রাজস্থানে বোমা ফেলল ভারতের যুদ্ধবিমান
রাজস্থানে আজ মঙ্গলবার যুদ্ধবিমান থেকে পাঁচটি বোমা ফেলা হয়েছে। ছবি : জিনিউজ
ভারতের রাজস্থান রাজ্যে দেশটিরই বিমানবাহিনীর (আইএএফ) যুদ্ধবিমান ভুলবশত বোমা ফেলেছে। জানা গেছে, আজ মঙ্গলবার রাজ্যের বারমার জেলার গুগডি এলাকায় যুদ্ধবিমান থেকে পাঁচটি বোমা ফেলা হয়েছে। বোমা ফেলার স্থানের ১০ কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।
জিনিউজ জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থানের আকাশে টহল দিতে থাকা ভারতীয় একটি যুদ্ধবিমান থেকে ভুলবশত পাঁচটি বোমা পড়ে যায়। পরে অনেক দূর থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। তবে সর্বশেষ খবরেও কোনো হতাহতের কথা জানা যায়নি।
জানা গেছে, ঘটনাস্থলে একটি দল পাঠিয়েছে আইএএফ। দলটি ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করছে।


অনলাইন ডেস্ক