কস্তার দুর্দান্ত সেভে স্পেনকে আটকে রাখল পর্তুগাল
ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝাঁজ দেখাতে থাকে স্পেন। চতুর্থ মিনিটেই এগিয়ে যাওয়ার সোনালি সুযোগ পেয়েছিল লা রোখা। একেবারে ওয়ান-টু-ওয়ান অবস্থায় গোলরক্ষক দিয়োগো কস্তার সামনে পড়েও জাল খুঁজে পাননি মিকেল ওইয়ারসাবাল। দুর্দান্ত রিফ্লেক্সে তার শট ঠেকিয়ে পর্তুগালকে নিশ্চিত গোল হজমের হাত থেকে বাঁচান কস্তা।
স্পেনের আক্রমণের ধার আরও স্পষ্ট হয়ে ওঠে ১৪তম মিনিটে। বাম প্রান্তে দুর্দান্ত ছন্দে খেলতে থাকা অ্যালেক্স বায়েনা উইং থেকে ভেতরে ঢুকে বিল্ডআপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার দ্রুত ওয়ান-টাচ পাস ও নিখুঁত বল পাসিং পর্তুগালের রক্ষণভাগকে বারবার চাপে ফেলে।
২১তম মিনিটে আবারও গোলের খুব কাছাকাছি পৌঁছে যায় স্পেন। তবে শেষ পর্যন্ত গোলের দেখা মেলেনি। অসাধারণ এক সেভ করে আবারও নায়ক হয়ে ওঠেন দিয়োগো কস্তা। তার দৃঢ়তায় শুরু থেকে একের পর এক আক্রমণ সামলেও ম্যাচে সমতা ধরে রাখে পর্তুগাল।

স্পোর্টস ডেস্ক