Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০০, ১০ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৬:০৪, ১০ ফেব্রুয়ারি ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০০, ১০ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৬:০৪, ১০ ফেব্রুয়ারি ২০২২
আরও খবর
বিধানসভায় প্রধান বিরোধী দল হিসেবেও থাকছে না মমতার তৃণমূল
এবার বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন লোকসভায় তৃণমূলের ২০ এমপি!
ইতিহাসে সর্বোচ্চ, ২০০ কোটি ডলারের ড্রোন কিনছে ভারত
পুশইন প্রতিরোধে পঞ্চগড় সীমান্তে বিজিবির নজরদারি ও টহল জোরদার
ভোটে হারার একমাসের মধ্যে কেন তৃণমূলে এই ভাঙন?

গেরুয়া পতাকাই ভবিষ্যতে হতে পারে জাতীয় পতাকা : বিজেপি নেতা

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০০, ১০ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৬:০৪, ১০ ফেব্রুয়ারি ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০০, ১০ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৬:০৪, ১০ ফেব্রুয়ারি ২০২২
বিজেপির জ্যেষ্ঠ নেতা ও কর্ণাটকের গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত রাজমন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা। ছবি : সংগৃহীত

ভবিষ্যতে কোনো একদিন গেরুয়া পতাকাই ভারতের জাতীয় পতাকা হতে পারে বলে মন্তব্য করেছেন বিজেপির জ্যেষ্ঠ নেতা ও কর্ণাটকের গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত রাজমন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা।

বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি।

তবে ঈশ্বরাপ্পা এও বলছেন, এখন তেরঙ্গাই (সাদা, গেরুয়া, সবুজ তিন রঙের) ভারতের জাতীয় পতাকা, তাই সবারই তেরঙ্গা পতাকাকে সম্মান দেখানো উচিত।

‘শত শত বছর আগে শ্রী রামচন্দ্র ও হনুমানের রথে গেরুয়া পতাকাই উড়ত। আমাদের দেশে কি তখন তেরঙ্গা পতাকা ছিল? এখন তেরঙ্গা আমাদের জাতীয় পতাকা হিসেবে স্বীকৃত, একে সবারই সম্মান দেখানো উচিত, এ নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না,’ বলেছেন ঈশ্বরাপ্পা।

গেরুয়া পতাকা কি লাল কেল্লায়ও উড়ানো হবে কিনা, এমন প্রশ্নের জবাবে জ্যেষ্ঠ এ বিজেপি নেতা বলেন, ‘এখন নয়, ভবিষ্যতে কোনো একদিন।’

‘হিন্দু বিচার ও হিন্দুত্ব নিয়ে আজ আলোচনা চলছে। আমরা যখন বলতাম অযোধ্যায় রাম মন্দির হবে, তখন অনেকেই হেসেছেন। এখন কি সেখানে রামমন্দির হচ্ছে না? একইভাবে, ভবিষ্যতে কোনো একদিন, ১০০, ২০০ বা ৫০০ বছর পরে গেরুয়া পতাকাই হতে পারে জাতীয় পতাকা। আমি জানি না,’ বলেন তিনি।

তবে যারা এখন সাংবিধানিকভাবে স্বীকৃত জাতীয় পতাকা তেরঙ্গাকে সম্মান দেখাবে না, তারা দেশদ্রোহী, বলেন ঈশ্বরাপ্পা।

‘আমরাই গেরুয়া পতাকা উড়াই। আজ নয়, ভবিষ্যতে কোনো একদিন দেশে হিন্দু ধর্ম আসবে, সেসময় আমরা লাল কেল্লায়ও গেরুয়া পতাকা উড়াবো। এখন তেরঙ্গা আমাদের জাতীয় পতাকা, এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং সবারই একে সম্মান দেখানো উচিত,’ বলেন তিনি।

মঙ্গলবার শিবমোগার সরকারি ফার্স্ট গ্রেড কলেজে হিজাববিরোধী এক বিক্ষোভের সময় কিছু শিক্ষার্থী তেরঙ্গা নামিয়ে গেরুয়া পতাকা উড়িয়ে দিয়েছিল- রাজ্য কংগ্রেস প্রেসিডেন্ট ডি কে শিবকুমারের এমন দাবির প্রেক্ষিতেই মূলত ঈশ্বরাপ্পা তেরঙ্গা ও গেরুয়া নিয়ে এসব বলেছেন।

শিবকুমারের দাবিকে ‘মিথ্যাচার’ অ্যাখ্যা দিয়ে ঈশ্বরাপ্পা বলেছেন, রাজ্য কংগ্রেসের সভাপতি হিন্দু-মুসলিমদের বিভক্ত করার চেষ্টা করছেন।

ভারত গেরুয়া পতাকা বিজেপি
১০ মে ২০২৬
মুখ্যমন্ত্রী হয়েই থালাপতি বিজয়ের বাজিমাত
০৯ মে ২০২৬
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত
০৯ মে ২০২৬
দেশের আকাশে ‘রহস্যময় আলোর’ আসল কারণ জানা গেল
০৮ মে ২০২৬
তামিলনাড়ুর নাটকীয়তায় নতুন মোড়, শপথের জন্য আমন্ত্রণ পাননি বিজয়
০৮ মে ২০২৬
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী
০৮ মে ২০২৬
মাঝরাতে ছদ্মবেশে নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ জনের কুপ্রস্তাব
০৮ মে ২০২৬
সরকার গঠনে বাধা, গণপদত্যাগের হুঁশিয়ারি থালাপতি বিজয়ের
০৮ মে ২০২৬
বিমানে তৃণমূল নেত্রীকে ঘিরে ‘জয় শ্রীরাম’ ও ‘চোর’ স্লোগান
০৭ মে ২০২৬
ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বিধানসভা
০৭ মে ২০২৬
‘পুশব্যাক’ ইস্যুতে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিধানসভায় প্রধান বিরোধী দল হিসেবেও থাকছে না মমতার তৃণমূল
  2. এবার বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন লোকসভায় তৃণমূলের ২০ এমপি!
  3. বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে পতন
  4. বিশ্ববাজারে আবার বাড়ল স্বর্ণের দাম
  5. এবার ‘জেমস বন্ড’ সাজে হাজির হলেন ট্রাম্প!
  6. ইতিহাসে সর্বোচ্চ, ২০০ কোটি ডলারের ড্রোন কিনছে ভারত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x