Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৪৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৪৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে : সমাজকল্যাণমন্ত্রী
স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি বিআইজেএফের এজিএমে
এআইয়ের কারণে এখনো যুক্তরাষ্ট্রে বড় পরিসরে চাকরি কমছে না
নিজের ছবিকে ৮০-এর দশকের মতো বানাবেন যেভাবে
দেশের বাজারে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ২ বছরের ওয়ারেন্টি

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড জাতীয় পর্ব সম্পন্ন, অংশ নিলেন শতাধিক শিক্ষার্থী

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৪৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৪৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক প্রাঙ্গণে দুই দিনব্যাপী আয়োজনের মাধ্যমে সম্পন্ন হলো আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) বাংলাদেশ ওপেন ২০২৫-এর জাতীয় পর্ব। দেশের  প্রায় ৪০টি জেলা থেকে রোবট বিষয়ে আগ্রহী স্কুল কলেজের প্রায় সাত শতাধিক শিক্ষার্থী এককভাবে বা দলীয়ভাবে এই অলিম্পিয়াডে নিবন্ধন সম্পন্ন করে। অনলাইন বাছাই পর্বে উত্তীর্ণ প্রতিযোগীরা অংশগ্রহণ করে জাতীয় পর্বে। আগামী ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিতব্য ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও)-তে অংশগ্রহণের লক্ষ্যে শুক্রবার ও শনিবার দুইদিন জুড়ে অন্বেষণ করা হয় বাংলাদেশ দল।

ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরিতে সিনিয়র গ্রুপে স্বর্ণপদক  অর্জন করেছে ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা তাজরিন তানিশা, ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরিতে সিনিয়র গ্রুপে স্বর্ণপদক  পেয়েছে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাফিয়া বাসার সুহানী, এবং রোবটিকস কুইজ ক্যাটাগরিতে জুনিয়র গ্রুপে গোল্ড মেডেল অর্জন করেছে সানিডেল স্কুলের শিক্ষার্থী সারিম শরীফ। এছাড়াও প্রতি ক্যাটাগরিতেই সিলাভারপদক ও ব্রোঞ্জপদক সহ মোট ২০ জন শিক্ষার্থীকে পদক দেয়া হয় এবং ৩ জন শিক্ষার্থীকে সম্মানজনক স্বীকৃতি দেয়া হয়। এই বছরের মূলথিম ছিল “স্পেস রোবট”। 

অভিভাবকরা এই আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডকে তাদের সন্তানদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন। তাদের মতে, এখানে শিক্ষার্থীরা শুধু সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে না, বরং দেশকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করার এক অনন্য অভিজ্ঞতাও অর্জন করছে। এই পর্যায়ে অংশগ্রহণ করা তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘এখানে অংশগ্রহণ করে আমার মেয়ে অনেক কিছু শিখছে। রোবট তৈরি করার কৌশল থেকে শুরু করে দলগতভাবে কাজ করা, সময় ব্যবস্থাপনা আর নতুন ধারণা গ্রহণ, সবই তার শেখার অংশ হয়ে উঠছে।’

শুক্রবার সকাল ৭টায় রেজিস্ট্রেশনের মাধ্যমে শুরু হয় দুইদিনব্যাপী এই আয়োজন। প্রথমদিন অনুষ্ঠিত হয় ক্রিয়েটিভ ক্যাটাগরি এবং ফিজিক্যাল কম্পিউটিং প্রতিযোগিতা। দ্বিতীয়দিন অনুষ্ঠিত হয় ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরির প্রতিযোগিতা। পাশাপাশি আয়োজন করা হয় একটি রোবটিক্স কুইজ প্রতিযোগিতা। যদিও এটি আন্তর্জাতিক প্রতিযোগিতার অংশ নয়, তবে শিক্ষার্থীদের রোবটিক্স বিষয়ে উৎসাহিত করার জন্য এ আয়োজন বিশেষ মাত্রা যোগ করে।

দ্বিতীয়দিন বিকেল ৫টায় শুরু হয় বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এর উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। তিনি এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘এই আয়োজন প্রমাণ করে শেখার আসল জায়গা কেবল শ্রেণিকক্ষ নয়, বরং অভিজ্ঞতার ভেতর লুকিয়ে থাকে সত্যিকারের শিক্ষা। আজকের তরুণরা এখানে অংশ নিয়ে শুধু প্রতিযোগিতাই করছে না, তারা নিজেরা নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তুলছে। আমি মনে করি, এখান থেকেই তারা আগামী দিনের সমাজ ও বিশ্বকে বদলে দেওয়ার প্রেরণা খুঁজে নেবে।’

বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব)  মোঃ আবু সাঈদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ডাটাসফট সিস্টেম-এর প্রেসিডেন্ট  এম মঞ্জুর মাহমুদ, ভিভাসফট-এর কো-ফাউন্ডার শাফকাত আসিফ, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক-এর সভাপতি মুনির হাসান এবং আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ড. লাফিফা জামাল।

প্রযুক্তি
২৮ আগস্ট ২০২৬
সাইবার হামলায় স্পেসএক্সের এআই টুল ব্যবহার, আক্রান্ত ৭ প্রতিষ্ঠান
২৮ আগস্ট ২০২৬
অবশেষে বেসিস নির্বাচন: চূড়ান্ত তালিকা ৫ সেপ্টেম্বর, নির্বাচন ২৬ সেপ্টেম্বর
২৮ আগস্ট ২০২৬
টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী
২৭ আগস্ট ২০২৬
কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ চালু করল বাংলালিংক
২৭ আগস্ট ২০২৬
এনভিডিয়ার সঙ্গে পাল্লা দেবে ওপেনএআইয়ের নতুন এআই চিপ
২৭ আগস্ট ২০২৬
সামুদ্রিক পারমাণবিক প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
২৬ আগস্ট ২০২৬
টিনেজারদের উবার যাত্রায় লাইভ ভিডিও নজরদারি করতে পারবেন অভিভাবকরা
২৬ আগস্ট ২০২৬
ফাইভ-জির পূর্ণ সক্ষমতায় শক্তিশালী ফাইবার নেটওয়ার্ক জরুরি, কর্মশালায় বিশেষজ্ঞরা
২৬ আগস্ট ২০২৬
অফ-রোড থেকে হাইওয়ে, এক্সপালস ২০০-এর সক্ষমতা যাচাইয়ে মিডিয়া টেস্ট রাইড
২৬ আগস্ট ২০২৬
এএমডি-ইনটেলকে দেশে আনতে প্রয়োজন সরকারি উদ্যোগ ও সঠিক নীতি: এনায়েতুর রহমান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মাসে ৭১ টাকায় এআই সেবা চালু করল গ্রামীণফোন
  2. মানুষের তৈরি গণ্ডি ভেঙে এআইয়ের হ্যাকিং অভিযান, অস্তিত্ব সংকটের শঙ্কা
  3. স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি বিআইজেএফের এজিএমে
  4. এআইয়ের কারণে এখনো যুক্তরাষ্ট্রে বড় পরিসরে চাকরি কমছে না
  5. নিজের ছবিকে ৮০-এর দশকের মতো বানাবেন যেভাবে
  6. দেশের বাজারে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ২ বছরের ওয়ারেন্টি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x