Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫৫, ০৯ আগস্ট ২০২৩
আপডেট: ২২:০১, ০৯ আগস্ট ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫৫, ০৯ আগস্ট ২০২৩
আপডেট: ২২:০১, ০৯ আগস্ট ২০২৩
আরও খবর
হাসিনার ফাঁসির রায় দেয়া বিচারকের ফেসবুক–হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড, থানায় জিডি
জিহাদ হত্যায় শেখ হাসিনাসহ ১২৪ জনকে আদালতের অব্যাহতি
বিদেশে বসে দেশ অস্থিতিশীল করছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা : মির্জা ফখরুল
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিব
আবুজর হত্যা : শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

শেখ হাসিনার প্রতি সমর্থনের সঙ্গে বেড়েছে বিরোধীদলের জনপ্রিয়তা : আইআরআইয়ের জরিপ

এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫৫, ০৯ আগস্ট ২০২৩
আপডেট: ২২:০১, ০৯ আগস্ট ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫৫, ০৯ আগস্ট ২০২৩
আপডেট: ২২:০১, ০৯ আগস্ট ২০২৩
আইআরআইয়ের লোগো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া

বাংলাদেশে একটি জরিপ চালিয়েছে যুক্তরাষ্ট্রের অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের (আইআরআই) অঙ্গ প্রতিষ্ঠান সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ (সিআইএসআর)। দেশের মানুষ কি চায় বা তাদের কী পছন্দ সেটা নিয়েই জরিপটি চালিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অর্থায়নে চলা সংস্থাটি। আগামী শীতে দেশে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে জনসমর্থনে বর্তমান সরকার এগিয়ে রয়েছে বলে জরিপে ওঠে এসেছে। পাশাপাশি দেশটির প্রধান বিরোধী দলের জনপ্রিয়তা বাড়ছে এবং তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছে।

এ সংক্রান্ত একটি প্রতিবেদন নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে আইআরআই।

মার্কিন সংস্থাটির জরিপ মতে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করেন, ২০১৪ সালের পর থেকে দেশ ভুল পথে এগুচ্ছে। এই মতামতের পক্ষে ভোট দিয়েছে জরিপে অংশ নেওয়া ৫৩ শতাংশ বাংলাদেশি। আর দেশ সঠিক পথে রয়েছে বলে ভোট দিয়েছে ৪৪ শতাংশ।

বাংলাদেশ সঠিক পথে রয়েছে- ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত এমন মতামতের পক্ষে ছিল ৭৬ শতাংশের অভিমত। তবে, তা কমে এসেছে। এর মূলে রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। জরিপের একজন অংশগ্রহণকারী বলেন, ‘আমার স্বামীর বেতন বাড়েনি। কিন্তু, নিত্যপণ্যের দাম প্রতিদিন বাড়ছে।’

জরিপ অনুসারে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারের কাজের প্রতি সন্তুষ্ট থাকলেও প্রধান বিরোধী দলের প্রতি সমর্থন বাড়ছে। জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশ বাংলাদেশি শেখ হাসিনার কাজে খুশি। তবে, বিরোধী দলের সমর্থন বেড়ে ৬৩ শতাংশে পৌঁছেছে, যা ২০১৯ সালের সেপ্টেম্বরে ছিল ৩৬ শতাংশ।

নির্বাচন নিয়েও জরিপ চালিয়েছে মার্কিন সংস্থাটি। আইআরআই বলছে, স্বচ্ছতা বাড়লে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশিরা ভোট দিতে আগ্রহী।

জরিপে অংশ নেওয়া ৯২ শতাংশ বাংলাদেশি বলেছেন, তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে ইচ্ছুক। এর মধ্যে ৫৭ শতাংশ ভোট দিতে বেশি আগ্রহের কথা প্রকাশ করেছেন। যারা ভোট দিতে আগ্রহী নন, তারা নির্বাচনি জালিয়াতি ও ভোটার নিবন্ধন সংক্রান্ত সমস্যাকে ভোটদানের প্রধান বাধা হিসেবে উল্লেখ করেছেন।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়েও জরিপ করেছে মার্কিন সংস্থাটি। জরিপে অংশ নেওয়া ৪৪ শতাংশ বাংলাদেশি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। তবে, সংখ্যাগরিষ্ঠ লোকজন এটাও বিশ্বাস করে যে বিরোধীদের নির্বাচনে যোগদান করা উচিত।

আইআরআইয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক স্টিভ সিমা বলেছেন, ‘বাংলাদেশিরা সুষ্ঠ, অবাধ ও প্রতিযোগিতামূলক নির্বাচন চায়, বিষয়টি আশাব্যঞ্জক। এই জরিপের ফলাফলে উঠে এসেছে বাংলাদেশিরা আগামী শীতের জাতীয় নির্বাচনে সত্যিকার অর্থে নিজেদের ইচ্ছার প্রতিফলন দেখতে চান।’

জরিপটি কখন করা হয়েছে তা জানিয়ে নিজেদের প্রতিবেদনে আইআরআই জানায়, ২০২৩ সালের ১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের ৬৪ জেলার পাঁচ হাজার প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর এ জরিপ চালানো হয়। বাড়ি বাড়ি গিয়ে ও বিভিন্ন পর্যায়ের স্তরীভূত নমুনা ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হয়। জরিপের সাড়া প্রদানকারীর হার ৪৭ শতাংশ। আর জরিপে ভুলের পরিমাণ এক দশমিক চার শতাংশের বেশি বা কম হতে পারে।

শেখ হাসিনা

সংশ্লিষ্ট সংবাদ: শেখ হাসিনা

২০ মার্চ ২০২৬
জিহাদ হত্যায় শেখ হাসিনাসহ ১২৪ জনকে আদালতের অব্যাহতি
২৭ ফেব্রুয়ারি ২০২৬
হাসিনা-কাদের-কামালসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলায় চার্জশিট
১১ ফেব্রুয়ারি ২০২৬
শেখ হাসিনার আমলে ভোট কেমন হতো?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বেসামরিক স্থাপনায় হামলা হলে ‘আরও ভয়াবহ’ প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
  2. ইরানে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কূটনীতিকরা : অ্যাক্সিওস
  3. ইরানে স্থলবাহিনী পাঠানো ‘এখনই জরুরি নয়’ : ট্রাম্প
  4. মার্কিন ঘাঁটির কাছে বিক্ষোভ, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৭
  5. হরমুজ প্রণালি না খুললে ইরানে ‘নরক নেমে আসবে’, হুঁশিয়ারি ট্রাম্পের
  6. তেলের উৎপাদন কোটা আবার বাড়ালো ওপেক-প্লাস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x