ডাল-চালে মিলেমিশে ক্ষীর
মিষ্টিজাতীয় খাবার অনেকে ভালোবাসেন। মিষ্টিপ্রিয় ভোজনরসিকদের জন্য আমাদের আজকের রেসিপি ডাল-চালে মিলেমিশে ক্ষীর।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান আজকের রেসিপির একটি পর্বে ডাল-চালে মিলেমিশে ক্ষীরের রেসিপি দেওয়া হয়েছে। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে ডাল-চালে মিলেমিশে ক্ষীর রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. এক কেজি দুধ
২. এক কাপ পোলাওয়ের চাল
৩. এক কাপ মুগডাল
৪. দুই টেবিল চামচ ঘি
৫. এক কাপ ছোলার ডাল
৬. এক কাপ কোড়ানো নারকেল
৭. আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো
৮. ১/৪ চা চামচ জয়ফল গুঁড়ো
৯. আধা চা চামচ এলাচের গুঁড়ো
১০. পরিমাণমতো গুড়
১১. সামান্য বাদামকুচি
১২. এক টেবিল চামচ কিসমিস
প্রস্তুত প্রণালি
প্রথমে সসপ্যানে দুধ, পোলাওয়ের চাল ও মুগডাল দিয়ে ঘন ঘন নেড়ে সেদ্ধ করুন। অন্য চুলায় ফ্রাইপ্যানে ঘি দিন। এর মধ্যে ঘি ও কোড়ানো নারকেল দিয়ে ভাজুন। ভাজা হয়ে গেলে সসপ্যানে দুধের মধ্যে ঢেলে দিন। তার পর এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, জয়ফল গুঁড়ো, এলাচের গুঁড়ো, গুড়, বাদামকুচি ও কিসমিস দিয়ে ঘন ঘন নেড়ে রান্না করুন।
রান্না হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ডালে-চালে মিলেমিশে ক্ষীর। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক