Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৫:১০, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:১৪, ২৯ এপ্রিল ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:১০, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:১৪, ২৯ এপ্রিল ২০২৬
আরও খবর
মেসির মুখোমুখি হওয়ার অপেক্ষায় নেইমার
এবার ট্রাম্পের শান্তি পুরস্কার বাতিলের দাবি
বিশ্বকাপ খেলতে ইরানকে নতুন শর্ত দিল যুক্তরাষ্ট্র
ইরানের পরিবর্তে ইতালিকে বিশ্বকাপে খেলানো নিয়ে যা বলছে ফিফা
বিশ্বকাপের আগে ফের বিতর্কে ফিফা

বিশ্বকাপের আগে ভক্তদের সুখবর দিল নিউইয়র্ক

স্পোর্টস ডেস্ক
১৫:১০, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:১৪, ২৯ এপ্রিল ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:১০, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:১৪, ২৯ এপ্রিল ২০২৬
এআই দ্বারা তৈরিকৃত ছবি

বিশ্বকাপ শুরুর আগে বিতর্কের শেষ নেই। যার অন্যতম খেলা দেখার অতিরিক্ত খরচ। টিকিট থেকে শুরু করে অভ্যন্তরীণ যাতায়াতেও লাগামহীন খরচের সমালোচনা করেছে অনেকে। বিশেষত তিন আয়োজক দেশের একটি, যুক্তরাষ্ট্রে এই খরচটি কানাডা ও মেক্সিকোর তুলনায় বেশি।

খেলা দেখার উচ্চ খরচ নিয়ে উদ্বেগের মধ্যে নিউইয়র্কে ভক্তদের জন্য বিনামূল্যে ফ্যান জোন চালুর ঘোষণা দিয়েছে আয়োজক ও শহর কর্তৃপক্ষ। ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপের আয়োজক শহরগুলোর একটি নিউইয়র্ক। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, তিনি এই বিশ্বকাপকে নিউ ইয়র্কবাসীর জন্য আরও সাশ্রয়ী করতে চান।

নিউইয়র্ক শহরের পাঁচটি স্থানে বিনামূল্যে ফ্যান জোন তৈরি করা হবে। মানুষ সরাসরি খেলা দেখতে পারবে, স্থানীয় খাবার উপভোগ করতে পারবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নিতে পারবে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মামদানি বলেন, ‘এই ইভেন্টগুলো প্রথমে বিনামূল্যে করার পরিকল্পনা ছিল না। কিন্তু, বিশ্বকাপ সবার জন্য হওয়া উচিত। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ভক্তরা যেন কোনো টাকা খরচ না করে একসঙ্গে খেলা দেখতে পারে।’

গত সপ্তাহে ঘোষণা করা হয়, মেটলাইফ স্টেডিয়ামে (যেখানে ফাইনালসহ আটটি ম্যাচ হবে) যাতায়াতের ট্রেনের রিটার্ন টিকিটের দাম হবে ১৫০ ডলার। যেখানে সাধারণত এর মূল্য হয় ১২.৯০ ডলার। এতে ভক্তদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়।

নিউ জার্সি ট্রানজিট কর্তৃপক্ষ ১৫০ ডলারের ট্রেন ভাড়ার পক্ষে যুক্তি দিয়ে বলেছে, ৭৮ হাজার আসনের স্টেডিয়ামের সকলের কথা চিন্তা করলে ট্রেন চালাতে প্রায় ৫০ মিলিয়ন ডলার খরচ হবে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মামদানি অভিযোগ করেন, টুর্নামেন্ট থেকে ফিফার ১১ বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা থাকলেও পরিবহন খরচ শহর কর্তৃপক্ষকেই বহন করতে হচ্ছে।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফিফা

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

২৪ এপ্রিল ২০২৬
ইরানের পরিবর্তে ইতালিকে বিশ্বকাপে খেলানো নিয়ে যা বলছে ফিফা
১৯ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে ফের বিতর্কে ফিফা
১১ এপ্রিল ২০২৬
ফের বিশ্বকাপ টিকিটের দাম বাড়াল ফিফা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সিরিজ বাঁচাতে বাংলাদেশের প্রয়োজন ১৫৫ রান
  2. মেসির মুখোমুখি হওয়ার অপেক্ষায় নেইমার
  3. ইতিহাস গড়ে দেশে ফিরছে নারী হকি দল
  4. তামিমের পাশে দাঁড়ালেন সাকিব
  5. বাঁচা-মরার ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ
  6. সুযোগ নষ্ট করে ঘরের মাঠে ড্র করল অ্যাতলেটিকো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x