকৃতিক উপাদান এই কাজে মুখ্য ভূমিকা রাখে।

গ্রিন টি পরিপাক ভালো রাখতে সাহায্য করে। এর মধ্যে থাকা পলিফেনল চর্বি জারণ বা ফ্যাট অক্সিডেশন হওয়ার প্রক্রিয়াকে ভালো করে। এটি  বাড়তি ওজন কমাতে সাহায্য করে।

এ ছাড়া গ্রিন টির মধ্যে রয়েছে ক্যাফেইন। ক্যাফেইন উদ্যোম বাড়ায় বা ব্যায়ামের শক্তি জোগায়। আর শারীরিক পরিশ্রম ওজন কমাতে কাজে দেয়। অনেকে বলেন এইভাবে গ্রিন টি পরোক্ষভাবে ওজন কমাতে সাহায্য করে।

সম্প্রতি একটি গবেষণায় বলা হয়, যারা গ্রিন টি পান করেন এবং নিয়মিত ব্যায়াম করেন তাদের ১৫ শতাংশ দ্রুত চর্বি ঝরে। আর যারা ব্যায়াম করেন কিন্তু গ্রিন টি পান করেন না, তারা এই উপকার থেকে বঞ্চিত হন। আর যারা গ্রিন টি পান করেন তবে ব্যায়াম করেন না, তাদের ৩ শতাংশ চর্বি পোড়ে। এই গবেষণায় বলা হয়, গ্রিন টি এক ধরনের হরমোনের বৃদ্ধি ঘটায়, যা ওজন কমাতে সাহায্য করে।

তাই বিশেষজ্ঞরা বলেন, হ্যাঁ, গ্রিন টি আসলেই ওজন দ্রুত কমাতে সাহায্য করে। তবে যদি ব্যায়াম না করে গ্রিন টি পান করা হয় এটি তেমন ভালো কাজে দেয় না। ব্যায়াম এবং গ্রিন টি পান করা একসাথে চালিয়ে গেলে ওজন কমবে দ্রুত হারে। 

সর্বাধিক পঠিত
  1. হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
  2. চিংড়ি মাছ খেলেই কি অ্যালার্জি হয়? আসল সত্যিটা জানুন
  3. অতিরিক্ত করলা খেলে হতে পারে মারাত্মক স্বাস্থ্য সমস্যা
  4. ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৭৫ জন
  5. বেশি শশা খাচ্ছেন? জেনে নিন ক্ষতি
  6. ডেঙ্গু আক্রান্ত আরও ৭৭ জন হাসপাতালে ভর্তি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x