অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে আগুন, জ্বালানি সংকটের আশঙ্কা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের মধ্যেই অস্ট্রেলিয়ার জিলংয়ের একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যান্ত্রিক ত্রুটির কারণে সৃষ্ট এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, দেশটির জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। খবর আলজাজিরার। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফায়ার রেসকিউ ভিক্টোরিয়ার ডেপুটি কমিশনার মিশেল কাউলিং...