ভারতের পররাষ্ট্রমন্ত্রী হাসপাতালে ভর্তি
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ছবি : হিন্দুস্তান টাইমস
তীব্র বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সোমবার গভীর রাতে তাঁকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এইমস) ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
সুষমা স্বরাজের পরিবারের সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, সুষমাকে পালমোনারি মেডিসিন বিভাগের প্রাইভেট ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তাঁকে হাসপাতালের কার্ডিও-নিউরো সেন্টারে আনা হয়।
আজ মঙ্গলবার সকালে এইমসের মুখপাত্র অমিত গুপ্ত জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রীর অবস্থা স্থিতিশীল। আজ তাঁর কিছু পরীক্ষা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এনডিটিভির খবরে বলা হয়েছে, আজ মঙ্গলবার সুষমা স্বরাজের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রসচিবের বৈঠকের কথা ছিল।

অনলাইন ডেস্ক