যেভাবে বিশ্বকাপে খেলতে পারে আর্জেন্টিনা
আগামীকাল বুধবার ভোরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপে মেসিরা খেলতে পারবে কি না, এ ম্যাচের ওপর অনেকটাই নির্ভর করবে। বাছাই পর্বে তাদের অবস্থা খুবই শোচনীয়। তবে এই ম্যাচটিতে জিততেই হবে তাদের। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার খেলতে পারবে কি না তারই একটা বিশ্লেষণ তুলে ধারা হলো।
ইকুয়েডরের বিপক্ষে এই ম্যাচে জিতলে সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে পারবে আর্জেন্টিনা। তবে এর জন্য তাদের তাকিয়ে থাকতে হবে একই দিনে অনুষ্ঠিত অন্য দুটি ম্যাচের ফলাফলের দিকে। পেরুকে হারাতেই হবে কলম্বিয়াকে, চিলির বিপক্ষে ব্রাজিলকে জিতেই হবে। তা ছাড়া কলম্বিয়া ও ব্রাজিলের জয়ের ব্যবধান যদি বড় হয়, মানে দুই গোলের ব্যবধানে জিততে পারে দুটি দলই, তাহলে ড্র করলেও আর্জেন্টিনা সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারে।
তবে আর্জেন্টিনা জিতলে, ব্রাজিল ও কলম্বিয়া জিততে না পারে সে ক্ষেত্রেও আর্জেন্টিনার বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে যাবে না। প্লে অফ খেলার সুযোগ রয়েছে তাদের। তবে প্লে-অফে অনেক যদি কিন্তুর জন্য অপেক্ষা করতে হবে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
১০ দলের এই বাছাইপর্ব থেকে সরাসরি বিশ্বকাপে খেলার টিকেট পাবে শীর্ষ চারটি দল। আর পঞ্চম স্থানে থাকা দলটিকে খেলতে হবে প্লে-অফ। ১৭ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা এখন আছে ছয় নম্বর স্থানে। আগামীকাল বুধবার ভোর সাড়ে ৫টায় শুরু হতে যাওয়া বাছাইপর্বের শেষ ম্যাচেও যদি আর্জেন্টিনা এই অবস্থানে থাকে, তাহলে ২০১৮ বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে যাবে তাদের।
ল্যাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় ড্র হার পয়েন্ট
ব্রাজিল ১৭ ১১ ৫ ১ ৩৮
উরুগুয়ে ১৭ ৮ ৪ ৫ ২৮
চিলি ১৭ ৮ ২ ৭ ২৬
কলম্বিয়া ১৭ ৭ ৫ ৫ ২৬
পেরু ১৭ ৭ ৪ ৬ ২৫
আর্জেন্টিনা ১৭ ৬ ৭ ৪ ২৫
প্যারাগুয়ে ১৭ ৭ ৩ ৭ ২৪
ইকুয়েডর ১৭ ৬ ২ ৯ ২০
বলিভিয়া ১৭ ৪ ২ ১১ ১৪
ভেনিজুয়েলা ১৭ ১ ৬ ১০ ৯

ক্রীড়া প্রতিবেদক