Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ১৫ অক্টোবর ২০২২
আপডেট: ০৯:১০, ১৫ অক্টোবর ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ১৫ অক্টোবর ২০২২
আপডেট: ০৯:১০, ১৫ অক্টোবর ২০২২
আরও খবর
মায়ামিতে বৈঠকে বসছে ইউক্রেন-যুক্তরাষ্ট্র : কিয়েভ কর্মকর্তা
শান্তি পরিকল্পনার খবরের মধ্যেই ইউক্রেনে মার্কিন সামরিক কর্মকর্তারা
ট্রাম্প-পুতিন বৈঠকের সময়সীমা নির্ধারণ করা হয়নি : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ শেষ করতে ট্রাম্পকে মধ্যস্থতার আহ্বান জেলেনস্কির
ইউক্রেন নিয়ে ফের অবস্থান পরিবর্তন ট্রাম্পের 

ইউক্রেনের জন্য আরও ৭২৫ মিলিয়ন ডলারের মার্কিন সামরিক প্যাকেজ

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ১৫ অক্টোবর ২০২২
আপডেট: ০৯:১০, ১৫ অক্টোবর ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ১৫ অক্টোবর ২০২২
আপডেট: ০৯:১০, ১৫ অক্টোবর ২০২২
দক্ষিণ ইংল্যান্ডের একটি সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণের সময় রাখা ইউক্রেনের যোদ্ধাদের অস্ত্রশস্ত্র। ছবি : সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য লক্ষ্যবস্তুতে রাশিয়ার অব্যাহত হামলার মুখে এ সপ্তাহে ইউরোপীয় মিত্র দেশগুলোর তড়িঘড়ি করে দেওয়া সাহায্যের ঘোষণার পর হোয়াইট হাউস জানিয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেনে আরও ৭২৫ মিলিয়ন ডলারের অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম পাঠাতে যাচ্ছে।

শুক্রবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন বলেন, ‘ইউক্রেন জুড়ে বেসামরিক লোকজনের ওপর রাশিয়ার নিষ্ঠুর ক্ষেপনাস্ত্র আক্রমণ ও রুশ বাহিনীর অব্যাহত নৃশংসতার প্রমাণের ভিত্তিতে পাঠানো হচ্ছে এই সামরিক সহায়তা।’ পরে এক টুইট বার্তায় তিনি বলেন, ‘ইউক্রেনের প্রতিরোধ যোদ্ধারা রুশ বাহিনীকে কোণঠাসা করে ফেলায় যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ করছে।’

যুক্তরাষ্ট্রের সবশেষ এই সামরিক প্যাকেজে রয়েছে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম-(হিমারস) এর জন্য আরও গোলাবারুদ। আর এর মাধ্যমে ইউক্রেনে জো বাইডেন প্রশাসনের দেওয়া  যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ১৮.৩ বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছালো।

যুক্তরাষ্ট্র এর আগে ২০টি হিমারস রাকেট সিস্টেম দিয়েছিল ইউক্রেনকে এবং প্রতিশ্রুতি দিয়েছে আরও ১৮টি সরবরাহের। ইউক্রেনে রাশিয়ার নতুন করে সৈন্য পাঠানোর কাজে বাধা দেওয়ার জন্য দেশটির গোলাবারুদের ডিপো, সেতু ও অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত হানতে হিমারস রকেট সিস্টেম ইউক্রেনের যোদ্ধাদের সামর্থ বেশ বাড়িয়ে দিয়েছে।

আট মাসে গড়ানো যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে ইউক্রেন এই রকেট সিস্টেম বেশ সাফল্যের সাথেই ব্যবহার করে আসছে আর মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন নতুন প্যাকেজে এই অস্ত্রশস্ত্রগুলোর জন্য আরও কয়েক হাজার রাউন্ড গোলাবারুদ দেওয়া হচ্ছে।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, এই মুহূর্তে ইউক্রেনের প্রয়োজন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আরও সহায়তা। বিবৃতিতে বলা হয়, রাশিয়ার সেনারা ইউক্রেনের প্রধান শহরগুলোকে লক্ষ্য করে শত শত রকেট ছুঁড়ে মারছে। এই রকেট ও ক্ষেপনাস্ত্রের কিছু ইউক্রেন গুলি করে ভূপাতিত করেছে তবে তাদের আকাশ প্রতিরক্ষায় আরও সহায়তা প্রয়োজন।

এ বিষয়ে পেন্টাগনের একজন সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় রাশিয়া ইউক্রেনে ৮০টির মতো ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে আর ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এর প্রায় অর্ধেক ভূপাতিত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান, এসব ক্ষেপনাস্ত্রের একটি ধ্বংস করতে ইউক্রেনকে একাধিক পাল্টা ক্ষেপনাস্ত্র বা রকেট ছুঁড়তে হয়, যে জন্য তাদের প্রচুর গোলাবারুদ প্রয়োজন।

রাশিয়া-ইউক্রেন

সংশ্লিষ্ট সংবাদ: রাশিয়া-ইউক্রেন

২০ নভেম্বর ২০২৫
শান্তি পরিকল্পনার খবরের মধ্যেই ইউক্রেনে মার্কিন সামরিক কর্মকর্তারা
২১ অক্টোবর ২০২৫
ট্রাম্প-পুতিন বৈঠকের সময়সীমা নির্ধারণ করা হয়নি : রাশিয়া
১২ অক্টোবর ২০২৫
ইউক্রেন যুদ্ধ শেষ করতে ট্রাম্পকে মধ্যস্থতার আহ্বান জেলেনস্কির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভিসার নিয়মে পরিবর্তন আনলো ভারত, জারি নতুন নির্দেশনা
  2. ইরানের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত যে ২০ মার্কিন সামরিক স্থাপনা
  3. ব্রাজিলের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  4. বাড়ার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম
  5. বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম
  6. লকারের ৩২ হাজার টন স্বর্ণ বাজারে আনতে চান মোদি, কী লাভ ভারতের?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x