Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২৫, ২৩ জুন ২০২৩
আপডেট: ২৩:২৯, ২৩ জুন ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২৫, ২৩ জুন ২০২৩
আপডেট: ২৩:২৯, ২৩ জুন ২০২৩
আরও খবর
ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা, সতর্ক করল জার্মানি
জাতিসংঘে জনবান্ধব নীতিমালা ও ন্যায্য অর্থায়নের আহ্বান ঢাকার
নথিপত্রহীন ৫ লাখ অভিবাসীকে বৈধ করার ঘোষণা স্পেনের
গ্রিনল্যান্ড দখলে মার্কিন হুমকি উড়িয়ে দিল জার্মানি
মাদুরোর মতো জার্মান চ্যান্সেলরকে ‘তুলে নেওয়ার’ হুমকি!

দক্ষ শ্রমিকদের জন্য অভিবাসন নীতিমালা শিথিল করল জার্মানি

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২৫, ২৩ জুন ২০২৩
আপডেট: ২৩:২৯, ২৩ জুন ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২৫, ২৩ জুন ২০২৩
আপডেট: ২৩:২৯, ২৩ জুন ২০২৩
জার্মানির পতাকা। ছবি : এএফপি

ইউরোপের বৃহৎ অর্থনীতির দেশ জার্মানি। দীর্ঘদিন ধরে দেশটির শিল্পখাত শ্রম ঘাটতির সঙ্গে লড়াই করছে। অবশেষে দক্ষ শ্রমিকের জন্য দেশটির সরকার অভিবাসন নীতিমালা শিথিল করেছে। আজ শুক্রবার (২৩ জুন) জার্মানির পার্লামেন্টে এ সংক্রান্ত আইনটি পাস হয়। খবর এএফপির।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানায়, সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে দক্ষ শ্রমিকের অভাব দেখা দিয়েছে। মূলত দেশটির বয়স্ক জনসংখ্যা বাড়ায় এমনটি হচ্ছে। এর ফলে সেবা খাত থেকে শুরু করে স্বাস্থ্য ও নির্মাণশিল্প দক্ষ কর্মী পেতে লড়াই করছে। ২০২২ সালের শেষ নাগাদ দেশটিতে ২০ লাখ শ্রমিকের পদ খালি ছিল।

বিদেশি দক্ষ শ্রমিকদের জন্য করা আইনি পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন জার্মানির ক্ষমতাসীন জোটের আইনপ্রণেতারা। এই আইন অনুযায়ী, কানাডার মডেল সামনে রেখে বিদেশি শ্রমিকদের জন্য থাকবে পয়েন্ট সিস্টেম। দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা ও ভাষার দক্ষতা অনুযায়ী দেওয়া হবে পয়েন্ট। বিদেশি কারিগরি শিক্ষার যোগ্যতাকে ব্যাপকভাবে স্বীকৃতি দেওয়া হবে।

বিধিমালা শিথিলের এই ব্যবস্থাকে স্বাগত জানিয়ে জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হাবেক বলেন, ‘শ্রম ঘাটতি আমাদের দেশের সমস্যাগুলোর মধ্যে অন্যমত।’ এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা অভিবাসনের বাধা কমিয়ে দিচ্ছি। ভবিষ্যতে বিদেশি দক্ষ শ্রমিকদের নিয়োগ দিতে কোম্পানিগুলোর কার্যক্রম সহজ হবে।’

তবে, বিধিমালা শিথিলের এই আইনের বিরোধিতা করছে ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক বিরোধীরা। তারা বলছেন, এই আইন দেশে অভিবাসনপ্রত্যাশীদের বসবাসের অনুমতি দেওয়ার একটি পদক্ষেপ, বিশেষ করে যারা বর্তমানে এখানে আছেন। 

রক্ষণশীল ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন অব জার্মানি (সিডিইউ) পার্টির আইনপ্রণেতা থর্স্টেন ফ্রেই আরএনডি মিডিয়া গ্রুপকে বলেছেন, ‘জোট সরকার বিশ্বের কাছে একটি সংকেত পাঠাচ্ছে। যে কোনোভাবে জার্মানিতে ঢুকে পরা লোক দেশে থাকতে পারবে।’

আট কোটি ৪০ লাখ মানুষের দেশ জার্মানিতে অভিবাসন নীতি শিথিল করার জন্য আগে থেকে আওয়াজ তুলছিলেন নিয়োগকারী সংস্থাগুলো। চলতি বছরের শুরু দিকে জার্মান চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্টি জানিয়েছিল, শ্রম সংকটের বিষয়টি গুরুতর ও এটি অর্থনীতিতে ব্যাপকভাবে প্রভাব ফেলছে। তারা জানিয়েছিল, অর্ধেক কর্মী খুঁজে পেতেও শিল্প প্রতিষ্ঠানগুলোর সমস্যা হচ্ছে।

জার্মানি অভিবাসী নীতিমালা

সংশ্লিষ্ট সংবাদ: জার্মানি

১৩ জানুয়ারি ২০২৬
গ্রিনল্যান্ড দখলে মার্কিন হুমকি উড়িয়ে দিল জার্মানি
০৬ জানুয়ারি ২০২৬
মাদুরোর মতো জার্মান চ্যান্সেলরকে ‘তুলে নেওয়ার’ হুমকি!
২৭ অক্টোবর ২০২৫
জার্মানিতে বার্ড ফ্লু : নিধন করা হলো ৫ লাখেরও বেশি হাঁস-মুরগি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুক্তরাষ্ট্রের শুল্কের পর এবার ভারতের ওপর মেক্সিকোর দ্বিগুণ ধাক্কা
  2. গাজার অবরোধ ভাঙতে ১০০ নৌবহর, মার্চে নতুন অভিযানের ঘোষণা
  3. আপ নেতাকে নিজ গাড়িতে গুলি করে হত্যা 
  4. পুতিনের ‘পারমাণবিক অস্ত্র মোতায়েনের সীমা’ বাড়ানোর আহ্বান প্রত্যাখ্যান ট্রাম্পের
  5. ই-বর্জ্য আমদানি নিষিদ্ধ করল মালয়েশিয়া
  6. ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা, সতর্ক করল জার্মানি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x