Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৩৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২৩:৪৭, ২২ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৩৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২৩:৪৭, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
ভেনেজুয়েলা থেকে ৮০ মিলিয়ন ব্যারেল তেল পেয়েছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
ট্রাম্প আরোপিত ‘বেআইনি’ শুল্কের ১৭৫ বিলিয়ন ডলার ফেরতের দাবি
ইরানকে সতর্কবার্তা দিয়ে ট্রাম্পের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ
ইরানে হামলার ঝুঁকি নিয়ে শীর্ষ জেনারেলের সতর্কবার্তা, প্রতিবেদনে ক্ষুব্ধ ট্রাম্প
যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার বিরুদ্ধে ‘কঠোর হুঁশিয়ারি’ ইরানের

ট্রাম্পের বাসভবনে অনুপ্রবেশের চেষ্টা, পুলিশের গুলিতে নিহত ১

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৩৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২৩:৪৭, ২২ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৩৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২৩:৪৭, ২২ ফেব্রুয়ারি ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন মার-এ-লাগো। ফাইল ছবি

ফ্লোরিডার পাম বিচে অবস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন মার-এ-লাগোতে অনুপ্রবেশের চেষ্টাকালে সিক্রেট সার্ভিসের গুলিতে ২১ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১টা ৩০ মিনিটে এই ঘটনা ঘটে। নিহত তরুণ নর্থ ক্যারোলাইনার ক্যামেরনের বাসিন্দা অস্টিন টি. মার্টিন বলে শনাক্ত করা হয়েছে। ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছিলেন। খবর বিবিসির।

পাম বিচ কাউন্টি শেরিফ (আঞ্চলিক প্রধান) রিক ব্র্যাডশ সাংবাদিকদের জানান, ওই ব্যক্তি একটি পেট্রোল ক্যানিস্টার ও একটি শটগান নিয়ে মার-এ-লাগোর অভ্যন্তরীণ সীমানায় প্রবেশ করেছিলেন। সিক্রেট সার্ভিস এজেন্ট ও শেরিফ অফিসের সদস্যরা তাকে অস্ত্র নামিয়ে রাখার নির্দেশ দেন। কিন্তু তিনি ক্যানিস্টারটি ফেলে দিয়ে শটগানটি গুলি করার ভঙ্গিতে উঁচিয়ে ধরলে এজেন্টরা আত্মরক্ষার্থে গুলি চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের শরীরে বডি ক্যামেরা ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য আহত হননি।

তদন্তকারী সংস্থা সিবিএস নিউজকে জানিয়েছে, অস্টিন টি. মার্টিনের পরিবার গত শনিবারই তাকে নিখোঁজ বলে রিপোর্ট করেছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, মার-এ-লাগোর কোনো একজন অতিথি বেরিয়ে যাওয়ার সময় সেই সুযোগে তিনি ভেতরে ঢুকে পড়েন। তিনি নর্থ ক্যারোলাইনা থেকে ফ্লোরিডা যাওয়ার পথে শটগানটি কিনেছিলেন কি না, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। 

এফবিআই পরিচালক কাশ প্যাটেল এক বিবৃতিতে জানিয়েছেন, তারা এই ঘটনার তদন্তে প্রয়োজনীয় সব জনবল নিয়োগ করেছেন। সিক্রেট সার্ভিসের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এই ঘটনার পর সিক্রেট সার্ভিসের দ্রুত ও সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি হামলাকারীকে ‘অস্ত্রধারী উন্মাদ’ হিসেবে অভিহিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেন, ‘যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ফেডারেল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২৪ ঘণ্টা নিরলস কাজ করে যাচ্ছে।’

১৯২৭ সালে নির্মিত মার-এ-লাগো বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের ‘উইন্টার হোয়াইট হাউস’ হিসেবে পরিচিত। এটি একটি অত্যন্ত সুরক্ষিত এলাকা হিসেবে বিবেচিত।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র হামলা

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

২৫ ফেব্রুয়ারি ২০২৬
ভেনেজুয়েলা থেকে ৮০ মিলিয়ন ব্যারেল তেল পেয়েছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
২৫ ফেব্রুয়ারি ২০২৬
ট্রাম্প আরোপিত ‘বেআইনি’ শুল্কের ১৭৫ বিলিয়ন ডলার ফেরতের দাবি
২১ ফেব্রুয়ারি ২০২৬
মার্কিন শুল্কের হার বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্রাম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সীমান্তে গোলাগুলির কড়া জবাব দিল পাকিস্তান
  2. তুরস্কে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত
  3. ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালেন ওমানের জ্যোতির্বিজ্ঞানীরা
  4. পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান
  5. বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি-ডিম কিনবে না সৌদি আরব
  6. সম্পর্ক জোরদারে ইসরায়েল সফরে নরেন্দ্র মোদি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x