৩৬ জুলাই উপলক্ষে টেলিটকের বিশেষ অফার
আজ ৫ আগস্ট (৩৬ জুলাই) উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ স্মারক অফার ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড। অফারের আওতায় ১৫০ টাকার জেন-জি সিম মাত্র ৩৬ টাকায় পাওয়া যাবে। এছাড়া ৩৬ টাকায় ৩৬ মিনিট টকটাইম ও ৩ দশমিক ৬ জিবি ডাটা ব্যবহারের সুযোগও দেওয়া হচ্ছে।
গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) টেলিটকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিশেষ অফারের উদ্বোধন করেন বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক আহাম্মদ উল্লাহ। অনুষ্ঠানে টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টেলিটক জানায়, অফারের আওতায় গ্রাহকরা দেশের সব টেলিটক কাস্টমার কেয়ার থেকে ১৫০ টাকার পরিবর্তে মাত্র ৩৬ টাকায় জেন-জি সিম সংগ্রহ করতে পারবেন।
এছাড়া টেলিটকের সব প্রিপেইড গ্রাহক ৩৬ টাকা রিচার্জ অথবা নির্ধারিত ইউএসএসডি কোড ডায়াল করে ৭ দিনের জন্য ৩৬ মিনিট টকটাইম এবং ৩ দশমিক ৬ জিবি ডাটা ব্যবহারের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে সেবা দেওয়ার ধারাবাহিকতার অংশ হিসেবেই এ বিশেষ অফার চালু করা হয়েছে। অফারসংক্রান্ত বিস্তারিত তথ্য টেলিটকের অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে পাওয়া যাবে।

নিজস্ব প্রতিবেদক