Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১২:২০, ২৪ ডিসেম্বর ২০২০
আপডেট: ১২:২১, ২৪ ডিসেম্বর ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
১২:২০, ২৪ ডিসেম্বর ২০২০
আপডেট: ১২:২১, ২৪ ডিসেম্বর ২০২০
আরও খবর
ইরান যুদ্ধে জয়ী হয়েছি, জি-৭ জোটের সমর্থন অপ্রাসঙ্গিক : ট্রাম্প
পরমাণু অস্ত্র না বানানোর শর্তে রাজি ইরান, দাবি ট্রাম্পের
এল নিনো শুরু, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা
‘মুদ্রাস্ফীতি ভালোবাসি’, ট্রাম্পের এই মন্তব্য ঘিরে যুক্তরাষ্ট্রে তোলপাড়
ট্রাম্প প্রশাসনের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল?

প্রতিরক্ষা বিলে ভেটো দিলেন ট্রাম্প

এনটিভি অনলাইন ডেস্ক
১২:২০, ২৪ ডিসেম্বর ২০২০
আপডেট: ১২:২১, ২৪ ডিসেম্বর ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
১২:২০, ২৪ ডিসেম্বর ২০২০
আপডেট: ১২:২১, ২৪ ডিসেম্বর ২০২০
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

প্রতিরক্ষা ব্যয় বিলে ভেটো দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসেই ৭৪০ বিলিয়ন (৭৪ হাজার কোটি) মার্কিন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিলটি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় কংগ্রেসে পাস হয়। ট্রাম্প গতকাল বুধবার বলেছেন, এই বিলটি আসলে রাশিয়া ও চীনের জন্য উপহার। এই বিল আইন হলে তা কেবল অন্যায় হবে না, ‘অসাংবিধানিক’ হবে। যদিও সংবিধানের কোনো ব্যাখ্যা ট্রাম্প দেননি। সংবাদমাধ্য বিবিসি ও ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

আগামী ২০ জানুয়ারি ট্রাম্পকে হোয়াইট হাউস ছাড়তে হবে। নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। তার আগে একাধিক বিতর্কিত পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প।

ট্রাম্পের ঘনিষ্ঠ শিবিরের বক্তব্য, প্রেসিডেন্টের পরামর্শদাতারা তাঁকে সামরিক বিলে ভেটো না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কারণ, বিলটি কংগ্রেসে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছিল। নিয়ম হলো, কংগ্রেসে বিল পাস হওয়ার পরে তা প্রেসিডেন্টের অনুমোদনের জন্য পাঠানো হয়। প্রেসিডেন্ট কোনো কারণে অনুমোদন না দিলে তা ফিরে আসে কংগ্রেসে। এরপর পার্লামেন্টের দুই কক্ষে বিলটি দুই-তৃতীয়াংশ ভোট পেলে প্রেসিডেন্টের অনুমোদন ছাড়াই তা আইন হয়ে যায়। এই বিলটির ক্ষেত্রে তেমনই ঘটনার সম্ভাবনা। ট্রাম্পের দলীয় রিপাবলিকান সিনেটররাও বিলটির পক্ষে ভোট দিয়েছেন। এর আগে আটটি বিলে ট্রাম্প ভেটো দিয়েছিলেন। প্রতিটিই আইন হয়ে গিয়েছে। যদি কোনো কারণে ট্রাম্পের ভেটো কংগ্রেস মেনে নেয়, তা হলে ৬০ বছর পরে প্রতিরক্ষা বিল অনুমোদন পাবে না।

প্রতিরক্ষা ব্যয় বিলটিতে আফগানিস্তান ও ইউরোপ থেকে সেনা সরানোর ওপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যা ট্রাম্পের পছন্দ নয়। এ ছাড়া বেশ কয়েকটি বিষয়ে ট্রাম্প আপত্তির কথা জানিয়েছেন। কিন্তু ট্রাম্পের সঙ্গে একমত নন রিপাবলিকান সিনেটরেরা। বরং বেশির ভাগ সিনেটর মনে করছেন, সময়ের বিচারে বিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিলে সামরিককর্মীদের তিন শতাংশ বেতনবৃদ্ধির কথাও বলা হয়েছে।

এ দিকে ট্রাম্প গতকাল বুধবার আরো আটজনের শাস্তি মওকুফ করেছেন। ক্ষমা করার অধিকার প্রয়োগ করে শাস্তি মওকুফ করেছেন তিনি। থ্যাংকসগিভিংয়ের সময় থেকেই ট্রাম্প একের পর এক ব্যক্তিকে ক্ষমা করছেন। গতকাল বুধবার নিজের দুই সাবেক পরামর্শদাতাকে ক্ষমা করেছেন ট্রাম্প। রাশিয়া-কাণ্ডে শাস্তি হয়েছিল তাঁদের। এ ছাড়া নিজের জামাতার বাবাকেও ক্ষমা করেছেন ট্রাম্প। ট্রাম্পের এই ঢালাও ক্ষমা নিয়েও মার্কিন রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

১০ জুন ২০২৬
ইরানের বিরুদ্ধে ‘হামলা অব্যাহত’ রাখার কড়া বার্তা ট্রাম্পের
০৯ জুন ২০২৬
মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগ ট্রাম্পের, ইরানকে পাল্টা জবাবের হুমকি
০৯ জুন ২০২৬
ইরানের সঙ্গে শান্তি চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ট্রাম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে ঘরে ফিরছেন মমতা ও শরদ পাওয়ার?
  2. যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান
  3. ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৫
  4. সুদানে ড্রোন হামলায় নিহত ২৩, আহত ১৯
  5. পরমাণু অস্ত্র না বানানোর শর্তে রাজি ইরান, দাবি ট্রাম্পের
  6. বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x