Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৮:০০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৮:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:০০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৮:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
মাঠের তারকা আমিনুল পারলেন না সংসদ নির্বাচনে
এগিয়ে থেকেও পথ হারাল চেলসি, হার এড়াল ম্যান ইউনাইটেড
লিভারপুলকে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে থাকল ম্যানসিটি
চেলসিকে কাঁদিয়ে লিগ কাপের ফাইনালে আর্সেনাল
ফিলিস্তিনি শিশুদের আর্তনাদে ব্যথিত গার্দিওলা, বিশ্বনেতাদের বললেন ‘কাপুরুষ’

রমজানে ইংলিশ ফুটবলে থাকবে ইফতারের বিরতি

স্পোর্টস ডেস্ক
১৮:০০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৮:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:০০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৮:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচের মধ্যে বিরতিতে ইফতার করছেন মুসলিম ফুটবলাররা

আসন্ন পবিত্র রমজান মাসে মুসলিম ফুটবলারদের প্রতি সম্মান জানিয়ে আগের মতোই বিশেষ ব্যবস্থা চালু রাখছে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল টুর্নামেন্ট ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) ও ইএফএল চ্যাম্পিয়নশিপে। ম্যাচ চলাকালীন মুসলিম খেলোয়াড়রা যাতে সময়মতো ইফতার করতে পারেন, সেজন্য খেলা থামিয়ে সংক্ষিপ্ত বিরতি দেওয়া হবে।

চলতি সপ্তাহ থেকেই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। যুক্তরাজ্যে এখন বিকেলের পর সূর্য ডোবে। তাই মূলত শনি ও রোববারের শেষ বিকেলের ম্যাচগুলোতে এই বিরতির প্রয়োজন হবে।

লিগের নিয়ম অনুযায়ী, এই বিরতি কোনো 'টাইম-আউট' বা কৌশলগত বিরতি হিসেবে ব্যবহার করা যাবে না। ম্যাচ শুরুর আগে দুই দলের অধিনায়ক ও রেফারি মিলে আলোচনা করে ঠিক করবেন কখন বিরতি নেওয়া যায়। খেলা চলাকালীন হঠাৎ করে ম্যাচ থামানো হবে না। তবে গোলকিক, ফ্রি-কিক বা থ্রো-ইনের মতো স্বাভাবিক কোনো বিরতির সুযোগ এলেই রেফারি ইফতারের জন্য খেলা থামাবেন।

২০২১ সালে লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচে প্রথমবার আনুষ্ঠানিকভাবে এই নিয়ম কার্যকর করা হয়। ওই ম্যাচে লেস্টারের ওয়েসলি ফোফানা ও প্যালেসের শেইখু কুয়াতে খেলা থামিয়ে পানি ও এনার্জি জেল খেয়ে রোজা ভাঙেন। বর্তমানে প্রিমিয়ার লিগে মোহাম্মদ সালাহ, উইলিয়াম সালিবা ও আমাদ দিয়ালোসহ অনেক নামী মুসলিম তারকা খেলছেন।

প্রিমিয়ার লিগের এই উদার মানসিকতায় সন্তোষ প্রকাশ করেছেন মুসলিম ফুটবলাররা। এভারটনের সাবেক মিডফিল্ডার আবদুলায়ে দুকুরে বিবিসি স্পোর্টসকে বলেন, ‘প্রিমিয়ার লিগে আপনি নিজের ধর্ম বিশ্বাস নিয়ে স্বাধীনভাবে চলতে পারেন। তারা কখনোই আপনার বিশ্বাসের বিরুদ্ধে কিছু করবে না, এটা দারুণ এক অনুভূতি।’

আবদুলায়ে দুকুরে আরও বলেন, ‘আমি প্রতিদিন রোজা রাখি, একটি দিনও বাদ দিই না। এখন এটা আমার কাছে স্বাভাবিক ও সহজ হয়ে গেছে। রমজানেও অনুশীলন একইভাবে চলে। তবে অ্যাওয়ে ম্যাচে গেলে কখনো কখনো অন্যদের চেয়ে দেরিতে খেতে হয়। তখন শেফ আমাদের জন্য আলাদা করে খাবার প্রস্তুত করেন, যেন বাড়ির মতোই সব ঠিক থাকে। আমরা হালাল খাবার পাই, তাই কোনো সমস্যা হয় না।’

সাবেক লিভারপুল তারকা সাদিও মানেও আগে জানিয়েছিলেন যে, রমজানে মুসলিম খেলোয়াড়দের সুবিধার জন্য অনেক সময় অনুশীলনের সময়সূচিও বদলে দেয় ক্লাবগুলো। এ ছাড়া অ্যাওয়ে ম্যাচে ফুটবলারদের জন্য আলাদাভাবে ‘হালাল’ খাবারের ব্যবস্থাও করেন ক্লাবের শেফরা।

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল

সংশ্লিষ্ট সংবাদ: ইংলিশ প্রিমিয়ার লিগ

১১ ফেব্রুয়ারি ২০২৬
এগিয়ে থেকেও পথ হারাল চেলসি, হার এড়াল ম্যান ইউনাইটেড
২৫ নভেম্বর ২০২৫
ম্যাচের মধ্যে মেজাজ হারিয়ে সতীর্থকে চড় মারলেন এভারটন মিডফিল্ডার
২৪ নভেম্বর ২০২৫
এজের হ্যাটট্রিকে আর্সেনালের বড় জয়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বুধবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান
  2. কেন বাংলাদেশ সিরিজে নেই বাবর আজম?
  3. ধূসর ওয়ানডেতে রঙ ফেরানোর লক্ষ্য মিরাজের
  4. আবারও আলোচনায় মিরাজের ব্যাটিং পজিশন
  5. এশিয়ান কাপ শেষে দেশে ফিরছেন ফুটবলাররা
  6. ব্রাজিলের প্রাথমিক দলে ফিরেও কপাল পুড়তে পারে নেইমারের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x