Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫০, ০৪ জানুয়ারি ২০২১
আপডেট: ১৩:৫৭, ০৪ জানুয়ারি ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫০, ০৪ জানুয়ারি ২০২১
আপডেট: ১৩:৫৭, ০৪ জানুয়ারি ২০২১
আরও খবর
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে যা ভাবছে যুক্তরাষ্ট্র
ইরান-লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা ইসরায়েলি সেনাপ্রধানের
মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানকে বাগে আনতে নৌ-অবরোধ দিয়ে ঝুঁকির মুখে যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে ‘বড় ও স্থায়ী সমঝোতা’ চান ট্রাম্প : জেডি ভ্যান্স

ফোনালাপ ফাঁস : নির্বাচন কর্মকর্তাকে ফল পাল্টাতে চাপ দিয়েছেন ট্রাম্প

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫০, ০৪ জানুয়ারি ২০২১
আপডেট: ১৩:৫৭, ০৪ জানুয়ারি ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫০, ০৪ জানুয়ারি ২০২১
আপডেট: ১৩:৫৭, ০৪ জানুয়ারি ২০২১
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের ফাঁস করা একটি ফোনালাপ ঘিরে তুমুল সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টাতে জর্জিয়া অঙ্গরাজ্যের একজন শীর্ষ নির্বাচন কর্মকর্তাকে পর্যাপ্ত ভোট ‘খুঁজে দিতে’ বলেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অডিওতে ট্রাম্পকে বলতে শোনা যাচ্ছে, ‘আমার শুধু ১১ হাজার ৭৮০ ভোট খুঁজে বের করা দরকার।’

ডোনাল্ড ট্রাম্প ও জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড র‍্যাফেনস্পারজারের মধ্যে দীর্ঘ ফোনালাপের অডিও দ্য ওয়াশিংটন পোস্ট গতকাল রোববার প্রথম প্রকাশ করলে যুক্তরাষ্ট্রজুড়ে তোলপাড় শুরু হয়।

জর্জিয়া অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট জো বাইডেন ১১ হাজার ৭৭৯ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। গত শনিবার জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড র‍্যাফেনস্পারজারকে ফোন করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ওই নির্বাচনি কর্মকর্তাকে যেকোনোভাবে ভোটের ফল তাঁর পক্ষে দেখাতে চাপ দেন। তবে ব্র্যাড অবশ্য ট্রাম্পের কথায় সাড়া দেননি। ব্র্যাড প্রেসিডেন্টকে বলেন, ‘জর্জিয়ার ভোটের ফলাফল ঠিক আছে।’

এদিকে ট্রাম্প দাবি করেন, তিনি জর্জিয়ায় ভোটে জিতেছেন। র‍্যাফেনস্পারজারকে ট্রাম্প বলেন, ‘আপনাকে তো ভোট গণনা করতে বললে কোনো ভুল হবে না।’

র‍্যাফেনস্পারজার এর জবাবে বলেন, ‘প্রেসিডেন্ট মহোদয়, সমস্যা হলো আপনার হাতে থাকা তথ্য ভুল।’

পরে ট্রাম্প বলেন, ‘গুজব ছড়িয়েছে যে ফুলটন কাউন্টিতে ব্যালট ছিড়ে ফেলা হয়েছে এবং ভোটিং মেশিন বন্ধ রাখা হয়েছে।’

এর পরই ট্রাম্প ওই কর্মকর্তার বিরুদ্ধে সম্ভাব্য আইনি ব্যবস্থার হুমকি দেন। ট্রাম্প বলেন, ‘আপনি জানেন, তারা কী করছে। এরপরও আপনি রিপোর্ট করছেন না। এটা অপরাধ। আপনি এটা ঘটতে দিতে পারেন না। আপনার আইনজীবী রায়ান ও আপনার জন্য এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’

এর পরই ট্রাম্প বাড়তি ১১ হাজার ৭৮০ ভোট দাবি করেন। এই ভোটগুলো যুক্ত হলে জর্জিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পের মোট ভোট গিয়ে দাঁড়াবে বাইডেনের চেয়ে একটি ভোট বেশি, অর্থাৎ ২৪ লাখ ৭৩ হাজার ৬৩৪ ভোট।

ট্রাম্প র‍্যাফেনস্পারজারকে বলেন, জর্জিয়া অঙ্গরাজ্যের ভোটের ফল পুনরায় যাচাই করা উচিত।

ট্রাম্প বলেন, ‘আপনি ভোট পুনর্নিরীক্ষা করতে পারেন। তবে, যারা ফলাফল পেতে চায়, তাদের নিয়ে যাচাই করতে হবে। যারা চায় না, তাদের সঙ্গে নিয়ে করলে হবে না।

র‍্যাফেনস্পারজার এর জবাবে বলেন, ‘প্রেসিডেন্ট মহোদয়, আপনার ও আমাদের উভয়ের যথাযথ লোক আছে, যারা আদালতে তথ্য জমা দিতে পারে। পরে আদালত সিদ্ধান্ত দেবেন। আমাদের আমাদের সংখ্যার পক্ষেই থাকতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের সংখ্যা ঠিক আছে।’

গত ৩ নভেম্বরের ভোটের পর থেকে কোনো প্রমাণ ছাড়াই ভোট জালিয়াতির অভিযোগ এনে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এদিকে, র‍্যাফেনস্পারজার জালিয়াতির সব তথ্য দেননি বলে গতকাল রোববার টুইট করে দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘তাঁর (র‍্যাফেনস্পারজারের) হাতে কোনো ক্লু নেই।’

পরে এক টুইটে র‍্যাফেনস্পারজার বলেন, ‘শ্রদ্ধাভাজন প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি যা বলছেন তা সত্য নয়। সত্য বেরিয়ে আসবে।’

এদিকে ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, তোলপাড় সৃষ্টি করা এই অডিও রেকর্ড নিয়ে কথা বলেছেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি ট্রাম্পের ফোনালাপকে ‘ক্ষমতার শক্ত অপব্যবহার’ বলে আখ্যায়িত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

১৪ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে পরবর্তী আলোচনা কবে জানালেন ট্রাম্প
১৩ এপ্রিল ২০২৬
ইরানি বেসামরিক নাগরিকদের হুমকি দিয়ে ট্রাম্প ‘ভুল’ করেছেন : স্টারমার
১৩ এপ্রিল ২০২৬
পোপের সমালোচনার পর নিজেকে যিশু সাজিয়ে ছবি পোস্ট করলেন ট্রাম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান-লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা ইসরায়েলি সেনাপ্রধানের
  2. মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
  3. যুক্তরাষ্ট্রের ‘নতুন বার্তা’ নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান তেহরানে
  4. টানা বাড়ার পর কমল স্বর্ণের দাম
  5. তুরস্কে স্কুলব্যাগে বন্দুক এনে শ্রেণিকক্ষে ছাত্রের গুলি, নিহত ৪
  6. ইরান যুদ্ধ নয়, সংলাপে সমাধান চায় : পেজেশকিয়ান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x