ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, খুলল নতুন মেরুকরণের পথ

ইরাকে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় অবস্থানের পর দেশটি থেকে নিজেদের সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যের দেশটি ছেড়ে গেছেন সেখানে অবস্থানরত শেষ মার্কিন সেনারা। এর মধ্য দিয়ে ইরাকে নতুন এক যুগের সূচনা হলো বলে জানিয়েছে বাগদাদ সরকার। খবর আলজাজিরার। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি বলেছেন, এর মধ্য দিয়ে ইরাকের জন্য নতুন একটি দিনের সূচনা হলো।...