Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৩০, ২৯ জুন ২০২৩
আপডেট: ১৮:৩৩, ২৯ জুন ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৩০, ২৯ জুন ২০২৩
আপডেট: ১৮:৩৩, ২৯ জুন ২০২৩
আরও খবর
শ্রীলঙ্কায় প্রবল বর্ষণে পাহাড়ধস ও বন্যা, নিহত ৭
কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন সাগরে ভাসছিলেন দুই জেলে
বন্যাকবলিত ঋণগ্রহীতাদের চলতি মাসের কিস্তি আদায় না করার অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক
শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার

শ্রীলঙ্কায় সংকট কাটাতে ঋণ পুনর্গঠনের পরিকল্পনা

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৩০, ২৯ জুন ২০২৩
আপডেট: ১৮:৩৩, ২৯ জুন ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৩০, ২৯ জুন ২০২৩
আপডেট: ১৮:৩৩, ২৯ জুন ২০২৩
শ্রীলঙ্কার প্রতীকী ছবিটি এএফপি থেকে নেওয়া

অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা। এর জেরে গত বছর বিক্ষোভ শুরু হয়ে দক্ষিণ এশিয়ার দেশটিতে। ক্ষমতা হারিয়ে দেশ থেকে পালিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট গোতাবোয়া রাজাপাকশে। শ্রীলঙ্কার চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় ঋণ পুনর্গঠনের জন্য আজ বৃহস্পতিবার (২৯ জুন) একটি পরিকল্পনা নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। খবর এএফপির।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানায়, গত মার্চে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ২৯০ কোটি মার্কিন ডলারের ঋণ চেয়েছিল শ্রীলঙ্কা সরকার। আইএমএফের সঙ্গে বেইল আউট চুক্তির শর্তের অধীনে ভর্তুকি কমানো, কর দ্বিগুণ করা এবং শত শত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেসরকারিকরণ করে শ্রীলঙ্কা। এসব শর্ত পূরণের পরেই দেশটির কেন্দ্রীয় সরকার ঋণ পুনর্গঠনের এই পদক্ষেপ নিয়েছে।

আইএফএমের সঙ্গে বেইল আউট চুক্তি অনুযায়ী, দেউলিয়া হয়ে যাওয়া এই দ্বীপ রাষ্ট্রটির আর্থিক ভারসাম্য ফিরিয়ে আনতে আগামী চার বছরের মধ্যে দেশটির ঋণ দুই তৃতীয়াংশ কমাতে হবে।

আজ শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক বলেছে, তারা মার্কিন ডলারের বন্ড ৩০ শতাংশ পর্যন্ত কমিয়ে ফেলবে। শ্রীলঙ্কার মোট বৈদেশিক মোট ঋণের এক কোয়ার্টারেরও বেশি বন্ডে।

দ্বিপাক্ষিক চুক্তি দিয়ে ঋণ নেওয়ার পরিমাণ একবারেই কম নয় শ্রীলঙ্কার। এসব ঋণ নিয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংক বলছে, দ্বিপাক্ষিক চুক্তিতে নেওয়া ঋণ পরিশোধে আরও ১৫ বছর সময় প্রয়োজন। এ সময়ে বছরে সুদের হার দেড় শতাংশে স্থির থাকবে। এবং আগামী নয় বছরে সুদ দেওয়া স্থগিত থাকবে।

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নান্দালাল ওয়েরসিংহে বলেন, ‘আমরা যেমনটা চাচ্ছি, নতুন পরিকল্পনায় তাই তুলে ধরা হয়েছে।’ দ্বিপাক্ষিক ঋণ দাতাদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছেও বলে জানান এই ব্যাংকার।

প্রতিবেদনে এএফপি জানিয়েছে, গত আগস্টের মধ্যে বৈদেশিক ঋণ পুনর্গঠন সম্পন্ন হবে বলে আশা করেছিল কলম্বো। কিন্তু, সেই আশায় পানি দিয়ে দেয় দেশটিকে সবচেয়ে বেশি ঋণ দেওয়া দেশ চীন। ঋণের অর্থ কমানোর পরিবর্তে পুরোনো পরিশোধ করায় আরও বেশি ঋণ দিতে চেয়েছে বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক শক্তিধর দেশটি। 

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দ্বিপাক্ষিক চুক্তিতে যত ঋণ রয়েছে তার ৫২ শতাংশই দিয়েছে চীন। এই অঞ্চলে ঋণ দেওয়ায় এরপরেই রয়েছে জাপান ও ভারত।

চার হাজার ৬০০ কোটি ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে না পেরে গত বছরের এপ্রিলে নিজেদের দেউলিয়া ঘোষণা করে শ্রীলঙ্কা। খাদ্য, তেল ও ওষুধ আমদানির জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা নেই তাদের।

অর্থনৈতিক অব্যবস্থাপনার জেরে মাসব্যাপী বিক্ষোভ হয় শ্রীলঙ্কায়। গত বছরের জুলাইয়ে ক্ষমতাচ্যুত করা হয় দেশটির তৎকালীন প্রেসিডেন্ট রাজাপাকসেকে। দেশটিতে মূল্যস্ফীতি গত সেপ্টেম্বরে সর্বোচ্চ ৬৯ দশমিক আট শতাংশে পৌঁছায়। গত বছরে দেশটির অর্থনীতি সংকুচিত হয় সাত দশমিক আট শতাংশ।

রাজাপাকসের উত্তরসূরি রনিল বিক্রমাসিংহে আইএমএফের সঙ্গে চুক্তি অনুযায়ী, কর দ্বিগুণ করেছেন, ভর্তুকি বাতিল করেছেন। এতে করে দেশটিতে রাজস্ব ঘাটতি কমে গেছে। বিক্রমাসিংহের সরকার ঋণ পুনর্গঠন প্রস্তাবে ভোটাভুটির জন্য আগামীকাল (শনিবার) পার্লামেন্টের জরুরি অধিবেশন ডেকেছে। একইসঙ্গে আজ (বৃহস্পতিবার) থেকে টানা পাঁচদিনের জন্য ব্যাংকগুলোকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক বলছে, ঋণ পুনর্গঠনে যেসব পদক্ষেপ নেওয়া হবে তা আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে। কারণ, দিনটিতেই সবগুলো ব্যাংক খোলা হবে।

শ্রীলঙ্কা অর্থনৈতিক সংকট ঋণ
২৬ জুলাই ২০২২
বাস ও মোটরসাইকেলের সাপ্তাহিক জ্বালানি নির্ধারণ করল শ্রীলঙ্কা
২৬ জুলাই ২০২২
শ্রীলঙ্কার অর্থনীতি পুনরুদ্ধারে সহযোগিতার আশ্বাস মোদির
২৬ জুলাই ২০২২
গোটাবায়া পলাতক নন, শিগগিরই দেশে ফিরবেন : শ্রীলঙ্কার মন্ত্রিপরিষদ
২৫ জুলাই ২০২২
বিক্রমাসিংহেকে পুতিনের চিঠি, স্থিতিশীলতা ফেরাতে সহযোগিতার আশ্বাস
২৫ জুলাই ২০২২
অহিংস আন্দোলনে আপত্তি নেই প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের
২৩ জুলাই ২০২২
সংকট নিরসনে জনগণকে সরকারের পাশে থাকতে হবে
২৩ জুলাই ২০২২
শ্রীলঙ্কায় বিক্ষোভ দমনে কঠোর অবস্থানে রনিল বিক্রমাসিংহে
২২ জুলাই ২০২২
শ্রীলঙ্কায় সরকারবিরোধী মূল বিক্ষোভস্থলে নিরাপত্তা বাহিনীর অভিযান
২১ জুলাই ২০২২
শ্রীলঙ্কার নবম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে
২০ জুলাই ২০২২
শ্রীলঙ্কায় সপ্তাহে তিন দিন স্কুল খোলা, দুদিন অনলাইনে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কলকাতায় হোটেলে আগুন: বেঁচে যাওয়া তিন বাংলাদেশি জানালেন ভয়াবহ অভিজ্ঞতা
  2. রেস্তোরাঁর খাবার খেয়ে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি পুরো পরিবার
  3. কলকাতায় অগ্নিকাণ্ড: একই ভবনে একাধিক হোটেল, ছোট ঘর-সরু করিডোর
  4. কলকাতার হোটেলটিতে ছিল না পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা
  5. মধ্যপ্রাচ্যে সেনা কমানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র
  6. কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক স্থগিত, চুক্তির দাবি ট্রাম্পের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x