প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের পর বিস্ফোরক মন্তব্য এমবাপ্পের
প্যারাগুয়ের বিপক্ষে উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় বিস্ফোরক মন্তব্য করেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ম্যাচজুড়ে প্রতিপক্ষের শারীরিক ও রুক্ষ খেলার অভিযোগ তুলে কঠোর ভাষায় জবাব দিয়েছেন তিনি।
এমবাপ্পে বলেন, প্যারাগুয়ে ফুটবল খেলার চেয়ে শারীরিক লড়াইয়ে বেশি মনোযোগী ছিল। ম্যাচে বারবার ফাউল, ধাক্কাধাক্কি ও উত্তেজনা তৈরি হয়, যা খেলাকে কঠিন করে তোলে। তবে এসব পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল ফ্রান্স দল।
তার ভাষায়, প্রতিপক্ষ যদি বাজে আচরণ করে, তাহলে আমরাও একইভাবে জবাব দিতে জানি। প্রয়োজনে কঠিন খেলাতেও নামতে দ্বিধা নেই। এমবাপ্পে আরও বলেন, প্রতিপক্ষ ভেবেছিল ফ্রান্স সহজভাবে খেলবে, কিন্তু মাঠে তারা দেখিয়েছে প্রয়োজনে রুক্ষ খেলাতেও নিজেদের মানিয়ে নিতে পারে।
ম্যাচ শেষেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা যায়। কথার লড়াই ছড়িয়ে পড়ে ড্রেসিংরুমের বাইরে পর্যন্ত। এমবাপ্পের মন্তব্যে সেই উত্তাপই স্পষ্ট হয়ে উঠেছে।
ফরাসি এই তারকা দাবি করেন, প্রতিপক্ষের কৌশলের জবাব তারা ঠিকভাবেই দিয়েছে এবং এমন পরিস্থিতিতেও নিজেদের শক্তি প্রমাণ করেছে। তার মতে, শুধু সুন্দর ফুটবল নয়, কঠিন ম্যাচ সামলানোর মানসিকতাও এখন দলের বড় শক্তি।

স্পোর্টস ডেস্ক