Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩০, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৫৭, ১৪ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩০, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৫৭, ১৪ নভেম্বর ২০২৬
আরও খবর
জব্দ করা মার্কিন সমরাস্ত্র খুলে প্রযুক্তি বিশ্লেষণ, প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান
‘বার্থ ট্যুরিজম’ নিয়ে নতুন সতর্কতা মার্কিন দূতাবাসের
যুক্তরাষ্ট্রে ট্যাংকারের ধাক্কায় ডুবল প্রমোদতরি
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবির পর যুক্তরাষ্ট্রের উদ্দেশে অভিবাসীদের ঢল
চীনে প্রথমবারের মতো বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন

‘নিতম্ব মিথ্যা বলে না’

পপ তারকা শাকিরা ও প্রথম মার্কিন মুসলিম সিনেটর সায়েদের খুনসুটি

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩০, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৫৭, ১৪ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩০, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৫৭, ১৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ধর্মীয় পরিচয় নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। কিন্তু ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে মিশিগানের সিনেট নির্বাচন সেই বিতর্ককে অন্য মাত্রায় নিয়ে গেছে। ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদের বিরুদ্ধে রিপাবলিকান শিবিরের একাংশের প্রচারণায় বারবার উঠে এসেছে তার মুসলিম পরিচয় এবং শরিয়াহ আইন। তাকে কখনও উগ্রপন্থী, কখনও যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

কিন্তু নির্বাচনি প্রচারণায় সেই আক্রমণের জবাব এল-সায়েদ সব সময় দিয়েছেন ভিন্ন কৌশলে। ধর্মীয় আইন নিয়ে অভিযোগের জবাবে তিনি তৈরি করেছেন ‘শাকিরা ল’-এর মতো শব্দবন্ধ। শরিয়াহ ও শাকিরা শব্দের উচ্চারণগত মিলকে কাজে লাগিয়ে তিনি বলেছেন, শাকিরা আইনের একটাই বিধান- ‘হিপস ডোন্ট লাই’, অর্থাৎ নিতম্ব কখনও মিথ্যা বলে না। এটি শাকিরার জনপ্রিয় গান ‘Hips Don't Lie’-এর প্রতি ইঙ্গিত।

এবার সেই রসিকতায় সরাসরি যোগ দিয়েছেন শাকিরা নিজেই। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এল-সায়েদের প্রচার দলের একটি পোস্টে মন্তব্য করে তিনি লিখেছেন, ‘Finally, a law my hips can agree with! Habibi, think you can get it through Congress?’

অর্থাৎ, অবশেষে এমন একটি আইন পেলাম, যার সঙ্গে আমার নিতম্বও একমত! হাবিবি, তুমি কি মনে করো কংগ্রেসে আইনটি পাস করাতে পারবে?

শাকিরার এই মন্তব্যের পর ‘শাকিরা ল’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 

যেভাবে শুরু ‘শাকিরা ল’ বিতর্ক?

আবদুল এল-সায়েদ মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর-ইলেক্ট। তিনি মিশিগানের সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা এবং চিকিৎসক। মিশিগানে জন্ম নেওয়া এল-সায়েদ মিসরীয় বংশোদ্ভূত। তার পুরো নাম আবদুল রহমান মোহাম্মদ এল-সায়েদ।

২০২৬ সালের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের বিরুদ্ধে লড়াইয়ের সময় তার মুসলিম পরিচয়কে কেন্দ্র করে নানা ধরনের প্রচারণা চালানো হয়। অভিযোগ করা হয়, তিনি যুক্তরাষ্ট্রে শরিয়াহ আইন প্রতিষ্ঠা করতে চান। এমনকি তার রাজনৈতিক অবস্থান ও ধর্মীয় বিশ্বাসকে যুক্তরাষ্ট্রের সংবিধান ও জাতীয় নিরাপত্তার সঙ্গে সাংঘর্ষিক হিসেবে তুলে ধরার চেষ্টা হয়।

এল-সায়েদ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, কেউ কারও ওপর ধর্মীয় বিশ্বাস চাপিয়ে দিতে পারে না। যুক্তরাষ্ট্রে প্রত্যেকের নিজের ধর্ম পালন কিংবা কোনো ধর্ম পালন না করার স্বাধীনতা রয়েছে।

কিন্তু রাজনৈতিক আক্রমণ থামেনি। একপর্যায়ে তিনি বিষয়টি নিয়ে হাস্যরসের আশ্রয় নেন। ১৪ অক্টোবর প্রকাশিত একটি প্রচারমূলক ভিডিওতে তিনি বলেন, ‘No one is trying to push Sharia law on anyone. But there is Shakira law, and Shakira law has one commandment: the hips don't lie.’

অর্থাৎ, ‘কেউ কারও ওপর শরিয়াহ আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে না। তবে শাকিরা আইন আছে, আর সেই আইনের একটাই বিধান- নিতম্ব কখনও মিথ্যা বলে না।’

শাকিরার বিখ্যাত গান ‘Hips Don't Lie’-এর সঙ্গে মিলিয়ে দেওয়া এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এবার শাকিরার জবাব, ‘হাবিবি’ বলে কী জানালেন?

এল-সায়েদের প্রচার দলের একটি পোস্টে শাকিরার মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দেওয়া মন্তব্যে লেখা হয়, ‘Finally, a law my hips can agree with! Habibi, think you can get it through Congress?’

এখানে ‘হাবিবি’ আরবি শব্দ। সাধারণত পুরুষকে স্নেহ বা ভালোবাসা প্রকাশ করে সম্বোধন করতে এটি ব্যবহার করা হয়। শাকিরা তার জনপ্রিয় গান ‘Hips Don't Lie’-এর সঙ্গে ‘শাকিরা ল’-এর যোগসূত্র ধরে মজার ছলে মন্তব্যটি করেছেন।

শাকিরার এই মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে এল-সায়েদের নির্বাচনি প্রচারণার সবচেয়ে মজার মুহূর্তগুলোর একটি বলে উল্লেখ করেছেন। কেউ আবার বলেছেন, রাজনৈতিক আক্রমণের জবাব হাস্যরস দিয়ে দেওয়ার দারুণ উদাহরণ এটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম আইবিটাইমস বৃহস্পতিবারের (১২ নভেম্বর) প্রতিবেদনে জানিয়েছে, শাকিরার মন্তব্যটি তার যাচাইকৃত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে করা হয়েছে। 

শরিয়াহ আইন নিয়ে কেন বিতর্কে জড়ালেন এল-সায়েদ?

শরিয়াহ ইসলামের ধর্মীয় ও নৈতিক নির্দেশনা, যা মুসলমানদের ইবাদত, ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্পর্ক, আর্থিক লেনদেন এবং সামাজিক আচরণের বিভিন্ন দিকের সঙ্গে সম্পর্কিত। তবে শরিয়াহর ব্যাখ্যা ও প্রয়োগ সব মুসলিম সমাজে একরকম নয়। বিভিন্ন মাজহাব, ধর্মীয় ব্যাখ্যা ও দেশের আইনব্যবস্থায় এর প্রয়োগে পার্থক্য রয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবিধান ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে। একই সঙ্গে রাষ্ট্র ও ধর্মীয় প্রতিষ্ঠানের পৃথক অবস্থানও দেশটির সাংবিধানিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ।

এল-সায়েদের বিরুদ্ধে শরিয়াহ আইন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠার আহ্বান জানানোর অভিযোগের সূত্র হিসেবে ২০২২ সালে ওকলাহোমায় দেওয়া তার একটি বক্তব্যের অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

কিন্তু ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান পলিটিফ্যাক্ট চলতি বছরের ১০ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে জানায়, ওই বক্তব্যের অংশবিশেষ কেটে প্রচার করা হয়েছিল। এল-সায়েদ সেখানে শরিয়াহ আইন চালুর আহ্বান জানাননি। বরং ওকলাহোমায় শরিয়াহ নিষিদ্ধ করার উদ্যোগের ইতিহাস তুলে ধরে বৈষম্য ও ধর্মীয় স্বাধীনতার বিষয়ে বক্তব্য দিয়েছিলেন। তিনি ওই বক্তব্যে যুক্তরাষ্ট্রের সংবিধান এবং ধর্ম ও রাষ্ট্রের পৃথক অবস্থানের পক্ষে নিজের অবস্থানও তুলে ধরেন।

ওকলাহোমার ভোটাররা ২০১০ সালে একটি সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে আদালতে শরিয়াহ ও আন্তর্জাতিক আইন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছিলেন। তবে ২০১৩ সালে একটি ফেডারেল আদালত ওই সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করে দেয়।

ট্রাম্প, ভ্যান্স ও রিপাবলিকানদের আক্রমণ কতটা তীব্র ছিল?

এল-সায়েদের বিরুদ্ধে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই প্রচারণা চালানো হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং রিপাবলিকান দলের কয়েকজন প্রভাবশালী রাজনীতিকও তাকে আক্রমণ করেন।

ওয়াশিংটন পোস্টের ৬ নভেম্বরের (শুক্রবার) প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প একাধিকবার এল-সায়েদকে ‘ভায়োলেন্ট জিহাদি’ বলে উল্লেখ করেন। ভ্যান্স তাকে ‘ভেরি, ভেরি ইভিল’ বা ‘ভীষণ, ভীষণ খারাপ’ বলে মন্তব্য করেন। সিনেটর টেড ক্রুজও তার নির্বাচিত হওয়া নিয়ে কঠোর মন্তব্য করেন।

এমনকি রিপাবলিকান প্রার্থীর পক্ষে প্রচারণায় সন্ত্রাসবাদ, ৯/১১ হামলা এবং মুসলিম পরিচয়কে কেন্দ্র করে বিজ্ঞাপন প্রচার করা হয়।

ওয়াশিংটন পোস্টের অ্যাডইমপ্যাক্ট তথ্য বিশ্লেষণ অনুযায়ী, মিশিগানের সিনেট নির্বাচনে এল-সায়েদকে আক্রমণ করে প্রচারিত বিজ্ঞাপনগুলোর পেছনে রিপাবলিকান বিজ্ঞাপনদাতারা প্রায় ৪৬ মিলিয়ন ডলার ব্যয় করেন। এটি তাদের মোট বিজ্ঞাপন ব্যয়ের এক-তৃতীয়াংশেরও বেশি। এসব বিজ্ঞাপনে সন্ত্রাসবাদ, ৯/১১ কিংবা ইসলাম ও মুসলিম সংগঠনের প্রসঙ্গ তুলে ধরা হয়েছিল।

মুসলিম পরিচয়ই কি শেষ পর্যন্ত তার শক্তি হয়ে উঠল?

নির্বাচনে এল-সায়েদের জয়কে শুধু তার ব্যক্তিগত জনপ্রিয়তার ফল হিসেবে দেখলে পুরো চিত্র পাওয়া যাবে না। এর সঙ্গে যুক্ত ছিল মিশিগানের জনসংখ্যাগত বাস্তবতা, আরব-আমেরিকান ভোটারদের উপস্থিতি, জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তোষ এবং রিপাবলিকানদের প্রচারণার ধরণ।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, এল-সায়েদ রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে প্রায় সাত শতাংশ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম ব্যক্তি হওয়ার ইতিহাস গড়েন। তিনি ২০২৭ সালের জানুয়ারিতে নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হলে দায়িত্ব গ্রহণ করবেন।

মিশিগানের ডিয়ারবর্ন শহরে তার জয় ছিল আরও বড়। যুক্তরাষ্ট্রের প্রথম সংখ্যাগরিষ্ঠ আরব-আমেরিকান শহর হিসেবে পরিচিত ডিয়ারবর্নে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ছয় শতাংশ পয়েন্টে জয়ী হয়েছিলেন। কিন্তু ২০২৬ সালের সিনেট নির্বাচনে এল-সায়েদ সেখানে ৬৫ শতাংশ পয়েন্টের বেশি ব্যবধানে এগিয়ে থাকেন।

এছাড়া কম আয়ের এলাকার ভোটার, কলেজ ড্রপআউট শ্বেতাঙ্গ ভোটার এবং তরুণদের মধ্যেও তার সমর্থন বেড়েছিল বলে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এল-সায়েদ নির্বাচনি প্রচারণায় বারবার বলেছেন, রিপাবলিকানরা মানুষের নিত্যপণ্যের দাম, জ্বালানি ব্যয় ও জীবনযাত্রার সংকট নিয়ে যথেষ্ট কথা বলছে না। বরং তাঁর ধর্মীয় পরিচয়কে সামনে এনে রাজনৈতিক বিতর্ক তৈরি করছে। তার মতে, এ ধরনের আক্রমণ একবার শুরু হলে রাজনীতিকেরা আরও বেশি করে সেই পথে হাঁটতে থাকেন। কিন্তু সাধারণ ভোটারদের কাছে সেটি শেষ পর্যন্ত বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।

এল-সায়েদের নির্বাচনি ফলাফল ট্রাম্প প্রশাসনের সেই রাজনৈতিক কৌশলের ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছে। 

‘শাকিরা ল’ কি শুধু হাসির বিষয়?

শাকিরা ও এল-সায়েদের এই খুনসুটি প্রথম দেখায় নিছক বিনোদনের বিষয় মনে হতে পারে। কিন্তু এর মধ্যে রয়েছে রাজনৈতিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কৌশল।

সাধারণত কোনো প্রার্থীকে ধর্মীয় পরিচয় নিয়ে আক্রমণ করা হলে তিনি আত্মপক্ষ সমর্থনে দীর্ঘ বক্তব্য দেন। এতে অনেক সময় আক্রমণকারীর তৈরি করা বিতর্কই আরও বড় হয়ে ওঠে। এল-সায়েদ সেই ফাঁদে পা না দিয়ে হাস্যরস ব্যবহার করেছেন।

যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর: কেন ঐতিহাসিক?

আবদুল এল-সায়েদের বিজয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রতীকী গুরুত্বও বহন করে। দেশটির ইতিহাসে মুসলিম রাজনীতিকরা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছেন। তবে সিনেটে মুসলিম সদস্য নির্বাচিত হওয়ার ঘটনা এবারই প্রথম।

তার বিজয় এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রে মুসলিম ও আরব-আমেরিকানদের নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র। ৯/১১-পরবর্তী সময়ে মুসলিম পরিচয়কে কেন্দ্র করে নিরাপত্তা, অভিবাসন ও সন্ত্রাসবাদ নিয়ে নানা ধরনের রাজনৈতিক বক্তব্য প্রচলিত হয়েছে।

মিশিগানে বড় আরব-আমেরিকান ও মুসলিম জনগোষ্ঠী রয়েছে। ফলে সেখানে ধর্মীয় পরিচয় নিয়ে নির্বাচনি প্রচারণার প্রভাবও গুরুত্বপূর্ণ। কিন্তু এই নির্বাচনে ভোটারদের একটি বড় অংশ সেই পরিচয়ভিত্তিক প্রচারণার বদলে অর্থনীতি, জীবনযাত্রার ব্যয় ও রাজনৈতিক নেতৃত্বকে গুরুত্ব দিয়েছে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে।

এল-সায়েদের বিজয় তাই শুধু একজন মুসলিম রাজনীতিকের জয় নয়; এটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রতিনিধিত্ব ও বহুত্ববাদ নিয়েও নতুন আলোচনা তৈরি করেছে।

যুক্তরাষ্ট্র শাকিরা আব্দুল এল-সায়েদ রিপাবলিকান পার্টি যুক্তরাষ্ট্র, মার্কিন কংগ্রেস মধ্যবর্তী নির্বাচন

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র 

১২ জুন ২০২৬
পরমাণু অস্ত্র না বানানোর শর্তে রাজি ইরান, দাবি ট্রাম্পের
২৫ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টিও মারা গেছেন
১৯ ডিসেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি স্থগিতের ঘোষণা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচলে স্থবিরতা, কেন ঘটল এই বিপর্যয়?
  2. ২৪ ঘণ্টা পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা
  3. কয়েক ঘণ্টার অচলাবস্থা শেষে যুক্তরাষ্ট্রের ফ্লাইট চলাচল শুরু
  4. যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইট বন্ধ
  5. ট্রাম্প কেন বলছেন ইরানের সঙ্গে ‘কোনো চুক্তির প্রয়োজন নেই?’
  6. প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল তুরস্ক ও কাতার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x