Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
কলকাতা সংবাদদাতা
১৫:২৫, ১২ মে ২০২২
আপডেট: ১৫:২৭, ১২ মে ২০২২
কলকাতা সংবাদদাতা
১৫:২৫, ১২ মে ২০২২
আপডেট: ১৫:২৭, ১২ মে ২০২২
আরও খবর
৩৮ হাজারের চাকরি ছেড়ে চা বিক্রি করে যুবকের আয় ১ লাখ ৮০ হাজার
বিমার অর্থ পেতে সাপের কামড় খাইয়ে স্বামীকে হত্যা স্ত্রীর!
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে যা জানাল ভারত
‘একসঙ্গে আত্মহত্যা’ করতে যমুনায় তরুণের ঝাঁপ, ফিরে গেলেন তরুণী 
শিশুদের জন্য কতটা অনিরাপদ ভারত? উঠে আসছে ভয়াবহ বাস্তবতা

কলকাতায় মেট্রোর কাজ সম্প্রসারণে একাধিক বাড়িতে ফাটল, ছড়াল আতঙ্ক

কলকাতা সংবাদদাতা
১৫:২৫, ১২ মে ২০২২
আপডেট: ১৫:২৭, ১২ মে ২০২২
কলকাতা সংবাদদাতা
১৫:২৫, ১২ মে ২০২২
আপডেট: ১৫:২৭, ১২ মে ২০২২
এভাবেই ফাটল ধরেছে একের পর বাড়িতে। ছবি : সংগৃহীত

কলকাতায় মেট্রোর কাজ সম্প্রসারণের ক্ষেত্রে ফের দেখা দিল আতঙ্ক। যার ফলে কলকাতার বউবাজার এলাকার অনেক বাসিন্দা ঘর ছাড়তে শুরু করেছেন।

জানা গেছে, মেট্রোর কাজ চলাকালীন বুধবার সন্ধ্যার পর থেকে মধ্য কলকাতার বৌবাজারের দুর্গা পিতুরি লেনের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা গেছে। যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে আতঙ্কে ঘর ছেড়েছে অনেক পরিবার। খবর পেয়ে  ঘটনাস্থলে পৌঁছান মেট্রো কর্মকর্তারা। গেছেন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে এবং স্থানীয় চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়।

স্থানীয়দের দাবি, এলাকার অন্তত আট থেকে ১০টি বাড়িতে ফাটল দেখা গেছে।

সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়া বাংলা বলছে—মেট্রোর কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, ভূগর্ভে মাটি কাটার মেশিন বের করে নেওয়ার কারণে ফাটলের ঘটনা ঘটতে পারে। তবে, পুরো বিষয়টি খতিয়ে দেখে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান মেট্রোর কর্মকর্তারা।

এদিকে, বুধবার মধ্যরাতে বিভিন্ন বাড়িতে ফাটল ধরার পড়ার পরেই মেট্রোর কাজ বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ বাহিনী ও কলকাতা পৌরসভার কর্মীরা। পুলিশের তরফ থেকে এলাকায় মাইকে প্রচার করা হয়—যাঁরা বাড়ির ভেতরে আছেন, তাঁদের বাইরে বেরিয়ে আসতে অনুরোধ করা হয়।

এরই মধ্যে ওই এলাকার বাসিন্দাদের অন্যত্র নিরাপদে সরিয়ে নিতে যৌথভাবে চেষ্টা করছে মেট্রো ও পৌরসভা।

স্থানীয়রা জানান, বিভিন্ন বাড়িতে বিকেল থেকে ফাটল ধরা শুরু হয়। অনেকেই জরুরি জিনিসপত্র নিয়ে রাস্তায় বেরিয়ে আসেন।

স্থানীয়দের মতে, অনেক বাড়িতে ফাটল বেশ বড় আকার নিয়েছে। মেট্রো কর্তৃপক্ষের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলছেন এলাকাবাসী। তাঁদের একাংশের অভিযোগ—২০১৯ সালেও একাধিক বাড়িতে ফাটল ধরেছিল। মেট্রো কর্তৃপক্ষ সেগুলো মেরামত করার পরেও কয়েকটিতে এবারও ফাটল ধরল। তা হলে কি ওই সময় সঠিকভাবে মেরামতের কাজ হয়নি—অভিযোগ স্থানীয়দের।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, গত বারের ঘটনার পর মেট্রোর সুড়ঙ্গে নজরদারির জন্য ক্যামেরা বসানো হয়েছিল। যাতে বড় কিছু ঘটলে সহজেই জানা যায়। ওই ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া কর্মকর্তারা সুড়ঙ্গে গিয়ে বোঝার চেষ্টা করছেন, সেখানেও ফাটল ধরে পানি ঢুকে পড়ছে কি না।

২০১৯ সালে বৌবাজারে যে ভয়াবহ ঘটনা ঘটেছিল, তার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তা নিশ্চিত করতে তৎপর পৌরসভা।

ভারত কলকাতা

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

১৯ জুলাই ২০২৬
৩৮ হাজারের চাকরি ছেড়ে চা বিক্রি করে যুবকের আয় ১ লাখ ৮০ হাজার
১৯ জুলাই ২০২৬
বিমার অর্থ পেতে সাপের কামড় খাইয়ে স্বামীকে হত্যা স্ত্রীর!
১৭ জুলাই ২০২৬
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে যা জানাল ভারত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু, নিহত ৫
  2. বছরের প্রথম তাপপ্রবাহের জন্য প্রস্তুতি নিচ্ছে গ্রিস
  3. ভারতে বন্যা ও ভূমিধসে ১৯ জনের মৃত্যু
  4. যুদ্ধবিরতির সুযোগে ৬০০ কোটি ডলারের তেল রপ্তানি ইরানের
  5. বিমার অর্থ পেতে সাপের কামড় খাইয়ে স্বামীকে হত্যা স্ত্রীর!
  6. সৌদিতে ফটিকছড়ির এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x