শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল আর্জেন্টিনা, খেলা কবে?
রুদ্ধশ্বাস এক লড়াইয়ের সাক্ষী হলো মায়ামির হার্ড রক স্টেডিয়াম। চমক দেখাল কেপ ভার্দে। পিছিয়ে পড়েও ম্যাচে দু’বার সমতা ফেরাল তারা। তবে আফ্রিকার নবাগত দলটির শেষটা রঙিন হয়নি। নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে লড়াকু কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ের নাটকীয়তায় ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আর্জেন্টাইন সমর্থকদের মনে এখন প্রশ্ন, শেষ ষোলোতে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ কারা। সেই প্রশ্নের উত্তর জানা গেছে। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিতের সেই লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে থাকছে আফ্রিকারই আরেক দেশ মিসর।
আগামী মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে কোর্য়াটার-ফাইনালে ওঠার লড়াইয়ে মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে বিদায় করে আগেই শেষ আটে নিজেদের জায়গা নিশ্চিত করে রেখেছে মিশর।
মায়ামির মাঠে আর্জেন্টিনার জন্য ম্যাচটি মোটেও সহজ ছিল না। গ্রুপ পর্বে অপরাজিত থেকে আসা কেপ ভার্দে শুরু থেকেই ছিল বেশ সাহসী। ম্যাচের ২৯তম মিনিটে লিসান্দ্রো মার্তিনেসের বাড়ানো বলে লিওনেল মেসি বাঁ পায়ের দারুণ শটে দলকে এগিয়ে দেন। তবে বিরতির পর ৫৯তম মিনিটে দেরোয় দুয়ার্তের গোলে সমতায় ফেরে কেপ ভার্দে। নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের ৯২তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে লিসান্দ্রো মার্তিনেস আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে নিলেও ১০৩তম মিনিটে সিডনি ক্যাব্রালের গোলে আবারও সমতা ফেরায় কেপ ভার্দে। যখন টাইব্রেকারে গড়ানোর আশঙ্কা প্রবল হচ্ছিল, ঠিক তখনই ১১১তম মিনিটে দৃশ্যপটে আবির্ভাব হয় মেসির জাদুকরী পায়ের। তার নিখুঁত কর্নার ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন দিনেই বোর্জেস। পরে আর গোল না হলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

স্পোর্টস ডেস্ক