Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০৫, ০৯ জানুয়ারি ২০২১
আপডেট: ১০:১২, ০৯ জানুয়ারি ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০৫, ০৯ জানুয়ারি ২০২১
আপডেট: ১০:১২, ০৯ জানুয়ারি ২০২১
আরও খবর
ইরানে আজ ‘ভয়াবহ’ আঘাত হানা হবে, ঘোষণা ট্রাম্পের
রাশিয়ার গোয়েন্দা তথ্যেই মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইরান?
ইসরায়েলকে জরুরি ভিত্তিতে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
ইরানে যুক্তরাষ্ট্রের প্রথম ব্যবহৃত পিআরএসএম ক্ষেপণাস্ত্র কতটা ভয়ঙ্কর
শাহেদ ড্রোন থেকে বাঁচতে দ্বারে দ্বারে ঘুরছেন ট্রাম্প!

ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ : নিজের পুরোনো টুইট সামনে আনলেন হিলারি

এনটিভি অনলাইন ডেস্ক
১০:০৫, ০৯ জানুয়ারি ২০২১
আপডেট: ১০:১২, ০৯ জানুয়ারি ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০৫, ০৯ জানুয়ারি ২০২১
আপডেট: ১০:১২, ০৯ জানুয়ারি ২০২১
২০১৬ সালে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন (বাঁয়ে) বর্তমান বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলতে বলেছিলেন। ফাইল ছবি

সাবেক মার্কিন ফার্স্ট লেডি এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ২০১৬ সালে তৎকালীন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে একটি টুইট করেছিলেন। প্রায় পাঁচ বছর পর, গতকাল শুক্রবার থেকে হিলারির সেই টুইট সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৬ সালের মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনের প্রতিপক্ষ ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সে বছরের জুনে হিলারি ট্রাম্পের উদ্দেশে টুইট করেছিলেন, ‘আপনার অ্যাকাউন্ট মুছে দিন।’ হিলারি তাঁকে উদ্দেশ করে ট্রাম্পের এক ব্যাঙ্গাত্মক টুইটের জবাবে এমন ফিরতি টুইট করেছিলেন। এর আগে ট্রাম্প টুইটে বলেছিলেন, ‘ওবামা (সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা) অসাধু হিলারিকে সমর্থন দিয়েছেন। ওবামা চান আরো চার বছর তাঁর ক্ষমতাকাল থাকুক, কিন্তু অন্য কেউ সেটা চায় না।’  

ট্রাম্পকে টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলার পরামর্শ দেওয়া হিলারির ওই টুইট সে সময় ভাইরাল হয়েছিল। এক ঘণ্টায় হিরালির টুইটটি এক লাখ ৩০ হাজারবার রিটুইট হয়। সে সময় সেটি ছিল হিলারির সবচেয়ে বেশিবার রিটুইট হওয়া কোনো পোস্ট।

সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ খারাপ কোনো কিছু পোস্ট করলে প্রায়ই ‘ডিলিট ইওর অ্যাকাউন্ট’ বা ‘তোমার অ্যাকাউন্ট মুছে ফেল’ কথাটি বলে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়।

হিলারির ওই টুইটের পর কেটে গেছে প্রায় পাঁচ বছর। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটকে হারিয়ে হোয়াইট হাউসে অভিষিক্ত হন ডোনাল্ড ট্রাম্প। এরপর ২০২০ সালে দ্বিতীয় দফা নির্বাচনে দাঁড়ান ট্রাম্প। কিন্তু এবার ডেমোক্রেটিক জো বাইডেনের কাছে হেরে যান। কিন্তু, পরাজয় মেনে নিতে পারছিলেন না ট্রাম্প। গত বছরের ৩ নভেম্বরের নির্বাচনের পর থেকেই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন ট্রাম্প। বিষয়টি আদালতেও গড়ায়। কিন্তু, ট্রাম্পের কোনো অভিযোগই ধোপে টেকেনি। এরপর সর্বশেষ চরম ন্যাক্কারজনক ঘটনা ঘটে গত বুধবার (৬ জানুয়ারি)। ডোনাল্ড ট্রাম্পের হাজারো উগ্র সমর্থক মার্কিন কংগ্রেসের ভবন ক্যাপিটলে নজিরবিহীন হামলা ও নৈরাজ্য চালায়। ওই ঘটনার পর নিজের হামলাকারী সমর্থকদের ‘দেশপ্রেমিক’ আখ্যা দিয়ে টুইট করার জেরে ট্রাম্পের অ্যাকাউন্ট ১২ ঘণ্টার জন্য লক করে দেওয়া হয়। এর আগে সংঘর্ষের ঘটনার পরই ট্রাম্পের করা তিনটি টুইট নীতিমালা ভঙ্গ করার অভিযোগ এনে মুছে দিয়েছিল টুইটার কর্তৃপক্ষ। পরে ১২ ঘণ্টা পর ট্রাম্পের অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়। কিন্তু তখনই অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করা হতে পারে বলে টুইটারের পক্ষ থেকে সতর্কতা দেওয়া হয়। অ্যাকাউন্ট ফিরে পেয়ে আবারও ‘উসকানিমূলক’ টুইট করেছেন বলে জানিয়ে টুইটার কর্তৃপক্ষ স্থানীয় সময় গতকাল শুক্রবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয়।

বন্ধ করার কারণ জানিয় টুইটারের পক্ষে থেকে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট (@realDonaldTrump) থেকে দেওয়া সাম্প্রতিক পোস্টগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করার পর অ্যাকাউন্টটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। আবারও সহিংসতায় উসকানি দেওয়ার আশঙ্কায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় টুইটার কর্তৃপক্ষ। এরই মধ্যে একটি ব্লগ পোস্ট প্রকাশ করে টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করার কারণ বিস্তারিত ব্যাখ্যা করেছে।

✔️ https://t.co/lQmZvooFYW— Hillary Clinton (@HillaryClinton) January 9, 2021

ট্রাম্পের অ্যাকাউন্ট টুইটার কর্তৃপক্ষ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার পর আজ (বাংলাদেশ সময়) সকাল ৮টার দিকে ২০১৬ সালের সেই পুরোনো টুইটটি কেবল একটি টিকচিহ্ন দিয়ে রিটুইট করেছেন হিলারি ক্লিনটন। এরপর থেকে আবারও ব্যাপক হারে রিটুইট হচ্ছে হিলারির ওই টুইট।

সংশ্লিষ্ট সংবাদ: হিলারি ক্লিনটন

১৯ জানুয়ারি ২০২১
‘পুতিন হয়তো হামলার আপডেট পাচ্ছিলেন’ ট্রাম্পের ফোন রেকর্ড শুনতে চান হিলারি
সর্বাধিক পঠিত
  1. ইরানে আজ ‘ভয়াবহ’ আঘাত হানা হবে, ঘোষণা ট্রাম্পের
  2. ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ‘ব্যাপক’ ড্রোন হামলার দাবি ইরানের
  3. ব্যালট বিপ্লবে পরিবর্তন আসছে নেপালে
  4. রাশিয়ার গোয়েন্দা তথ্যেই মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইরান?
  5. প্রতিবেশী দেশগুলোতে আর হামলা চালাবে না ইরান
  6. মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x