নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করবে বাংলাদেশ
জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি ভেস্তে গেছে বৃষ্টিতে। এখন তৃতীয় ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। এমন ম্যাচে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ।
আজ শনিবার (২ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক নিক কেলি।
আজ সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচ জেতার পর বৃষ্টিতে ভেস্তে গেছে দ্বিতীয় ম্যাচ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টিম টাইগার্স। আজ জিতলেই সিরিজ জিতে নেবে লিটন দাসের দল।
কাগজে-কলমের হিসাবে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে নিউজিল্যান্ড। বিশ্বকাপের ফাইনাল খেলা কিউইদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ে অবস্থান চার নম্বরে। বিপরীতে, বাংলাদেশ আছে পূর্ণ সদস্যের দেশগুলোর তালিকায় নিচের দিকে। র্যাংকিংয়ে টাইগারদের অবস্থান এখন নয় নম্বরে।
মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২২টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এর মধ্যে কিউইদের জয় ১৫টি ম্যাচে। আর বাংলাদেশ জিতেছে ৫টি ম্যাচ। শেষ ম্যাচ মাঠে না গড়ানোয় দুই দলের জয়-পরাজয়ের পরিসংখ্যানে কোনো পরিবর্তন আসেনি। এক থেকে দুইয়ে দাঁড়িয়েছে ফলাফল না আসা ম্যাচের সংখ্যা।
তবে কাগজে-কলমের এই জটিল হিসাবের বাইরে নতুন অঙ্ক মিলিয়ে সফল টিম টাইগার্স। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছে লিটন দাসের দল। সর্বশেষ খেলা ছয়টি সিরিজের মধ্যে পাঁচটিতেই জিতেছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক