Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩৫, ২৭ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৯:৩৯, ২৭ ডিসেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩৫, ২৭ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৯:৩৯, ২৭ ডিসেম্বর ২০২৪
আরও খবর
‘অভ্যন্তরীণ সংকটের মুখে ইসরায়েলি সেনাবাহিনী’
ইরান যুদ্ধে জড়াল হুথিরা, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের ইউরেনিয়াম নিষ্কাশন কেন্দ্রে হামলা, তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কা নেই
ইরান যুদ্ধে কেন সেভাবে অংশ নিল না হুতি যোদ্ধারা?

সানায় বোমা হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ডব্লিউএইচও প্রধান

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩৫, ২৭ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৯:৩৯, ২৭ ডিসেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩৫, ২৭ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৯:৩৯, ২৭ ডিসেম্বর ২০২৪
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরস আধানম গেব্রেয়াসুস। এএফপির ফাইল ছবি 

ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ইসরায়েলি বিমান হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরস আধানম গেব্রেয়াসুস।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরস আধানম গেব্রেয়াসুস বলেন, বৃহস্পতিবার তিনি ও তাঁর কর্মীরা একটি ফ্লাইটে উঠতে বিমানবন্দরে যান। এ সময় বোমা হামলা চালানো হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘আমাদের বিমানের একজন ক্রু আহত হয়েছেন। বিমানবন্দরে বোমা হামলায় দুজন নিহত হয়েছেন।’

হুতি পরিচালিত গণমাধ্যমের খবরে বলা হয়, হামলায় বিদ্যুৎকেন্দ্র ও বন্দরগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কমপক্ষে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

ইসরায়েল হামলার দায় স্বীকার করার পর ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি এটিকে ‘বর্বরতা’ বলে আখ্যা দিয়েছে। নিহতরা বেসামরিক নাগরিক নাকি হুতি বিদ্রোহী, তা স্পষ্ট নয়।

এক বিবৃতিতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের যুদ্ধবিমানগুলো পশ্চিম উপকূল ও ইয়েমেনের অভ্যন্তরে হুতি সন্ত্রাসীদের সামরিক লক্ষ্যবস্তুতে  হামলা চালিয়েছে।

হামলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আমরা কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ইরানের অশুভ অক্ষের সন্ত্রাসী বাহু কাটতে থাকব। আমরা কেবল (হুতিদের) সঙ্গে শুরু করছি।’

হুতিদের সর্বোচ্চ বিপ্লবী কমিটির প্রধান মোহাম্মদ আলী আল-হুতি এই হামলাকে ‘বর্বর’ ও ‘আক্রমণাত্মক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, গাজায় সংঘাত বন্ধ না হওয়া পর্যন্ত আমেরিকান ও ইসরায়েলি ঔদ্ধত্যের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।

ইরান এই হামলাকে ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন’ বলে বর্ণনা করেছে।

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধের প্রথম থেকেই হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। গত সপ্তাহে ইসরায়েলে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে।

হুতিরা ইরান সমর্থিত একটি সশস্ত্র রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন। ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে রাজধানী সানাসহ ইয়েমেনের পশ্চিমাঞ্চলের বড় অংশ শাসন করেছে গোষ্ঠীটি।

ইয়েমেন ইসরায়েল হুতি বিদ্রোহী বিমান হামলা

সংশ্লিষ্ট সংবাদ: ইয়েমেন

২৮ মার্চ ২০২৬
ইরান যুদ্ধে জড়াল হুথিরা, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা
২০ জানুয়ারি ২০২৬
ইয়েমেনে চরম খাদ্য সংকট, সাহায্য সংস্থাগুলোর হুঁশিয়ারি
১১ জানুয়ারি ২০২৬
এসটিসির কাছ থেকে দক্ষিণ ইয়েমেনের বেশকিছু অঞ্চল পুনর্দখলের দাবি সরকারের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুক্তরাষ্ট্র-ইসরায়েল যেভাবে ইরানকে আরও শক্তিশালী করে তুলছে
  2. আমিরাতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
  3. কাতার ও ইউক্রেনের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত
  4. ইরানে অত্যাধুনিক ড্রোন পাঠাচ্ছে রাশিয়া
  5. এফবিআই প্রধান কাশ প্যাটেলের ইমেইল হ্যাক করল ইরানি হ্যাকাররা
  6. ইরান যুদ্ধ নিয়ে শাহবাজ-পেজেশকিয়ান ফোনালাপ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x