Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
ডয়চে ভেলে
১৫:৩০, ০১ জুন ২০২৩
আপডেট: ১৫:৩২, ০১ জুন ২০২৩
ডয়চে ভেলে
১৫:৩০, ০১ জুন ২০২৩
আপডেট: ১৫:৩২, ০১ জুন ২০২৩
আরও খবর
হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের সাতদিনের পরিকল্পনায় কী আছে?
মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকনে‘ সংকট, ৮ সেনার আত্মহত্যার চেষ্টা
বাংলাদেশের বোয়িং উড়োজাহাজ ক্রয় নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট 
চীনের কারিগরি শিক্ষার দক্ষতা দেশের কাজে লাগানো হবে : শিক্ষামন্ত্রী
চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : শি জিনপিং

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ প্রত্যাখ্যান করল চীন

ডয়চে ভেলে
১৫:৩০, ০১ জুন ২০২৩
আপডেট: ১৫:৩২, ০১ জুন ২০২৩
ডয়চে ভেলে
১৫:৩০, ০১ জুন ২০২৩
আপডেট: ১৫:৩২, ০১ জুন ২০২৩
চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু (বামে) ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। রয়টার্সের ফাইল ছবি 

সিঙ্গাপুরে আসন্ন প্রতিরক্ষা সম্মেলনে চীনা ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছে বেইজিং৷ দক্ষিণ চীন সাগরে সাম্প্রতিক উত্তেজনার জন্য পরস্পরকে দায়ী করছে উভয় দেশ৷

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা বিশ্বের সম্পর্কের অবনতি যথেষ্ট উদ্বেগ সৃষ্টি করেছে৷ এমন পরিস্থিতিতে বিভিন্ন বিষয়ে মতবিরোধ সত্ত্বেও চীনের সঙ্গে সংলাপের পথ বন্ধ করতে চায় না ওয়াশিংটন৷ অথচ, সম্প্রতি চীন উভয় দেশের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে জরুরি ভিত্তিতে সরাসরি সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করে ভিন্ন বার্তা দিয়েছে৷

গত মঙ্গলবার (৩০ মে) দক্ষিণ চীন সাগরের ওপর একটি চীনা যুদ্ধবিমানের পাইলট এক মার্কিন নজরদারি বিমানের সামনে দিয়ে বিপজ্জনকভাবে চলে যাওয়ার ফলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ওয়াশিংটন সরাসরি চীনের সঙ্গে আলোচনা করতে আগ্রহী৷ তবে, চীনের অভিযোগ, মার্কিন বিমানটি একটি সামরিক প্রশিক্ষণ এলাকায় প্রবেশ করেছিল৷

বেইজিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বর্তমান কঠিন পরিস্থিতির জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র৷ তিনি বলেন, ‘মার্কিন প্রশাসন একদিকে যোগাযোগ আরও নিবিড় করার কথা বলে, অন্যদিকে তারা চীনের উদ্বেগ উপেক্ষা করে কৃত্রিম বাধা সৃষ্টি করে৷ ফলে পারস্পরিক আস্থার ক্ষতি হয়৷’ এমন পরিস্থিতিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন চীনের ‘প্ররোচনামূলক’ আচরণের সমালোচনা করে বেইজিংয়ের সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেছেন৷ যুক্তরাষ্ট্রের এক নজরদারি বিমানের কাছ দিয়ে চীনা বিমানের ‘অপ্রয়োজনীয় আগ্রাসী বিচরণ’ সম্পর্কে ওয়াশিংটন আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন৷ অস্টিন বলেছেন, তিনি আগেও সংকট এড়াতে বিশাল সামরিক ক্ষমতাসম্পন্ন দেশগুলোর মধ্যে সংলাপের পথ খোলা রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন৷

এশিয়া মহাদেশে নিরাপত্তা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সম্মেলনের ঠিক আগে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে এমন শীতল সম্পর্ক বাড়তি গুরুত্ব পাচ্ছে৷ আগামীকাল শুক্রবার (২ জুন) থেকে রোববার পর্যন্ত সিঙ্গাপুরে ‘শাংগ্রি লা ডায়ালগ’ নামের এই সম্মেলনে ৪৯টি দেশের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা, সামরিক অফিসার, কূটনীতিক, নিরাপত্তা বিশেষজ্ঞ ও প্রতিরক্ষা কোম্পানির কর্ণধাররা মিলিত হচ্ছেন৷

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিসি সম্মেলনের উদ্বোধনী ভাষণ দেবেন৷ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে একাধিক দেশের প্রতিরক্ষামন্ত্রী বক্তব্য রাখবেন৷ তবে, এই সম্মেলন চলাকালে লোকচক্ষুর অন্তরালে অনেক শীর্ষ কর্মকর্তার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার বিরল সুযোগ বিশেষ গুরুত্ব পায়৷

ইউক্রেন যুদ্ধের পাশাপাশি চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা এবং উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচি এশিয়া তথা বাকি বিশ্বের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে৷ দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরে চীনসহ একাধিক দেশের মধ্যে সীমা নিয়ে বিরোধও গুরুত্ব পাচ্ছে৷ রাশিয়া ও উত্তর কোরিয়ার কোনো প্রতিনিধি সিঙ্গাপুরের।

সম্মেলনে অংশ নিচ্ছেন না৷ তবে, চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে আনুষ্ঠানিক আলোচনার সম্ভাবনা বাতিল হলেও সম্মেলনে তাদের মধ্যে সাক্ষাৎ ও সংলাপের সম্ভাবনা রয়েছে৷

চীন যুক্তরাষ্ট্র

সংশ্লিষ্ট সংবাদ: চীন

২৪ সেপ্টেম্বর ২০২৬
চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : শি জিনপিং
১০ সেপ্টেম্বর ২০২৬
চীনের বন্দরে কার্গো জাহাজে আগুন, নিহত ২৫
০৬ সেপ্টেম্বর ২০২৬
বন্যায় বিধ্বস্ত চীনের সীমান্ত অঞ্চলে শত শত মানুষের ভাগ্য এখনও অজানা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জলবায়ু বিপর্যয়ের ক্ষতিপূরণ ধনী দেশগুলোকেই দিতে হবে: নেপালের পররাষ্ট্রমন্ত্রী
  2. যুদ্ধবিরতিসহ সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খোলার প্রস্তাব ইরানের
  3. বিশ্ববাজারে কমল স্বর্ণ ও রুপার দাম
  4. ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
  5. মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকনে‘ সংকট, ৮ সেনার আত্মহত্যার চেষ্টা
  6. সৌদিতে হুথিদের নতুন হামলা, সামরিক সহায়তার প্রস্তাব ফ্রান্সের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x