ইউক্রেনের বাজারে রুশ ড্রোন হামলা, নিহত ৫

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি বাজারে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ২১ জন । আহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরীও রয়েছে বলে জানিয়েছে দেশটির প্রসিকিউটর জেনারেলের দপ্তর।স্থানীয় সময় শনিবার (৪ এপ্রিল) সকাল প্রায় ৯টা ৫০ মিনিটে নিকোপোল শহরে এই হামলা হয়। শহরটি ডিনিপ্রো নদীর ওপারে, যা ২০২২ সালের পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে রাশিয়ার দখলকৃত এলাকার কাছেই অবস্থিত।...