Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
কামাল পারভেজ অভি, মক্কা
১৪:০৪, ১২ সেপ্টেম্বর ২০১৬
কামাল পারভেজ অভি, মক্কা
১৪:০৪, ১২ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ১৪:০৪, ১২ সেপ্টেম্বর ২০১৬
আরও খবর
খামেনির বিদায় অনুষ্ঠান কেন স্থগিত করল ইরান?
বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
ইরানকে অবিলম্বে আক্রমণ বন্ধের আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর
শ্রীলঙ্কা উপকূলে ইরানের যুদ্ধজাহাজ ডোবাল মার্কিন সাবমেরিন
তুরস্কের উদ্দেশে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল ন্যাটো

সপরিবারে হজ পালন খালেদা জিয়ার

কামাল পারভেজ অভি, মক্কা
১৪:০৪, ১২ সেপ্টেম্বর ২০১৬
কামাল পারভেজ অভি, মক্কা
১৪:০৪, ১২ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ১৪:০৪, ১২ সেপ্টেম্বর ২০১৬
সৌদি আরবে সপরিবারে হজ পালন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি : এনটিভি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা সৌদি আরবের মক্কায় ঐতিহাসিক আরাফাতের ময়দানে পবিত্র হজ পালন করেছেন। হজের শেষ আনুষ্ঠানিকতা পালনের জন্য বর্তমানে মিনায় অবস্থান নিয়েছেন।

এর আগে স্থানীয় সময় আজ সোমবার সকাল ৬টায় রাষ্ট্রীয় প্রটোকলে মুজদালিফা থেকে মিনার উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া।

সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে বিএনপি চেয়ারপারসনসহ তাঁর পরিবারের সদস্যরা রাজকীয় মেহমান হিসেবে সৌদি আরবে গেছেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে আরাফাতের ময়দান থেকে ৮ কিলোমিটার দূরে মুজদালিফায় রাতে নফল ইবাদত-বন্দেগি, দোয়া-দরুদ, জিকির, তাসবিহ-তাহলিল ও কোরআন তিলাওয়াত করেছেন।

আজ সকালে মুজদালিফা থেকে মিনায় ফিরে  জোমারাতে বড় শয়তানকে পাথর মেরে, কোরবানি করেন। পরে কাবা শরিফ তাওয়াফে জিয়ারা ও সায়ী করেন।

পরিবারের সদস্যদের মধ্যে হজ পালন করেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। খালেদা জিয়ার সঙ্গে আছেন তাঁর উপদেষ্টা এনামুল হক চৌধুরী, দলের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, একান্ত সচিব আবদুস সাত্তার, আলোকচিত্রী নুরউদ্দিন আহমেদ ও গৃহকর্মী ফাতেমা।

মিনায় জামারাতে পাথর নিক্ষেপ এবং কোরবানি, বাইতুল্লাহ শরিফ তাওয়াফে জিয়ারা ও সায়ী করার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব, প্রধান উপদেষ্টা আব্দুর রহমান, মক্কা বিএনপির সভাপতি খন্দকার হেলাল, সাধারণ সম্পাদক নূরুল আফছার চৌধুরী, মক্কা বিএনপি নেতা আবুল কালাম, মাওলানা রফিক আহমেদ, এইচ এম পারভেজ মৃধা, আব্দুল মান্নান মোহাম্মদ আলী, সেলিম রেজা, জহির আহমেদ, মোজাম্মেল হোসেন মিলন, সাহাব উদ্দিন, গাজী কামাল ও জাহিদ বাবু।

খালেদা জিয়ার এটি তৃতীয় হজ। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী থাকাকালে একবার এবং ১৯৯৭ সালে বিরোধী দলে থাকার সময় তিনি হজ করেন। তবে প্রায় প্রতি বছরই রমজানে তিনি ওমরাহ পালন করছেন। আট বছর ধরে যুক্তরাজ্যে থাকা ছেলে তারেক রহমানকে নিয়ে ২০১৪ সালের জুলাই মাসে ওমরাহ পালন করেছিলেন তিনি।

সর্বাধিক পঠিত
  1. তুরস্কের উদ্দেশে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল ন্যাটো
  2. খামেনির দাফন নিয়ে রাষ্ট্রীয় অনুষ্ঠান স্থগিত করল ইরান
  3. ইরানি জাহাজে সাবমেরিন হামলা, নিখোঁজ অন্তত ১০১
  4. জিবুতিতে ড্রোন হামলায় ৪ শিশু নিহত
  5. ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় যা বললো স্পেন
  6. ইরানের সঙ্গে কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারে ইসরায়েল?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x