চুলে রং করার আগে যা মনে রাখবেন
তারকাদের চুলের নানা রং ও কাট দেখে অনেকেই অনুপ্রাণিত হন। নিজের চুলকে রাঙাতে চান এমনই আকর্ষণীয় ধাঁচে। সম্প্রতি বিখ্যাত টিভি সিরিজ ‘গেইম অব থ্রোনস’ তারকা মাইসি উইলিয়াম তার চুলে এক ধরনের নীলচে আভা আনেন যাকে বলে হয় ইলেকট্রিক ব্লু কালার। অনেকেই নতুন ফ্যাশনের অংশ হিসেবে তারকাদের অনুকরণ করে নিজের চুল পরিবর্তন করছেন, বিশেষ করে তরুণীরা। কিন্তু যেকোনো হেয়ার কালার করার আগে কিছু বিষয় মনে রাখতে হবে। এ ক্ষেত্রে টাইমস অব ইন্ডিয়ার জীবনধারা বিভাগের পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
১. চুলে রং করার পর কিছুদিন চুলকে বেশ আকর্ষণীয় মনে হলেও ধীরে ধীরে রং হালকা হতে থাকে। তাই সবসময় চুল ঠাণ্ডা পানি দিয়ে ধোয়ার চেষ্টা করুন। এতে রং অনেকদিন পর্যন্ত গাঢ় ও স্বাভাবিক থাকবে।
২. সাদা তোয়ালে থেকে শুরু করে আপনার পছন্দের সাদা পোশাক সব কিছু কালার করা চুল থেকে সাবধানে রাখুন। কারণ কৃত্রিম রং যেকোনো সাদা কাপড়ে লেগে যেতে পারে।
৩. চুল খুব ঘনঘন বা দিনে কয়েকবার করে ধোয়া যাবে না। এতে দ্রুত রং হালকা হয়ে যেতে পারে। তাই নিয়মিত একবার চুল পরিষ্কার করুন।
৪. রং চুলকে রুক্ষ, শুষ্ক করে দেয়। অনেকের খুশকির সমস্যাও দেখা দেয়। ভালো মানের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।
৫. চুলপড়া বেড়ে যেতে পারে। এসব সমস্যা সমাধানের জন্য প্রয়োজন চুলের বাড়তি যত্ন।

সিফাত জাহান সিফা