হামে আক্রান্ত ৫০ হাজার শিশু
মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হামে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে- হামে এখন পর্যন্ত ৫০ হাজারেরও বেশি শিশু আক্রান্ত হয়েছে।
আজ সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন দেখা যায়, এখন পর্যন্ত হাম ও হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৪১৫ জন আর আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৫০০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, হামে ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৪১৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৬৫টি শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৫০ জন।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ছয় হাজার ৯৩৭ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫০ হাজার ৫০০ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হাম উপসর্গে ১৮২ শিশুর মৃত্যু হয়েছে ও আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৪৮৯ জন।
এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ সোমবার (১১ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ের।

নিজস্ব প্রতিবেদক