Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৩:১৫, ০৬ জুন ২০২৬
আপডেট: ১৩:১৬, ০৬ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:১৫, ০৬ জুন ২০২৬
আপডেট: ১৩:১৬, ০৬ জুন ২০২৬
আরও খবর
কুকুরেলার হাতে থাকা ব্যাগে কি বিশ্বকাপের ট্রফি ছিল?
নিরবতা ভেঙে বিস্ফোরক মন্তব্য ডি পলের
হাতাহাতির ঘটনায় পারেদেসের কি শাস্তি চান গাভি?
মুখ খুললেন ‘লাল কার্ড’ দেখা এনজো ফার্নান্দেজ
বিশ্বকাপে রেকর্ড আয় ফিফার

বিশ্বকাপের বাকি ৫ দিন

ব্রাজিলিয়ান তারকার ‘অ্যাটমিক কিক’ অমলিন রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১৩:১৫, ০৬ জুন ২০২৬
আপডেট: ১৩:১৬, ০৬ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:১৫, ০৬ জুন ২০২৬
আপডেট: ১৩:১৬, ০৬ জুন ২০২৬
১৯৭৪ সালের জার্মানি বিশ্বকাপে জাইরের বিপক্ষে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে জাল কাপান ব্রাজিলিয়ান তারকা রিভেলিনো। ছবি : ফিফা

গ্রেটেস্ট শো অন দ্য আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের মহারণ শুরু হতে বাকি আর মাত্র ৫ দিন। বিশ্বমঞ্চের কাউন্টডাউন যত কমছে, ফুটবলপ্রেমীদের উন্মাদনা ততই আকাশ ছুঁয়েছে। সামনে বিশ্বকাপের অজানা রোমাঞ্চকর সব রেকর্ড।

ফুটবল মাঠে নিখুঁত পাস বা ড্রিবলিং দেখতে ভালো লাগলেও, ডি-বক্সের অনেক দূর থেকে নেওয়া কোনো বুলেট গতির শট যখন জালের এক কোণে আশ্রয় নেয়, তখন দর্শকদের গায়ের লোম খাড়া হয়ে যায়। তেমনি বিশ্বকাপের ইতিহাসে পেনাল্টি অঞ্চলের (ডি-বক্স) বাইরে থেকে সবচেয়ে বেশি দূরপাল্লার গোল করার এক অবিশ্বাস্য রেকর্ড নিজের করে রেখেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রিভেলিনো।

বিশ্বকাপের মঞ্চে ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে সবচেয়ে বেশি ৫টি গোল করে তালিকার সবার ওপরে ব্রাজিলিয়ান তারকা রিভেলিনো। এরপর ৪টি গোল করেছেন উরুগুয়ের ডিয়েগো ফরলান, জার্মানির লোথার ম্যাথুস ও আর্জেন্টিনার লিওনেল মেসি।

মাঠে বল পায়ে রিভেলিনোর দূরপাল্লার শটগুলো এতটাই শক্তিশালী ও বুলেট গতির হতো যে, সবাই তাকে ‘দ্য অ্যাটমিক কিক’ বা পারমাণবিক শট নামে ডাকত। গোঁফওয়ালা এই বিখ্যাত স্পেশালিস্ট মিডফিল্ডার ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে চেকোস্লোভাকিয়া ও উরুগুয়ের বিপক্ষে এবং ১৯৭৪ সালের জার্মানি বিশ্বকাপে জাইরে, পূর্ব জার্মানি ও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে এই ৫টি গোল করেছিলেন।

বিশ্বকাপের মঞ্চে রিভেলিনো মোট ৬টি গোল করেছিলেন। যার মধ্যে ৫টিই ছিল বক্সের বাইরে থেকে, আর বাকি অন্য গোলটি এসেছিল পেরুর বিপক্ষে বক্সের মাত্র কয়েক ইঞ্চি ভেতর থেকে— যেটি তিনি বুটের বাইরের অংশ (আউটসাইড অব দ্য বুট) দিয়ে এক চমৎকার বাঁকানো শটে করেছিলেন।

দূরপাল্লার গোলের তালিকায় রিভেলিনো সবার ওপরে থাকলেও জার্মানির কিংবদন্তি মিডফিল্ডার লোথার ম্যাথুসের রয়েছে অন্যরকম এক অনন্য রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে কোনো একটি নির্দিষ্ট ম্যাচে ফ্রি-কিক বা পেনাল্টি ছাড়া (ওপেন-প্লে-তে) দুই পায়েই ডি-বক্সের বাইরে থেকে গোল করার একমাত্র কীর্তিটি ম্যাথুসের দখলে।

১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে যুগোস্লাভিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে জার্মানির এই অধিনায়ক ডান ও বাম—উভয় পায়ে দুর্দান্ত দুটি দূরপাল্লার শটে অবিস্মরণীয় গোলগুলো করেছিলেন। যা এ পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে আর কেউ করে দেখাতে পারেনি।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফিফা বিশ্বকাপ ২০২৬
২১ জুলাই ২০২৬
বিশ্বকাপ নিয়ে ট্রাম্পের বড় দাবি
২০ জুলাই ২০২৬
বদলে যাওয়া বিশ্বকাপের সাফল্য ও ব্যর্থতার গল্প
২০ জুলাই ২০২৬
ফিফা থেকে দুঃসংবাদ পেতে পারে আর্জেন্টিনা
২০ জুলাই ২০২৬
মেসি, ক্লান্ত প্রাণ এক!
২০ জুলাই ২০২৬
ফাইনালে আর্জেন্টিনার হারের পাঁচ কারণ
২০ জুলাই ২০২৬
কোথায় কোন ফরম্যাটে হবে ২০৩০ বিশ্বকাপ, কারা স্বাগতিক
২০ জুলাই ২০২৬
এক নজরে দেখে নিন কার হাতে কোন পুরস্কার
২০ জুলাই ২০২৬
বিশ্বকাপ জিতে কত টাকা পেল স্পেন
২০ জুলাই ২০২৬
নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ উইলিয়ামসের
২০ জুলাই ২০২৬
ফাইনালে হারের পর আবেগঘন বার্তা আর্জেন্টাইন তারকার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কান্নাজড়িত কণ্ঠে যে বার্তা দিলেন স্কালোনি
  2. হাতাহাতির ঘটনায় পারেদেসের কি শাস্তি চান গাভি?
  3. মুখ খুললেন ‘লাল কার্ড’ দেখা এনজো ফার্নান্দেজ
  4. বিশ্বকাপে রেকর্ড আয় ফিফার
  5. ৬৪ দলের বিশ্বকাপ ভাবনা নিয়ে উদ্বেগ
  6. আবেগ, স্বপ্ন ও গৌরবের বিশ্বকাপ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x