সৌদিতে খাদ্য সংকটে ১০ হাজার ভারতীয়
সৌদি আরবে ১০ হাজারের বেশি ভারতীয় নাগরিক চাকরি হারিয়েছে। এতে তারা খাদ্য সংকটে পড়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বরাত দিয়ে বিবিসির আজ সোমবারের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
সুষমা স্বরাজ বলেন, সৌদি আরবে বহু ভারতীয় নাগরিক চাকরি হারিয়েছে। তাদের জন্য পর্যাপ্ত খাদ্যব্যবস্থাও করা হয়নি।
সুষমা স্বরাজ টুইটারে সৌদি অভিবাসী ভারতীয়দের সাহায্যে এগিয়ে আসতে আহ্বান করেছেন।
টুইটারে সুষমা লেখেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, চাকরি হারানো কোনো ভারতীয় সৌদিতে অভুক্ত থাকবে না।’
প্রতিবেদনে বলা হয়, রোববার জেদ্দায় ভারতের কমিউনিটি সরকারি সহায়তায় চাকরি হারানো ওই ভারতীয়দের খাদ্য সরবরাহ করেছে।
সৌদি আরবের জেদ্দায় ভারতীয় কনসুলেট থেকে ১৫ হাজার কেজি খাদ্য শনিবার সরবরাহ করা হয়েছে।
তেলের দাম কমে যাওয়ার প্রভাবে সৌদি আরবের অর্থনীতির প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়েছে। এতে দেশটির বিভিন্ন ক্ষেত্রে সংকট সৃষ্টি হচ্ছে।

অনলাইন ডেস্ক