বিটরুটের রস উজ্জ্বল করে ত্বক
বিটরুটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের লাবণ্য ধরে রাখে, উজ্জ্বল ও মসৃণ করে। তবে এই উপাদানের সঙ্গে দুধের ক্রিম ও ময়দা মেশালে এর কার্যকারিতা কয়েকগুণ বেড়ে যায়। নিয়মিত ত্বকের বিটরুটের রস ব্যবহার করতে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগের এই পরামর্শ একবার দেখে নিন।
যা যা লাগবে
এক টেবিল চামচ বিটরুটের রস, এক টেবিল চামচ দুধের ক্রিম ও এক টেবিল চামচ ময়দা।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি বাটিতে বিটরুটের রস, দুধের ক্রিম ও ময়দা একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। এই প্যাক মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে অন্তত দুবার এই প্যাক ব্যবহার করুন।
পরামর্শ
১. বিটরুট ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে রস বের করে নিন।
২. ফ্রিজে রাখা দুধের ক্রিমের থেকে সতেজ ক্রিম ব্যবহার করুন।
৩. চাইলে বিটরুট সরাসরিও মুখে ব্যবহার করতে পারেন।

ফিচার ডেস্ক