Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • পাকিস্তান
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০৫, ১১ এপ্রিল ২০২২
আপডেট: ১৬:০৭, ১১ এপ্রিল ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০৫, ১১ এপ্রিল ২০২২
আপডেট: ১৬:০৭, ১১ এপ্রিল ২০২২
আরও খবর
পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রীর পিএস
যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ নিয়ে জেদ্দায় সৌদি–পাকিস্তান বৈঠক
যুক্তরাষ্ট্রের ‘নতুন বার্তা’ নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান তেহরানে
সৌদির প্রতিরক্ষা সামলে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা করতে পারবে পাকিস্তান?
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

পার্লামেন্ট থেকে ‘পদত্যাগের’ সিদ্ধান্ত নিয়েছেন ইমরান খান

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০৫, ১১ এপ্রিল ২০২২
আপডেট: ১৬:০৭, ১১ এপ্রিল ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০৫, ১১ এপ্রিল ২০২২
আপডেট: ১৬:০৭, ১১ এপ্রিল ২০২২
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পার্লামেন্ট থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। আজ সোমবার সূত্রের বরাতে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।

সূত্র জানায়, নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই পার্লামেন্ট থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, ইমরান খান বলেছেন, ‘আমরা কোনো পরিস্থিতিতেই পার্লামেন্টে বসব না। যারা পাকিস্তানকে লুটেছে এবং ‘বিদেশি শক্তির দ্বারা আমদানিকৃত’ তাদের সঙ্গে পিটিআই পার্লামেন্টে বসবে না।’

‘যেসব প্রতিষ্ঠান নতুন সরকারকে নিয়ে পথ চলতে চায় তাদের চাপে রাখতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আমরা তাদের সেই কাজ করতে দেব না।’

এর আগে দুপুরে প্রধানমন্ত্রীত্ব হারানোর পর প্রথমবারের মতো পার্লামেন্টে আসেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান।

শনিবার রাতে পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে হেরে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান। দেশটিতে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারানো প্রথম প্রধানমন্ত্রী তিনি।

এদিকে অনাস্থা ভোটে ইমরান খানের বিদায়ের পর পাকিস্তানের পার্লামেন্ট নতুন একজন প্রধানমন্ত্রী বেছে নিতে যাচ্ছে। সোমবার স্থানীয় সময় সকাল ১১টায় পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার পর দুপুরে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে।

পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ এবং ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ভাইস চেয়ারম্যান শাহ্ মাহমুদ কুরেশি রোববার প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। পার্লামেন্টে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে এ দুজনই শুধু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইমরানকে ক্ষমতাচ্যুত করতে পার্লামেন্টের যে বিরোধীদলীয় জোট কাজ করেছে, তাদের নেতা শাহবাজ শরিফ ভোটে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেয়ে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।

নির্বাচিত হলে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হবেন। নওয়াজ তিন মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন। শেষ বার ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

পাকিস্তান ইমরান খান পদত্যাগ

সংশ্লিষ্ট সংবাদ: পাকিস্তান

১৫ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের ‘নতুন বার্তা’ নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান তেহরানে
১১ এপ্রিল ২০২৬
সৌদি আরবে পাঠানো হলো পাকিস্তানের যুদ্ধবিমান
১০ এপ্রিল ২০২৬
বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তানের নৌবাহিনী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তেল রপ্তানি ছাড়া কতদিন কাটাতে পারবে ইরান
  2. ইরানকে হরমুজ প্রণালি খোলার আহ্বান জানাল চীন
  3. ইসরায়েলে বুলডোজার বিক্রি বন্ধের পক্ষে ৪০ মার্কিন সিনেটরের ভোট
  4. যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ নিয়ে জেদ্দায় সৌদি–পাকিস্তান বৈঠক
  5. তুরস্কের স্কুলে ফের বন্দুক হামলায় নিহত ৯
  6. অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে আগুন, জ্বালানি সংকটের আশঙ্কা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x