Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৩০, ১০ জুলাই ২০২০
আপডেট: ২০:৩১, ১০ জুলাই ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৩০, ১০ জুলাই ২০২০
আপডেট: ২০:৩১, ১০ জুলাই ২০২০
আরও খবর
জ্বালানি সংকটের মুখে পাকিস্তানে বিনামূল্যে সরকারি গণপরিবহন সেবা
ইরান ইস্যুতে উত্তেজনা কমাতে চার দেশের উদ্যোগ
মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে ইরানে খাদ্যপণ্য রপ্তানির অনুমতি পাকিস্তানের
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে মধ্যস্থতায় প্রস্তুত পাকিস্তান
আফগান ঘাঁটিতে পাকিস্তানের হামলা

এবার যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ পাকিস্তানি বিমান

এনটিভি অনলাইন ডেস্ক
২০:৩০, ১০ জুলাই ২০২০
আপডেট: ২০:৩১, ১০ জুলাই ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৩০, ১০ জুলাই ২০২০
আপডেট: ২০:৩১, ১০ জুলাই ২০২০

একের পর এক নিষেধাজ্ঞার কবলে পড়ছে পাকিস্তান এয়ারলাইন্সের বিমান। ইউরোপীয় ইউনিয়নকে দিয়ে শুরু। তাদের পদাঙ্ক অনুসরণ করেছে ভিয়েতনাম ও যুক্তরাজ্য। পাইলটদের জাল লাইসেন্স ইস্যুতে এবার দেশটির ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পরিবহন দপ্তরের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পরিবহন দপ্তরের পক্ষ থেকে বলা হয়, ফেডারেল আভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) পাকিস্তানের পাইলটদের সার্টিফিকেট নিয়ে প্রশ্ন ওঠার পর শঙ্কিত ছিল। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাকিস্তানের জিও নিউজের এক প্রতিবেদনে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইটের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের অ্যাভিয়েশন সেইফটি এজেন্সি (ইএএসএ) সদস্য রাষ্ট্রগুলোও পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ফ্লাইট পরিচালনার অনুমোদন বাতিল করে।

গত মে মাসে পাকিস্তানের করাচিতে অভ্যন্তরীণ একটি বিমান বিধ্বস্ত হয়ে ৯৭ জন নিহত হন। ওই ঘটনার পরই পাকিস্তানের পাইলটদের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। ওই ঘটনার পর তদন্ত প্রতিবেদনে প্রকাশের সময় পাকিস্তানের এভিয়েশন মন্ত্রী গুলাম সারওয়ার জানান, তার দেশের ৪০ শতাংশ (৮৬০ জনের মধ্যে ২৬২) পাইলটই ভুয়া লাইসেন্স নিয়ে বিমান চালান।

জাল লাইসেন্স ইস্যুতে পিআইএ তাদের ৪৩৪ জন পাইলটের মধ্যে ১৫০ জনকে ইতোমধ্যে ‘গ্রাউন্ডেড’ বা নিষিদ্ধ করেছে।

সর্বাধিক পঠিত
  1. ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর অভিযান
  2. বাব আল-মান্দেব প্রণালি নিয়েও ইঙ্গিতপূর্ণ হুঁশিয়ারি ইরানের
  3. শক্তিশালী ভূমিকম্পে কাঁপল এশিয়ার তিন দেশ, নিহত ৮
  4. মহাকাশ থেকে পৃথিবীর দৃষ্টিনন্দন ছবি প্রকাশ করল নাসা
  5. দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
  6. ইরানের তেল দখলের ইঙ্গিত ট্রাম্পের, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x