Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫৫, ০৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:৫৮, ০৪ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫৫, ০৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:৫৮, ০৪ ডিসেম্বর ২০২৫
আরও খবর
সাইবার হামলায় স্পেসএক্সের এআই টুল ব্যবহার, আক্রান্ত ৭ প্রতিষ্ঠান
অবশেষে বেসিস নির্বাচন: চূড়ান্ত তালিকা ৫ সেপ্টেম্বর, নির্বাচন ২৬ সেপ্টেম্বর
টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী
কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ চালু করল বাংলালিংক
এনভিডিয়ার সঙ্গে পাল্লা দেবে ওপেনএআইয়ের নতুন এআই চিপ

গাজীপুরে অনার স্মার্টফোন কারখানা উদ্বোধন করেছে স্মার্ট, তৈরি হবে সনি ইলেকট্রনিক্সের পণ্যও

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫৫, ০৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:৫৮, ০৪ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৫৫, ০৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:৫৮, ০৪ ডিসেম্বর ২০২৫

গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে দেশের প্রথম অনার স্মার্টফোন সংযোজন কারখানা আনুষ্ঠানিকভাবে চালু করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ১৫০ কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা এই কারখানায় ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত প্রথম স্মার্টফোন হিসেবে সংযোজন করা হচ্ছে অনারের এক্স৬সি মডেলটি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব কারখানাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্মার্ট টেকনোলজিস এবং অনার গ্লোবালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশে সংযোজন শুরু হলেও অনার এক্স৬সি মডেলটির দাম আগের বৈধ আমদানিকৃত সেটের সমান-১৪,৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্মার্ট টেকনোলজিস জানায়, প্রাথমিকভাবে ১৫,০০০ ইউনিট এক্স৬সি ফোন সংযোজন করা হয়েছে। কারখানাটি সম্পূর্ণরূপে চালু হলে দৈনিক উৎপাদন সক্ষমতা ৬০,০০০ ইউনিটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, প্ল্যান্টে এখন পর্যন্ত ১৫০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এখানে সনি ইলেকট্রনিক্সেরও পণ্য তৈরি হচ্ছে। শুরুতে শুধু অনার ফোন সংযোজন করা হলেও ছয় মাস পর পূর্ণমাত্রায় উৎপাদনে যাব। তিনি জানান, পূর্ণ সক্ষমতায় চালু হলে এই কারখানায় ৫০০ জনের বেশি মানুষের কর্মসংস্থান হবে। বর্তমানে একটি প্রোডাকশন লাইন সক্রিয় রয়েছে এবং আগামী কয়েক মাসে আরও লাইন চালু করা হবে।

অনার কর্তৃপক্ষ জানায়, গ্লোবাল স্ট্যান্ডার্ড বজায় রাখতে সংযোজনের গুরুত্বপূর্ণ ধাপগুলোতে এআই-সমর্থিত অটোমেশন ব্যবহার করা হচ্ছে। এতে পণ্যের নিখুঁততা ও গুণগত মান আরও স্থিতিশীল হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এই প্ল্যান্ট বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ডিভাইস ব্যবহারের সুযোগ বাড়াতে হবে, দক্ষতার ঘাটতি কমাতে হবে এবং মানসম্মত কর্মসংস্থান তৈরি করতে হবে-স্মার্ট ও অনার তাদের অঙ্গীকার রেখেছে।

তিনি আরও বলেন, অবৈধ স্মার্টফোন আমদানি রোধে শিগগিরই এনইআইআর ব্যবস্থা চালু হবে এবং স্থানীয় সংযোজকদের সহায়তা দিতে শুল্ক কাঠামো সংশোধন করবে সরকার। তৃতীয় ও চতুর্থ সাবমেরিন ক্যাবলে যুক্ত হলে ডেটার দামও কমে আসবে।

এছাড়া আসন্ন সাইবার, ডেটা সুরক্ষা ও ডিজিটাল গভার্নেন্স কাঠামো বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং দেশে স্মার্টফোন ব্যবহার ৪০ শতাংশ থেকে ৭০-৮০ শতাংশে উন্নীত করতে সহায়তা করবে।

অনার সাউথইস্ট এশিয়ার প্রেসিডেন্ট জর্জ ঝেং বলেন, এটি শুধু একটি স্থাপনা নয়; এটি বৈশ্বিক দক্ষতা ও স্থানীয় সক্ষমতার মিলন। আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে দক্ষতা বিকশিত হবে, প্রযুক্তি এগিয়ে যাবে এবং কমিউনিটি সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বিটিআরসি পরিচালক মো. নূরন্নবী, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঁইয়াসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রযুক্তি
১৭ আগস্ট ২০২৬
অর্থের অভাবে কোনো সম্ভাবনাময় উদ্যোগ থেমে থাকবে না: ফকির মাহবুব আনাম
১৫ আগস্ট ২০২৬
স্পেকট্রামকে রাজস্ব নয়, দীর্ঘমেয়াদি ডিজিটাল প্রবৃদ্ধির চালিকাশক্তি করার আহ্বান
১৫ আগস্ট ২০২৬
সিনেমাটিক ভিডিওগ্রাফির সুবিধায় ‘রোবট ফোন’ আনল অনার
১৫ আগস্ট ২০২৬
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোস
১৩ আগস্ট ২০২৬
রোগীর কথা শুনেই প্রেসক্রিপশন সাজেস্ট করবে এআই, মেডিকেল শিক্ষার্থী নাফির উদ্যোগ
১৩ আগস্ট ২০২৬
দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স
১৩ আগস্ট ২০২৬
শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
১২ আগস্ট ২০২৬
১০০ কোটির মাইলফলক স্পর্শ করলো গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জেমিনি’
১২ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের জোহরা গুলশান আরা
১২ আগস্ট ২০২৬
সহজ মোবাইলের স্মার্টফোন পাইলট প্রকল্পে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ চালু করল বাংলালিংক
  2. এনভিডিয়ার সঙ্গে পাল্লা দেবে ওপেনএআইয়ের নতুন এআই চিপ
  3. সামুদ্রিক পারমাণবিক প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
  4. টিনেজারদের উবার যাত্রায় লাইভ ভিডিও নজরদারি করতে পারবেন অভিভাবকরা
  5. ফাইভ-জির পূর্ণ সক্ষমতায় শক্তিশালী ফাইবার নেটওয়ার্ক জরুরি, কর্মশালায় বিশেষজ্ঞরা
  6. অফ-রোড থেকে হাইওয়ে, এক্সপালস ২০০-এর সক্ষমতা যাচাইয়ে মিডিয়া টেস্ট রাইড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x