Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • কম্পিউটার
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০৫, ১১ নভেম্বর ২০২৪
আপডেট: ১৪:১২, ১১ নভেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০৫, ১১ নভেম্বর ২০২৪
আপডেট: ১৪:১২, ১১ নভেম্বর ২০২৪
আরও খবর
গাজীপুরে অনার স্মার্টফোন কারখানা উদ্বোধন করেছে স্মার্ট, তৈরি হবে সনি ইলেকট্রনিক্সের পণ্যও
স্মার্টফোনের আমদানি শুল্ক কমছে: বিদেশ থেকে আনা যাবে সর্বোচ্চ ৩টি ফোন
সিটি আইটি মেগা ফেয়ার: ছয় দিনব্যাপী প্রযুক্তির উৎসব শুরু ৮ ডিসেম্বর
দেশের সমৃদ্ধ ডিজিটাল ভবিষ্যৎ গড়তে নতুন রূপে বাংলালিংক
জাপানের বাজারে এলো মানব ওয়াশিং মেশিন

শুরু হলো দেশের বৃহত্তম কম্পিউটার মেলা, নিশ্চিত উপহারসহ নানা আয়োজন

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০৫, ১১ নভেম্বর ২০২৪
আপডেট: ১৪:১২, ১১ নভেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০৫, ১১ নভেম্বর ২০২৪
আপডেট: ১৪:১২, ১১ নভেম্বর ২০২৪
ছবি : মেলার আয়োজক কমিটির সৌজন্যে

বিসিএস কম্পিউটার সিটির ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ঢাকার আইডিবি ভবনে শুরু হয়েছে দেশের বৃহত্তম কম্পিউটার মেলা ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৪।’ আজ সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টায় এই মেলার উদ্বোধন করা হয়, যা চলবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত। মেলায় অংশ নিয়েছে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড এবং সেখানে রয়েছে আকর্ষণীয় ছাড়, নিশ্চিত উপহার, প্রতিযোগিতা ও চাকরির সুযোগ।

মেলার আয়োজকরা জানান, এই ছয় দিনব্যাপী মেলায় প্রযুক্তিপ্রেমীদের জন্য রয়েছে অসংখ্য অফার এবং আকর্ষণীয় সব পুরস্কার। মেলা চলাকালীন প্রতিদিন ল্যাপটপ, সাইকেল, স্পিকার, মোবাইল ফোন, গ্যাজেটসহ নানা পুরস্কার জেতার সুযোগ থাকছে। দর্শনার্থীরা মেলা প্রাঙ্গণে ‘সিটি আইটি জব বুথ’ এ সিভি জমা দিয়ে দেশি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়ার সুযোগও পাবেন।

বিসিএস কম্পিউটার সিটির মানেজমেন্ট কমিটির সভাপতি এ. এল. মজহার ইমাম চৌধুরী (পিনু চৌধুরী) বলেন, “২৫ বছর পূর্তি উপলক্ষে সম্মানিত ক্রেতাগণদের জন্য বিশেষ ছাড় ও নিশ্চিত উপহারের ব্যবস্থা করেছি। ক্রেতাদের সেবা নিশ্চিত করার জন্য একটি বিশেষ কমিটি সার্বক্ষণিক কাজ করছে।”

তিনি আরও জানান, এই মেলায় আসুস, এমএসআই, গিগাবাইট, দাহুয়া, হিকভিশন, লেনোভো এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডসহ অন্যান্য বড় ব্র্যান্ডগুলোর সমাগম ঘটেছে। এ ছাড়াও আইডিবি কর্তৃপক্ষের সহযোগিতায় এই মেলার আয়োজনকে সফল করতে বিশেষ ধন্যবাদ জানান তিনি।

গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মদ আনাস খান এনটিভি অনলাইনকে বলেন, ‘এবারের মেলাটি দেশের সর্ববৃহৎ আইসিটি ফেয়ার হিসেবে পরিচিত হবে। গিগাবাইটসহ বিভিন্ন বড় ব্র্যান্ড তাদের পণ্য নিয়ে উপস্থিত হয়েছে এবং বিশেষ ছাড় অফার করছে। তিনি গিগাবাইট স্টলে এসে ক্রেতাদের পুরস্কার জিতে নেওয়ার আহ্বান জানান।’

সামান্তা কম্পিউটারের প্রোপাইটার ইঞ্জিনিয়ার সাইফুর রহমান এনটিভি অনলাইনকে জানান, এবারের মেলায় ১১.১১ ক্যাম্পেইনের অধীনে সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা প্রযুক্তিপণ্য সেল করছি। সঙ্গে র‌্যাফেল ড্র-এর ব্যবস্থা রয়েছে, যেখানে মোটরসাইকেলসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ আছে। হোলসেল প্রাইসে-পণ্য বিক্রি করছি।

‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৪’ এর আয়োজনটি প্রযুক্তিপ্রেমীদের জন্য একটি বিশেষ সুযোগ এনে দিয়েছে, যেখানে তারা সাশ্রয়ী দামে পছন্দের পণ্য কেনার পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নিতে এবং কর্মসংস্থানের সুযোগ পেতে পারছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় বিনা মূল্যে প্রবেশ করা যাবে।

মেলার বিভিন্ন পৃষ্ঠপোষক গেমিং প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। শুক্রবার হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

মেলায় যা যা থাকছে

মেগা ডিসকাউন্ট : নির্দিষ্ট পণ্যে বিশাল ছাড়, যা দেশের যেকোনো প্রযুক্তি পণ্য মেলার মধ্যে অন্যতম।নিশ্চিত উপহার: প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার রয়েছে, যা মেলাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। 

ক্যাশব্যাক অফার : নির্দিষ্ট পণ্য কেনাকাটায় ক্যাশব্যাকের সুবিধা।

স্ক্র্যাচ অ্যান্ড উইন : স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে বিশেষ পুরস্কার জেতার সুযোগ।

প্রতিযোগিতাসমূহ : গেমিং কম্পিটিশন, আর্ট কম্পিটিশন এবং ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে প্রতিযোগীরা তাদের দক্ষতা প্রদর্শন করতে পারবেন এবং আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন।

জব অপারচুনিটি : বিভিন্ন প্রতিষ্ঠিত দেশি ও বিদেশি আইটি কোম্পানিতে চাকরির সুযোগ।

 

প্রযুক্তি কম্পিউটার
০১ ডিসেম্বর ২০২৫
দেশের সমৃদ্ধ ডিজিটাল ভবিষ্যৎ গড়তে নতুন রূপে বাংলালিংক
২৯ নভেম্বর ২০২৫
জাপানের বাজারে এলো মানব ওয়াশিং মেশিন
২৮ নভেম্বর ২০২৫
দেশে অবাধে মোবাইল ফোন ক্লোনিং হচ্ছে, অপরাধ দমনে এনইআইআর চালু জরুরি
২০ নভেম্বর ২০২৫
বাংলাদেশে নেক্সট-জেন স্যাটেলাইট ইন্টারনেট: একসাথে গ্রামীণফোন ও বিএসসিএল
২০ নভেম্বর ২০২৫
‘ডিজিটাল অপরাধ-চোরাচালান রোধে ছাড় নেই’
১৯ নভেম্বর ২০২৫
শাওমির সেরা ৬ অংশীদারের একজন ডিএক্স গ্রুপের দেওয়ান কানন
১৭ নভেম্বর ২০২৫
বাংলাদেশেই উৎপাদন শুরু করতে যাচ্ছে এআই প্রযুক্তি ব্র্যান্ড অনার
১৬ নভেম্বর ২০২৫
বিদেশ থেকে আনা মোবাইল হ্যান্ডসেটের বিশেষ নিবন্ধন প্রক্রিয়া চালু করছে বিটিআরসি
১৬ নভেম্বর ২০২৫
জ্ঞান ও প্রযুক্তির সম্মিলনে তরুণদের নিয়ে বেসিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৪ নভেম্বর ২০২৫
ছোট মাদারবোর্ড বাজারে, ক্রিয়েটিভ পিসির জন্য কেমন হবে?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. স্মার্টফোনের আমদানি শুল্ক কমছে: বিদেশ থেকে আনা যাবে সর্বোচ্চ ৩টি ফোন
  2. এআই চশমায় নতুন যুগ : মেটার মুকুট ছিনিয়ে নেবে চীনা প্রযুক্তি!
  3. ডিভাইস শিল্পের বিনিয়োগ সুরক্ষা দেবে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব
  4. সিটি আইটি মেগা ফেয়ার: ছয় দিনব্যাপী প্রযুক্তির উৎসব শুরু ৮ ডিসেম্বর
  5. দেশের সমৃদ্ধ ডিজিটাল ভবিষ্যৎ গড়তে নতুন রূপে বাংলালিংক
  6. সাংবাদিকতায় এআই: বিআইজেএফ সদস্যদের দক্ষতা বাড়াতে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x