পিঠের ব্রণ দূর করবে যে স্ক্রাব
অনেকের মুখের পাশাপাশি পিঠেও ব্রণ থাকে। ত্বকে সিবামের অতিরিক্ত নিঃসরণের কারণে এই সমস্যা হয়ে থাকে। এগুলো দূর করতে রয়েছে ঘরোয়া একটি স্ক্রাব। নিয়মিত এই স্ক্রাব ব্যবহারে আপনার পিঠের ব্রণ আর ফিরে আসবে না।
কী কী উপাদান দিয়ে এই স্ক্রাব তৈরি করবেন এবং কীভাবে ব্যবহার করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। এক নজরে চোখ বুলিয়ে নিন।
যা যা লাগবে
দুটি লেবু ও আধা কাপ চিনি।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি বাটিতে লেবুর রস বের করে নিন। এবার এতে চিনি দিন। ভালো করে মেশান। পিঠে এই মিশ্রণ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন। চিনি পুরো গলে গেলে ১৫ মিনিট অপেক্ষা করুন। এবার গোসল করে ফেলুন। আপনি চাইলে প্রতিদিন গোসলের আগে এই স্ক্রাব ব্যবহার করতে পারেন। স্ক্রাবের চিনি পিঠের ত্বকের মরা কোষ দূর করে। আর লেবুর রস পিঠের অতিরিক্ত তেল দূর করে। এর ফলে পিঠের ত্বকের লোমকূপের মুখে ময়লা জমতে পারে না। তবে মনে রাখবেন, এই মিশ্রণের সঙ্গে তেল মেশানো যাবে না। দেখবেন, এই স্ক্রাব ব্যবহারের পর আপনার পিঠের ব্রণের সমস্যা সহজেই দূর হবে।

ফিচার ডেস্ক