Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১০, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:১৪, ১৫ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১০, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:১৪, ১৫ নভেম্বর ২০২৬
আরও খবর
শারীরিক সম্পর্কের বিনিময়ে গ্রিন কার্ডের প্রস্তাব, কী বলছে মার্কিন কর্তৃপক্ষ?
শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের ‘আন্তরিকতার’ অভাব রয়েছে : ইরান
যুক্তরাষ্ট্রে গবেষণায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন নরসিংদীর ফেরদৌস ওয়াহিদ
জব্দ করা মার্কিন সমরাস্ত্র খুলে প্রযুক্তি বিশ্লেষণ, প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান
‘নিতম্ব মিথ্যা বলে না’: পপ তারকা শাকিরা ও প্রথম মার্কিন মুসলিম সিনেটর সায়েদের খুনসুটি

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচল বিপর্যয়ের নেপথ্যে যে কারণ

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১০, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:১৪, ১৫ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১০, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:১৪, ১৫ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ ঘণ্টার উড়োজাহাজ চলাচল বিপর্যয়ের পেছনে সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রি হ্যারিসের স্থাপন করা একটি রাউটারের ত্রুটি দায়ী হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবারের (১৩ নভেম্বর) ওই ঘটনায় ২০ হাজারের বেশি ফ্লাইটের চলাচল ব্যাহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। 

স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) কর্মকর্তারা জানান, পুরোনো টেলিযোগাযোগ ব্যবস্থা থেকে আধুনিক ফাইবার-অপটিক নেটওয়ার্কে যাওয়ার কাজের সময় এ সমস্যা দেখা দেয়। যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার পুরোনো অবকাঠামো এবং সেটি সচল রেখে নতুন প্রযুক্তি চালুর জটিলতা আবারও সামনে এসেছে। খবর রয়টার্সের। 

পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, শুক্রবার এলথ্রি হ্যারিসের কর্মীরা অন্তত একটি দূরবর্তী স্থাপনায় পুরোনো তামার তারের বদলে ফাইবার-অপটিক সংযোগ চালুর নিয়মিত রক্ষণাবেক্ষণকাজ করছিলেন। এ সময় আরকানসাস ও টেক্সাসে স্থাপন করা রাউটারগুলোতে সমস্যা হয়ে থাকতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ডাফি বলেন, সমস্যাটি ব্যবহারকারীর ভুল, স্থাপনকারীর ভুল, নাকি ত্রুটিপূর্ণ রাউটার স্থাপনের কারণে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ সংস্থার (এফএএ) এমন একটি ব্যবস্থা ছিল, যা পরিস্থিতি সামাল দিতে পারেনি।

এলথ্রি হ্যারিস জানিয়েছে, তারা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং ১৩ নভেম্বরের উড়োজাহাজ চলাচল স্থগিতের কারণ অনুসন্ধানে এফএএকে সহযোগিতা করছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, পুরোনো তামার তারের যোগাযোগব্যবস্থা থেকে ফাইবার-অপটিক ব্যবস্থায় রূপান্তরের পরিকল্পিত কাজের ৭০ শতাংশের বেশি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ডাফির ভাষ্য অনুযায়ী, নতুন রাউটারগুলো প্রতি চার থেকে পাঁচ সেকেন্ডে এক হাজারের বেশি সংযোগের চেষ্টা করে অন্য রাউটারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি করছিল। এতে এফএএর ২২টি এন রুট সেন্টারের মধ্যে ১৭টিতে যোগাযোগব্যবস্থায় অস্থিরতা দেখা দেয়। ফলে উড়োজাহাজ ও রাডারের সঙ্গে তথ্য আদান-প্রদানে সমস্যা তৈরি হয়।

এফএএ জানায়, যোগাযোগব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তবে বিভিন্ন কেন্দ্রে তথ্যের স্থিতিশীলতা নষ্ট হয়েছিল। এতে কোনো নিয়ন্ত্রণকেন্দ্র অচল হয়ে পড়েনি। ডাফি জানান, যেসব রাউটার পরিবর্তন করা হচ্ছিল, সেগুলো প্রায় ২৫ বছরের পুরোনো। ২০০৬ সালেই এগুলো বদলে ফেলার কথা ছিল।

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় ছোটখাটো ত্রুটি থেকে বড় বিপর্যয়ের ঘটনা আগেও ঘটেছে। ২০২৩ সালে সরকারি এক ঠিকাদারের ভুলে গুরুত্বপূর্ণ ফাইল মুছে যাওয়ায় দেশজুড়ে ৯০ মিনিটের জন্য বিমান চলাচল স্থগিত হয়েছিল। এতে প্রায় ১১ হাজার ফ্লাইট ব্যাহত হয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর সেটিই ছিল প্রথম দেশব্যাপী বিমান চলাচল স্থগিতের ঘটনা।

শুক্রবারের বিপর্যয় ঘটে সপ্তাহের শেষে ভ্রমণ মৌসুমে যাত্রীদের চাপ বাড়তে শুরু করার সময়। ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে ছোট উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে রক্ষণাবেক্ষণ কাজের সময় নতুন করে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন ডাফি।

এফএএর পুরোনো উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ ও টেলিযোগাযোগব্যবস্থা আধুনিকায়নে কংগ্রেস ১২.৫ বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে। এ খাতে আরও ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের অনুরোধ জানিয়েছেন ডাফি।

গত সপ্তাহেই এফএএ জানিয়েছে, ২০২৮ সালের শেষ নাগাদ ৪০০টির বেশি নিয়ন্ত্রণকেন্দ্রে আবহাওয়াসহ গুরুত্বপূর্ণ তথ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত পুরোনো ফ্লপি ডিস্ক প্রতিস্থাপন করা হবে। সংস্থাটি এখনও কয়েক দশক পুরোনো কমপ্যাক কম্পিউটার এবং ইবে থেকে কেনা যন্ত্রাংশের ওপর নির্ভরশীল।

গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ঘনবসতিপূর্ণ উত্তর-পূর্বাঞ্চলে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছিল। ফিলাডেলফিয়ার একটি উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রে সার্কিটের ত্রুটি এবং নিউ জার্সিতে নির্মাণকাজের সময় ফাইবার-অপটিক তার কেটে যাওয়ায় ওই বিপর্যয় ঘটে।

যুক্তরাষ্ট্র উড়োজাহাজ বিপর্যয়

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

৩ ঘন্টা আগে
শারীরিক সম্পর্কের বিনিময়ে গ্রিন কার্ডের প্রস্তাব, কী বলছে মার্কিন কর্তৃপক্ষ?
১৪ নভেম্বর ২০২৬
‘বার্থ ট্যুরিজম’ নিয়ে নতুন সতর্কতা মার্কিন দূতাবাসের
১৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে ট্যাংকারের ধাক্কায় ডুবল প্রমোদতরি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত
  2. যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড
  3. ইসরায়েলের নিরাপত্তায় জাতীয় ঐক্যের সরকার চান নেতানিয়াহু
  4. সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানি
  5. ইরান যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে ২৫ নাবিক নিহত : জাতিসংঘ
  6. ড্রোন হামলা বনাম সাঁড়াশি অভিযান : পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে মেজরসহ নিহত ২৮

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x