Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
২০:২৫, ১৪ অক্টোবর ২০২৫
আপডেট: ২০:২৮, ১৪ অক্টোবর ২০২৫
স্পোর্টস ডেস্ক
২০:২৫, ১৪ অক্টোবর ২০২৫
আপডেট: ২০:২৮, ১৪ অক্টোবর ২০২৫
আরও খবর
মিকেলকে নিয়ে গুঞ্জন, কী বলছে বাফুফে?
আজ বৈঠকে বসছে বাফুফে, আলোচনায় ১৯ এজেন্ডা
স্থানীয়দের ব্যাপারে পুরোনো অভিযোগ সামনে আনলেন জামাল
বাফুফে সভাপতি হলে কী করতেন জামাল ভূঁইয়া?
দেশি ফুটবলাররা বলতো তাকে পাস দিও না–সিন্ডিকেট নিয়ে জামাল

ফিফার অর্থ ফেরত যাওয়া নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক
২০:২৫, ১৪ অক্টোবর ২০২৫
আপডেট: ২০:২৮, ১৪ অক্টোবর ২০২৫
স্পোর্টস ডেস্ক
২০:২৫, ১৪ অক্টোবর ২০২৫
আপডেট: ২০:২৮, ১৪ অক্টোবর ২০২৫
আসিফ মাহমুদের ছবি তার ফেসবুক পেজ থেকে নেওয়া

ফিফার অধীনে থাকা বিভিন্ন দেশকে ফুটবল উন্নয়নে বরাদ্দ দিয়ে থাকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বাংলাদেশও পেতে যাচ্ছে বেশ বড় একটি বরাদ্দ। টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য ফিফার ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় বাফুফেকে প্রায় ৩০ কোটি টাকা দিবে ফিফা। অবশ্য বছর তিনেক আগেই সেই বরাদ্দ এসেছে। কিন্তু বাফুফে এখনো কাজ শুরু করতে পারেনি বলে সেই টাকা হাতে পায়নি।

যদি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাফুফে টেকনিক্যাল সেন্টার নির্মাণের কাজ শুরু করতে না পারে তাহলে এই বরাদ্দ চলে যাবে অন্য কোথাও। তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া জানালেন, ফান্ড ফেরত যাওয়ার শঙ্কার কথা।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে ভবন সংলগ্ন আরামবাগ মাঠের টার্ফ উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বাফুফের টেকনিক্যাল সেন্টার মূলত আটকে আছে সরকারের সিদ্ধান্তের ওপর। ‘সেন্টার ফর এক্সিলেন্স’ একাডেমি গড়ার জন্য প্রথমে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় জায়গা পছন্দ করে বাফুফে। পরে সেই জমির পরিবর্তে একই জেলার রশিদনগরে জমি বরাদ্দ দেওয়া হয় বাফুফেকে।

বাফুফের এই প্রকল্প নিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘এটা এখন ভূমি মন্ত্রণালয়ের প্রসেসিংয়ে আছে। আশা করি, ফান্ড আমাদের এখান থেকে যাওয়ার মতো অবস্থা হবে না। এর মধ্যেই আমরা বাফুফে ও ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিষয়টি নিশ্চিত করতে পারব।’

এসময় ক্রীড়া উন্নয়নে ভিশন নির্ধারণ করার কথাও বলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘আমাদের খেলাধুলায় আসলে কোনো ভিশন নেই। আমরা গাধার মতো একদিকে যেতে থাকি, যেদিকে চোখ যায়। আমাদের এখনই একটা স্পষ্ট ভিশন সেট করা দরকার—আগামী ১০ বছরে আমরা কী অর্জন করতে চাই।’

টেকনিক্যাল সেন্টারের জন্য কক্সবাজারের রশিদনগরে ১৯ দশমিক ১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে বাফুফে। যদিও বাফুফে পেয়েছে ১৫ একরের মতো। মাঠসহ আধুনিক সব সুযোগ-সুবিধা রাখার পরিকল্পনা বাফুফের। যেখানে একটি ঘাসের মাঠ, একটি কৃত্রিম টার্ফ, জিমনেসিয়াম, সুইমিংপুল ও ফুটবলারদের জন্য একটি একাডেমিক ভবন নির্মাণ করতে চায় বাফুফে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাফুফে যুব ও ক্রীড়া উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর ২০২৫
‘হারের সম্ভাবনা দেখলেই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা আমাদের অভ্যাস’
২৬ সেপ্টেম্বর ২০২৫
ফেসবুকে পোস্ট দিয়ে ক্রিকেটাররা চুক্তির শর্ত ভঙ্গ করেছে : আসিফ মাহমুদ
২২ সেপ্টেম্বর ২০২৫
তামিমের অভিযোগের জবাব দিলেন ক্রীড়া উপদেষ্টা
০৮ সেপ্টেম্বর ২০২৫
বিসিবি নির্বাচন যথাসময়ে করতে সর্বোচ্চ সহায়তা করবে সরকার : ক্রীড়া উপদেষ্টা
২০ আগস্ট ২০২৫
ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর সুযোগ নেই : আসিফ মাহমুদ
১৪ আগস্ট ২০২৫
সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন করতে সরকার অঙ্গীকারবদ্ধ : আসিফ মাহমুদ
০৪ আগস্ট ২০২৫
উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন : নাসির
২৪ জুলাই ২০২৫
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক 
১১ জুলাই ২০২৫
রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র : আসিফ মাহমুদ
০৯ জুলাই ২০২৫
‘তারুণ্যের উৎসব’চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত : আসিফ মাহমুদ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আইসিসির মাসসেরা নাহিদ রানা
  2. সমালোচনার মুখে কমল বিশ্বকাপের যাতায়াত খরচ
  3. পিএসজির পাঁচে পাঁচ
  4. সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা
  5. এখনও সবচেয়ে দামি খেলোয়াড় মেসি
  6. মেসির জোড়া গোলে মায়ামির স্বস্তির জয়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x