Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
মোহাম্মদ আলী রাশেদ, মদিনা
২০:২৭, ১১ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ২০:৪৪, ১১ সেপ্টেম্বর ২০১৬
মোহাম্মদ আলী রাশেদ, মদিনা
২০:২৭, ১১ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ২০:৪৪, ১১ সেপ্টেম্বর ২০১৬
আরও খবর
ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান
বোমাবর্ষণ চললে উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি ঠেকাবে ইরান
মৃত্যুর গুঞ্জনের মধ্যেই নেতানিয়াহুর বিবৃতি
ইরান যুদ্ধের ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র
ইরানে মানবিক চাহিদা মেটাতে রেডক্রসের জরুরি আবেদন

পবিত্র হজে আরাফাতের খুতবায় যা বললেন খতিব

মোহাম্মদ আলী রাশেদ, মদিনা
২০:২৭, ১১ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ২০:৪৪, ১১ সেপ্টেম্বর ২০১৬
মোহাম্মদ আলী রাশেদ, মদিনা
২০:২৭, ১১ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ২০:৪৪, ১১ সেপ্টেম্বর ২০১৬
সৌদি আরবের মক্কায় ঐতিহাসিক আরাফাতের ময়দানে মসজিদে নামিরায় আজ খুতবা পাঠ করেন নতুন গ্র্যান্ড মুফতি খতিব শায়খ ড. আবদুর রহমান সুদাইস।

সৌদি আরবের মক্কায় ঐতিহাসিক আরাফাতের ময়দানে মসজিদে নামিরায় পবিত্র হজ সম্পন্ন হয়েছে। ধবধবে সাদা ইহরাম কাপড় পরা প্রায় ১৫ লাখ মুসল্লি সেখানে জোহর ও আসরের নামাজ এক আজানে দুই ইকামতে আদায় করেন।

আজ খুতবা পাঠ করেন নতুন গ্র্যান্ড মুফতি খতিব শায়খ ড. আবদুর রহমান সুদাইস। খুতবার বাংলা অনুবাদ করেছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের গবেষক ও বাংলা অনুবাদক মহিউদ্দীন ফারুকী।

মহিউদ্দীন ফারুকী বলেন, খতিব শায়খ ড. আবদুর রহমান সুদাইস হামদ ও সানা এবং দরুদ পাঠের পর বলেন, ‘আমি সবাইকে তাকওয়া অর্জনের অসিয়ত করছি। হে মুসলিম জাতি, আল্লাহ তায়ালা সারা বিশ্ববাসীর জন্য অসংখ্য নবী পাঠিয়েছেন। তাঁরা মানুষকে সঠিক সরল পথ দেখিয়েছেন। সর্বশেষে আমাদের নবী মুহাম্মদ (সা.)-কে পাঠিয়েছেন। তিনি আল্লাহর নির্দেশে মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন।’

খুতবায় বলা হয়, সম্মানিত হাজি সাহেবগণ, এই মাঠেই আমাদের নবী দাঁড়িয়েছেন। ইসলামের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। জাহিলিয়াতের সব খারাপ বিষয়গুলোকে মিটিয়ে দিয়েছেন। মানবাধিকার নিয়ে কথা বলেছেন। মানুষকে অন্ধকার ও অজ্ঞতা থেকে আলো ও জ্ঞানের দিকে আহ্বান জানিয়েছেন। নারীর প্রতি সহানুভূতি এবং তাদের সব অধিকারের প্রতি সজাগ দৃষ্টি রাখতে বলেছেন। এ ক্ষেত্রে সবাইকেই সতর্ক থাকতে বলেছেন।

হে মুসলিম নেতৃবৃন্দ, সারা বিশ্বব্যাপী মুসলমানদের সামগ্রিক বিষয় নিয়ে একটু সচেতন হতে হবে। বিশেষ করে ফিলিস্তিনের বিষয় নিয়ে ভাবতে হবে। এ বিষয় নিয়ে প্রয়োজনে আলোচনায় বসতে হবে। মসজিদে আকসাকে মুক্ত করতে হবে।

হে মুসলিম তরুণ, বর্তমানে সারা বিশ্বে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টি হচ্ছে, তা হলো সন্ত্রাসবাদ। অনেক তরুণ ইসলামের মূল শিক্ষা ভুলে ভিন্ন স্থান থেকে ইসলাম শিখছে। বিভিন্নভাবে বিভীষিকা ও উগ্রবাদ ছড়াচ্ছে। অযথাই মানুষকে কাফের বলে দিচ্ছে।

হে তরুণ, তোমরাই জাতির মেরুদণ্ড। অতএব, তোমরা সতর্ক হও। অন্যকে যেকোনো কিছুতেই কাফের বলা থেকে বিরত থাকো। যে কোনো বিষয় তোমরা আলেমদের কাছ থেকে গ্রহণ করো। তোমাদের কাছে অনেক প্রত্যাশা। তোমরা সুন্দর আদর্শ গ্রহণ করো। নিজেকে বিনির্মাণ করো।

হে অভিভাবক ও মুরুব্বিগণ, চরিত্র প্রধান এক সম্পদ। ইসলাম এ বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। পরিবারের সবার চরিত্র বিনির্মাণের প্রতি লক্ষ রাখতে হবে। বিশেষত বর্তমানে যে চারিত্রিক যুদ্ধ সে ব্যাপারে সচেতন হতে হবে। প্রত্যেক সদস্যের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে।

হে ওলামায়ে কেরাম, আপনারা সবাই রাসুলের উত্তরসূরি। আপনারা মানুষকে বিভিন্ন দলে বিভক্ত না করে কোরআন সুন্নাহর প্রতি উদ্বুদ্ধ করুন। মানুষকে সঠিক বিষয়টি শিক্ষা দিন।

হে ইসলামের দায়ী ও আহ্বায়কগণ, আপনারা মানুষের প্রতি সহজ করুন। দলাদলি মুক্ত থাকুন। ইসলামের মূল বিষয়গুলোর দিকে ডাকুন। মানুষের প্রতি দয়া করুন, রহমত করুন।

হে মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, আপনারা সতর্ক হোন। মানুষের চারিত্রিক বিষয়ে গুরুত্ব দিন। ইসলামের শিক্ষা ও দীক্ষা প্রচার করুন।

হে হাজি সাহেববৃন্দ, আপনারা শুকরিয়া আদায় করুন। আল্লাহ তায়ালা আপনাদেরকে হজের জন্য কবুল করেছেন। এই আরাফাত অবস্থানের তওফিক দিয়েছেন। সঙ্গে সঙ্গে আপনাদের জন্য যারা এই ব্যবস্থা করেছেন, তাদের জন্য দোয়া করুন। বিশেষ করে খাদেমুল হারামাই মালিক সালমানের জন্য। এবং যারা সমস্ত কার্যক্রম পরিচালনা করেছেন।

হে বায়তুল্লাহর হাজি সাহেবগণ, আপনারা আরাফায় অধিক পরিমাণে দোয়া করুন। আরাফাহর দোয়া সবচেয়ে উত্তম দোয়া। এদিন আল্লাহ তায়ালা গর্ব করেন। অধিক পরিমাণে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এখানে জোহর আসর কসর করে জমা করুন। দোয়ায় লিপ্ত থাকুন। সূর্যাস্ত পর্যন্ত দোয়া করতে থাকুন। এরপর শান্তভাবে মুজদালিফার দিকে রওনা হোন। সেখানে পৌঁছে মাগরিব, এশা এক আজানে দুই ইকামতে আদায় করুন। এরপর জামারায় পাথর নিক্ষেপের জন্য যেতে থাকুন। কোরবানি করুন। মাথা চেঁচে বা ছেটে হালাল হোন। এভাবে হজের কার্যক্রম সমাপ্ত করুন।

এরপর দোয়ার মাধ্যমে শায়খ খুতবা সমাপ্ত করেন।

মধ্যখানে শায়খ বলেন, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করাও আমাদের প্রয়োজন, দীর্ঘ ৩৫ বছর এই মিম্বরে দাঁড়িয়ে শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ খুতবা দিয়েছেন, মানুষকে দিকনির্দেশনা দিয়েছেন, নসিহত করেছেন। অসুস্থতার কারণে তিনি আজ খুতবা দিতে সক্ষম হননি। তাঁর জন্য দোয়া করি। আল্লাহ তায়ালা তাঁর ইলমে, হায়াতে বরকত দান করুন। তাঁকে সুস্থতা দান করুন।

সর্বাধিক পঠিত
  1. ইউরোপ আগ্রহ দেখালে জ্বালানি সরবরাহে প্রস্তুত রাশিয়া : পুতিন
  2. ট্রাম্পের বক্তব্যের পর তেলের দামে সুখবর
  3. ইরান যুদ্ধ স্বল্প সময়ের মধ্যেই শেষ হবে : ট্রাম্প
  4. ইরানের ওপর কোনো হামলায় অংশ নেবে না সংযুক্ত আরব আমিরাত
  5. ‘আমরা প্রচুর অর্থ উপার্জন করতে যাচ্ছি’
  6. মধ্যপ্রাচ্য যুদ্ধের নতুন ও বিপজ্জনক লক্ষ্যবস্তু ‘পানি’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x