পারসোনার বৈশাখ উৎসব
বৈশাখ উপলক্ষে পারসোনার বিশেষ আয়োজন। ছবি : পারসোনা
বাংলা বর্ষবরণ সামনে রেখে বিউটি সেলুন পারসোনা গ্রাহকদের জন্য রাখছে বেশ কিছু উপহার। ১ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত চুল রিবন্ডিংয়ে ১২ শতাংশ ও হেয়ার কালারে ১০ শতাংশ ছাড় পাবেন এর গ্রাহকরা। এ সময়ে পারসোনার সহ-ব্র্যান্ড ‘স্প্রিং স্পা’ দিচ্ছে স্কিন নারিসিং গিফট। পাশাপাশি নতুন বছরের প্রথম দিনে এবারো থাকছে বিশেষ প্যাকেজ। মাত্র এক হাজার ৭০০ টাকার প্যাকেজে থাকছে মেকআপ, চুল বাঁধা ও শাড়ি পরার সুযোগ।
পয়লা বৈশাখের দিন পারসোনার ধানমণ্ডি, মিরপুর ও উত্তরা আউটলেট খোলা থাকবে ভোর ৫টা থেকে। সুবাস্তু নজরভ্যালি (বাড্ডা), ওয়ারী ও চট্টগ্রাম আউটলেট খোলা থাকবে ভোর ৬টা থেকে। আর গুলশান-১, গুলশান-২, বনানী, চট্টগ্রাম ও সিলেট আউটলেট খোলা থাকবে সকাল ৮টা থেকে দিনভর।

ফিচার ডেস্ক