Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২২:৩৫, ১৩ জুন ২০২৪
আপডেট: ২২:৩৭, ১৩ জুন ২০২৪
স্পোর্টস ডেস্ক
২২:৩৫, ১৩ জুন ২০২৪
আপডেট: ২২:৩৭, ১৩ জুন ২০২৪
আরও খবর
সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
জিম্বাবুয়ের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ
নাহিদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে অল্পে শেষ জিম্বাবুয়ে
জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

সাকিবের ব্যাটে নেদারল্যান্ডসকে চ্যালেঞ্জ জানাল বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক
২২:৩৫, ১৩ জুন ২০২৪
আপডেট: ২২:৩৭, ১৩ জুন ২০২৪
স্পোর্টস ডেস্ক
২২:৩৫, ১৩ জুন ২০২৪
আপডেট: ২২:৩৭, ১৩ জুন ২০২৪
সাকিব-তামিমের জুটিতে শক্ত ভিত গড়ে বাংলাদেশ। ছবি : বিসিবি

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অচেনা মাঠে খেলতে নেমেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেও যে দলের আত্মবিশ্বাস ছিল তলানিতে, অচেনা মাঠেও তাদের দারুণ প্রত্যয়। ব্যাট হাতে আগের দুই ম্যাচের চেয়ে ভালো সংগ্রহ এসেছে। সুপার এইটে ওঠার স্বপ্নের পালে হাওয়া দিতে নেদারল্যান্ডসকে হারানো প্রয়োজন। সেই লক্ষ্যেই ডাচদের ১৬০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। 

আজ বৃহস্পতিবার (১৩ জুন) আগে ব্যাট করে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলেছে বাংলাদেশ।

কিংসটাউনের আর্নোস ভেল স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্বে রান তুলতে ব্যাটাররা খাবি খেলেও, ওয়েস্ট ইন্ডিজের পিচ ব্যাটিং সহায়ক। তাতে অবশ্য বদলায় বাংলাদেশের টপ অর্ডারের চিত্র। 

ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশকে বিপদে ফেলে তিন বলে মাত্র এক রান করে ফিরে যান তিনি। আরিয়ান দত্তের ডেলিভারিতে রিভার্স সুইপ করতে গিয়ে স্লিপে শান্ত ধরা পড়েন বিক্রমজিৎ সিংয়ের হাতে। বাংলাদেশের রান তখন সবে তিন! ওয়ানডাউনে নামা লিটন দাস এদিনও ব্যর্থ ব্যাট হাতে। দুই বলে এক রান করে তিনিও দত্তের শিকার হন। অনেকটা পথ দৌড়ে এসে চমৎকার এক ক্যাচ নেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। 

২৩ রানে দুই উইকেট তুলে বাংলাদেশকে চাপে ফেলে নেদারল্যান্ডস। সেখান থেকে দলকে টেনে তোলেন সাকিব আল হাসান ও তানজিদ তামিম জুটি। দুজন মিলে যোগ করেন ৪৮ রান। দলীয় ৭১ রানে বিদায় নেন তামিম। তাকে ফেরান ফন মিকেরেন। ২৬ বলে পাঁচটি চার ও একটি ছয়ে ৩৫ করেন তামিম। তাওহিদ হৃদয় ব্যর্থ হলেন তৃতীয় ম্যাচে এসে। ১৫ বলে কোনো বাউন্ডারি ছাড়া ৯ রান করে বিদায় নেন। তাকে বোল্ড করেন টিম প্রিঙ্গল। 

এর পরের পথটুকু সাকিবের সঙ্গে এগিয়ে নেন মাহমুদউল্লাহ। তবে, বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। দুটি করে চার ও ছক্কার মারে ২১ বলে ২৫ করে শিকার হন মিকেরেনের। বাউন্ডারি লাইনে দারুণ এক ক্যাচ নেন সাইব্র্যান্ড। মাহমুদউল্লাহ ফিরে গেলেও ঢাল হয়ে ছিলেন সাকিব। তিনি কেন সেরা সেটি প্রমাণ করলেন আরেকবার। 

৩৮ বলে তুলে নেন অর্ধশতক। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৩তম এবং বিশ্বকাপে এটি তার চতুর্থ অর্ধশতক। শেষ পর্যন্ত সাকিব অপরাজিত থাকেন ৪৬ বলে ৬৪ রানে। নিজের ইনিংসটি সাজান ৯টি চারের মারে। জাকের আলী অপরাজিত থাকেন সাত বলে ১৪ রানে।

ডাচদের পক্ষে চার ওভারে ১৭ রানে দত্ত দুই উইকেট পান। চার ওভারে ১৫ রান দিয়ে মিকেরেনও নেন দুই উইকেট। 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২০ ওভারে ১৫৯/৫ (শান্ত ১, তামিম ৩৫, লিটন ১, সাকিব ৬৪*, হৃদয় ৯, মাহমুদউল্লাহ ২৫, জাকের ১৪*; কিংমা ২-০-২০-০, দত্ত ৪-০-১৭-২, মিকেরেন ৪-০-১৫-২, ফন বিক ৪-০-৪৩-০, ডি লিড ৩-০-৩১-০, প্রিঙ্গল ৩-০-২৬-০

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট দল
২৮ ফেব্রুয়ারি ২০২৬
ভারত ম্যাচকে প্রথম ফাইনাল ভাবছে ওয়েস্ট ইন্ডিজ
২৭ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বকাপের সেমিতে উঠতে যে সমীকরণের সামনে দলগুলো
২৭ ফেব্রুয়ারি ২০২৬
জিম্বাবুয়ে ম্যাচের পর শোকার্ত ভারতের ড্রেসিংরুম
২৫ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তান যেভাবে সেমিফাইনালে উঠতে পারে
২২ ফেব্রুয়ারি ২০২৬
শ্রীলঙ্কাকে উড়িয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের
২১ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে বৃষ্টির শঙ্কা, খেলা না হলে কী হবে?
১৮ ফেব্রুয়ারি ২০২৬
পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
১৮ ফেব্রুয়ারি ২০২৬
নামিবিয়াকে উড়িয়ে দিয়ে সুপার এইটে পাকিস্তান
১৮ ফেব্রুয়ারি ২০২৬
টানা চার জয়ে সুপার এইটে ভারতের মুখোমুখি দ. আফ্রিকা
১৭ ফেব্রুয়ারি ২০২৬
কানাডাকে উড়িয়ে সুপার এইটে নিউজিল্যান্ড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কোয়ার্টার ফাইনালের আগে দুঃসংবাদ নরওয়ে শিবিরে
  2. আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে তুমুল বিতর্কের পর মুখ খুলল ফিফা
  3. সমালোচনার ঝড়ে গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিসর ম্যাচের ‘বিতর্কিত’ রেফারি
  4. ফিফা থেকে বড় ‘পুরস্কার’ পাচ্ছে মিসর
  5. ফ্রান্স নাকি মরক্কো, কারা জিতবে? জানাল সুপারকম্পিউটার
  6. আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে এফবিআই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x