Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১২:১৫, ২৩ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১২:২২, ২৩ সেপ্টেম্বর ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১২:১৫, ২৩ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১২:২২, ২৩ সেপ্টেম্বর ২০২২
আরও খবর
লেবানন থেকে ইসরায়েলে আঘাত হেনেছে দুটি ড্রোন
ইসরায়েলে সরকারবিরোধী বিক্ষোভ
কানাডায় বিশ্বকাপ ঘিরে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি
মার্কিন-ইসরায়েলি হামলা থামানো উপসাগরীয় দেশগুলোর ‘নৈতিক দায়িত্ব’ : ইরান
ইরানি হামলার পর জেরুজালেম-তেল আবিবে মার্কিন দূতাবাসের কার্যক্রম বন্ধ

দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে সমর্থন ইসরায়েলের প্রধানমন্ত্রীর

এনটিভি অনলাইন ডেস্ক
১২:১৫, ২৩ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১২:২২, ২৩ সেপ্টেম্বর ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১২:১৫, ২৩ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১২:২২, ২৩ সেপ্টেম্বর ২০২২
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। ছবি: রয়টার্স

কয়েক দশক ধরে চলা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত অবসানে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। পাশাপাশি ইরানের পারমাণবিক বোমা নির্মাণ বন্ধ করতে ‘যা কিছু করা দরকার’ ইসরায়েল তার সবকিছু করবে বলে ফের জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী একথা বলেন। খবর রয়টার্সের।

বেশ কয়েক বছরের মধ্যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই প্রথম কোনো ইসরায়েলি নেতা ফিলিস্তিন প্রশ্নে দ্বি-রাষ্ট্র সমাধানের কথা উল্লেখ করলেন। অগাস্টে ইসরায়েলে গিয়ে দীর্ঘ দিন সুপ্ত থাকা প্রস্তাবটির পক্ষে সমর্থন জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেনের ওই উক্তির প্রতিধ্বনি করে লাপিদ বলেন, ‘দুই জনগণের জন্য দুই রাষ্ট্রের ভিত্তিতে ফিলিস্তিনিদের সঙ্গে একটি চুক্তি ইসরায়েলের নিরাপত্তার, অর্থনীতি ও আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য সঠিক হবে।’

এ ধরনের চুক্তি ইসরায়েলের জন্য হুমকি হবে না এমন শান্তিপূর্ণ ফিলিস্তিন রাষ্ট্রের শর্তে হতে হবে বলে উল্লেখ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। 

আগামী ১ নভেম্বর ইসরায়েলে সাধারণ নির্বাচন। তার দেড় মাসেরও কম সময়ের মধ্যে লাপিদ ফিলিস্তিন প্রশ্নে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে কথা বললেন। আসন্ন নির্বাচনের মধ্যে দিয়ে দ্বি-রাষ্ট্র সমাধানের ঘোরবিরোধী ডানপন্থি সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফের ক্ষমতায় চলে আসতে পারেন।

ফিলিস্তিনিরা যেসব এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গড়তে চায় সেই পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা ইসরায়েল ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে দখল করে নেয়। যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলা শান্তি আলোচনা ২০১৪ সালে গতি হারায়।

ভাষণে লাপিদ ইরানের নিন্দা করে দীর্ঘ দিনের এ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থামাতে ইসরায়েলের দৃঢ় সংকল্পের কথা ফের উল্লেখ করেন।

তিনি বলেন, “ইরানের পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থামানোর একমাত্র পথ হচ্ছে বিশ্বাসযোগ্য একটি সামরিক হুমকি তৈরি রাখা। আমাদের সামর্থ্য আছে আর সেগুলো ব্যবহার করতে আমরা ভীত নই।”

ইসরায়েল ইয়ার লাপিদ জাতিসংঘ

সংশ্লিষ্ট সংবাদ: ইসরায়েল

১৪ জুন ২০২৬
লেবানন থেকে ইসরায়েলে আঘাত হেনেছে দুটি ড্রোন
১৪ জুন ২০২৬
ইসরায়েলে সরকারবিরোধী বিক্ষোভ
০৮ জুন ২০২৬
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বাজছে সাইরেন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুদ্ধবিরতি আলোচনা : তেহরানে কাতারের প্রতিনিধি দল
  2. লেবানন থেকে ইসরায়েলে আঘাত হেনেছে দুটি ড্রোন
  3. ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ
  4. ইংলিশ চ্যানেলে রুশ ‘শ্যাডো ফ্লিট’ ট্যাংকার আটকের দাবি ব্রিটেনের
  5. সৌদি আরবে বসবাসে নতুন নিয়ম জারি
  6. অভিবাসন সীমিত করার বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইস নাগরিকরা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x