Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২১:১৫, ১৯ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:২০, ১৯ এপ্রিল ২০২৬
স্পোর্টস ডেস্ক
২১:১৫, ১৯ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:২০, ১৯ এপ্রিল ২০২৬
আরও খবর
সিরিজ জয়ের লক্ষ্যে বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ
মাঠে নামার আগের দিন দুঃসংবাদ পেল বাংলাদেশ
চমক রেখে প্রথম দুই টি-টোয়েন্টির দল ঘোষণা বাংলাদেশের
বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডের ‍টিকিট মূল্য প্রকাশ
বাংলাদেশ দলের স্কোয়াডে যুক্ত হলো নতুন নাম

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের চ্যালেঞ্জ সিরিজ বাঁচানো

স্পোর্টস ডেস্ক
২১:১৫, ১৯ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:২০, ১৯ এপ্রিল ২০২৬
স্পোর্টস ডেস্ক
২১:১৫, ১৯ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:২০, ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের দৃশ্য। ছবি : বিসিবি

দুদলের দুই পরিস্থিতি। লক্ষ্য একটাই—জয়। সেই লক্ষ্যে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে।

লড়াইটা হওয়ার কথা ছিল একপেশে। অন্তত মাঠের বাইরের আবহ তা-ই বলছিল। কথা আর কাজ যে এক নয়, তার প্রমাণ মিলল মাঠে বল গড়ানোর পর। নিউজিল্যান্ডের তথাকথিত দ্বিতীয় সারির দলের কাছে খাবি খেয়েছে বাংলাদেশ। মিরপুরের চেনা উইকেটে প্রথম ওয়ানডেতে হারের ব্যবধান ২৬ রান।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টির আগে ভিন্ন সমীকরণে দুদল। বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। হারলে সিরিজ শেষ। আগামী ওয়ানডে বিশ্বকাপের আগে প্রতিটি সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ। জয় ভিন্ন অন্য কিছু ভাবার সুযোগ নেই।

নিউজিল্যান্ডের অত চাপ নেই। নির্ভার হয়ে সিরিজ জিততে চায় সফরকারীরা। প্রথম ওয়ানডে জিতে কাজ এগিয়ে রেখেছে। দ্বিতীয়টিতে বাংলাদেশকে হারাতে পারলে কেল্লাফতে।

আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেছেন বাংলাদেশ দলের পেসার শরিফুল ইসলাম। তার কন্ঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়— ‘মাত্র এক ম্যাচ গেছে। দুই ম্যাচ বাকি। আমাদের আত্মবিশ্বাস আছে যে আমরা কামব্যাক করব। আমাদের সেরা ক্রিকেটটা প্রথম ম্যাচে দিতে পারিনি। যদি সেরা ক্রিকেকটা দিতে পারি, আমরা কামব্যাক করে সিরিজ জিতব।’

প্রথম ম্যাচে মিরপুরের উইকেট রহস্যময় আচরণ করেছে। অবিশ্বাস্যরকম নিচু হয়ে আসছিল বল। রান তাড়ায় ব্যাট হাতে ধুঁকতে হয়েছে বাংলাদেশকে। মিরপুরের পিচ নিয়ে শরিফুলের কাছে তাই সহজাত জিজ্ঞাসা ছিল।

‘দেখেন এই ব্যাপারে, আসলে মিরপুরের উইকেট অনেক সময় ভুল প্রমাণিত হয়। আমরা যেমন আশা করেছিলাম তার চেয়ে কিছুটা ভিন্ন আচরণ করেছে। আশা করি সামনে অন্যরকম হবে’— উইকেট নিয়ে নিজের মতামত দেন শরিফুল।

নিউজিল্যান্ডের চেয়ে বাংলাদেশের কন্ডিশনে অনেক পার্থক্য আছে। তাসমান পাড়ের দলগুলো জন্য তাই উপমহাদেশের কন্ডিশনে মানিয়ে নেওয়া কঠিন। দল হিসেবে সেটিই চেষ্টা করছেন বলে জানালেন সংবাদ সম্মেলনে কিউইদের প্রতিনিধি হয়ে আসা নাথান স্মিথ।

স্মিথ বলেন, ‘বাংলাদেশ অনেক শক্তিশালী দল। দল হিসেবে আমরা সব কন্ডিশনে মানিয়ে নিতে চাই। এমন কন্ডিশনে খেললে কীভাবে কার্যকরী পারফরম্যান্স দেখানো যাবে তা বের করা যায়।’

বাংলাদেশের কন্ডিশনে অভ্যস্ত না হলেও প্রথম ম্যাচে স্বাগতিকদের চেপে ধরে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। এটাকে আনন্দের বিষয় হিসেবে দেখছেন স্মিথ। তিনি বলেন, ‘এমন উইকেটে আমরা খেলে অত অভ্যস্ত নয়। ফলে আগের ম্যাচে বাংলাদেশকে চাপে ফেলা দারুণ আনন্দের ব্যাপার ছিল। সিরিজ জিততে পারলে বিশাল ব্যাপার হবে।’

প্রথম ম্যাচের একাদশে ছিলেন না মুস্তাফিজুর রহমান। টসের সময় সিদ্ধান্ত হয় মুস্তাফিজুর রহমান খেলবেন না। দ্বিতীয় ম্যাচে তিনি ফিরবেন কি না, সেটিই বড় প্রশ্ন। শরিফুল অবশ্য আশার কথা শুনিয়েছেন। মুস্তাফিজের শারীরিক অবস্থার বর্তমান পরিস্থিতি জানতে চাইলে শরিফুল বলেন—‘হ্যাঁ, মুস্তাফিজ মোটামুটি সুস্থ।’

ফিজ ফিরলে শক্তি বাড়বে। না ফিরলে তার জায়গায় প্রথম ওয়ানডেতে সুযোগ পাওয়া শরিফুল আছেন। অনাকাঙ্ক্ষিত সুযোগ পেয়ে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিয়েছেন শরিফুল। ১০ ওভারে ২ মেডেনসহ মাত্র ২৭ রানে ২ উইকেট শিকার করেন। দলের সেরা বোলার তিনিই ছিলেন।

বাংলাদেশের প্রথম দুই ওয়ানডের স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাহিদ রানা, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ড ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

২২ এপ্রিল ২০২৬
সিরিজ জয়ের লক্ষ্যে বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ
২১ এপ্রিল ২০২৬
চমক রেখে প্রথম দুই টি-টোয়েন্টির দল ঘোষণা বাংলাদেশের
২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডের ‍টিকিট মূল্য প্রকাশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মুস্তাফিজদের মালিকানায় বেলিংহাম
  2. এবার মুদ্রার উল্টোপিঠ দেখল বাংলাদেশ
  3. প্রথম পরীক্ষায় পাস রিয়াল মাদ্রিদ
  4. হামজা ভক্তদের জন্য দুঃসংবাদ
  5. রেকর্ড ডাকছে মেসিকে
  6. চমক রেখে প্রথম দুই টি-টোয়েন্টির দল ঘোষণা বাংলাদেশের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x