Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১১:০৫, ১৩ জানুয়ারি ২০২১
আপডেট: ১১:১৭, ১৩ জানুয়ারি ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১১:০৫, ১৩ জানুয়ারি ২০২১
আপডেট: ১১:১৭, ১৩ জানুয়ারি ২০২১
আরও খবর
ট্রাম্প আরোপিত ‘বেআইনি’ শুল্কের ১৭৫ বিলিয়ন ডলার ফেরতের দাবি
ইরানকে সতর্কবার্তা দিয়ে ট্রাম্পের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ
শুল্ক ফেরত চেয়ে মার্কিন সরকারের বিরুদ্ধে ফেডএক্সের মামলা
ইরানে হামলার ঝুঁকি নিয়ে শীর্ষ জেনারেলের সতর্কবার্তা, প্রতিবেদনে ক্ষুব্ধ ট্রাম্প
তীব্র তুষারঝড়ের কবলে পড়ছে নিউইয়র্ক, যান চলাচলে নিষেধাজ্ঞা

ট্রাম্পকে অপসারণে কংগ্রেসে প্রস্তাব পাস, আগমুহূর্তে পেন্সের নাকচ

এনটিভি অনলাইন ডেস্ক
১১:০৫, ১৩ জানুয়ারি ২০২১
আপডেট: ১১:১৭, ১৩ জানুয়ারি ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১১:০৫, ১৩ জানুয়ারি ২০২১
আপডেট: ১১:১৭, ১৩ জানুয়ারি ২০২১
ওয়াশিংটন ডিসিতে ইউএস ক্যাপিটলের সামনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে একজন প্রতিবাদকারী। ছবি : সংগৃহীত

মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদচ্যুত করতে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে উত্থাপিত প্রস্তাব পাস হয়েছে। হাউসে ২২৩-২০৫ ভোটে স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রস্তাবটি পাস হয়। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ কথা জানিয়েছে।

তবে এর আগেই মঙ্গলবার সন্ধ্যায় ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স পরিষ্কার জানিয়ে দেন, ২৫তম সংশোধনী দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের উদ্যোগ তিনি নেবেন না। হাউসের স্পিকার ন্যান্সি পেলোসিকে একটি চিঠি লিখে ট্রাম্পকে অপসারণের প্রস্তাব আগাম নাকচ করে দেন পেন্স।

পেলোসিকে লেখা চিঠিতে পেন্স বলেন, ‘প্রেসিডেন্টের আর মাত্র আট দিন মেয়াদ রয়েছে, এই সময়ে আপনারা (ডেমোক্র্যাটরা) চাইছেন, মন্ত্রিসভা ও আমি যেন ২৫তম সংশোধনী ব্যবহার করি। এটা আমাদের জাতীয় স্বার্থ ও সংবিধানসম্মত হবে বলে আমার মনে হচ্ছে না।’

ডেমোক্র্যাটদের প্রস্তাবে ভাইস প্রেসিডেন্টকে তাঁর ক্ষমতা ব্যবহার করে ২৫তম সংশোধনীর চতুর্থ ধারা অনুযায়ী মন্ত্রিসভা ও সরকারের নির্বাহী বিভাগগুলোর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আতঙ্কগ্রস্ত জাতিকে আশ্বস্ত করার কথা বলা হয়। সেইসঙ্গে আহ্বান করা হয়, পেন্সের পক্ষ থেকে যেন ঘোষণা দেওয়া হয়, প্রেসিডেন্ট ট্রাম্প সফলভাবে দায়িত্ব পালনে সক্ষম নন। তাই ভাইস প্রেসিডেন্ট যেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব বুঝে নেন। মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট রিপ্রেজেন্টেটিভ জেমি রাসকিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে প্রস্তাবটি আনেন।

ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসন প্রস্তাবটি পাস হওয়া এখন সময়ের ব্যাপার। তবে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ উচ্চকক্ষ সিনেটে গিয়ে ট্রাম্পকে পদচ্যুত করে অভিশংসনের বিচার বানচাল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইলেকটোরাল কলেজ ভোটের গণনা এবং জো বাইডেনের বিজয় প্রত্যয়নের জন্য কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে গত বুধবার  ওয়াশিংটনের ক্যাপিটলে সশস্ত্র বিক্ষোভকারীদের হামলা করে ট্রাম্প সমর্থকেরা। সেদিনের ঘটনায় এক পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হন।

এ ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প ‘বিদ্রোহে উস্কানি’ দিয়েছেন এমন অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে অভিশংসন এবং ২৫তম সংশোধনীর মাধ্যমে ট্রাম্পকে অপসারণের প্রস্তাব আনার কথা জানান হাউসের ডেমোক্র্যাটরা।

২৫তম সংশোধনী ব্যবহারের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে আমলে না নিলে অভিশংসন বুধবার ভোটাভুটিতে যাবেন ডেমোক্র্যাটরা। স্পিকার ন্যান্সি পেলোসি এমনটি জানিয়েছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

১ ঘন্টা আগে
ট্রাম্প আরোপিত ‘বেআইনি’ শুল্কের ১৭৫ বিলিয়ন ডলার ফেরতের দাবি
২২ ফেব্রুয়ারি ২০২৬
ট্রাম্পের বাসভবনে অনুপ্রবেশের চেষ্টা, পুলিশের গুলিতে নিহত ১
২১ ফেব্রুয়ারি ২০২৬
মার্কিন শুল্কের হার বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্রাম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল স্লোভাকিয়া
  2. শুল্ক ফেরত চেয়ে মার্কিন সরকারের বিরুদ্ধে ফেডএক্সের মামলা
  3. সহিংসতা ঠেকাতে মেক্সিকোতে সেনা মোতায়েন
  4. এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর মৃত্যু
  5. রেকর্ড তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
  6. ইরানে হামলার ঝুঁকি নিয়ে শীর্ষ জেনারেলের সতর্কবার্তা, প্রতিবেদনে ক্ষুব্ধ ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x