Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২০, ২৬ আগস্ট ২০২৩
আপডেট: ২৩:২৪, ২৬ আগস্ট ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২০, ২৬ আগস্ট ২০২৩
আপডেট: ২৩:২৪, ২৬ আগস্ট ২০২৩
আরও খবর
ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে জরুরি নির্দেশনা
সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৪

সন্তান স্কুলে না গেলেই জেলের মুখোমুখি হবেন অভিভাবক!

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২০, ২৬ আগস্ট ২০২৩
আপডেট: ২৩:২৪, ২৬ আগস্ট ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২০, ২৬ আগস্ট ২০২৩
আপডেট: ২৩:২৪, ২৬ আগস্ট ২০২৩
ছবি : এএফপি

সৌদি আরবে টানা ২০ দিন কোনো শিক্ষার্থী স্কুলে না গেলে তাদের অভিভাবকদের শাস্তির মুখে পড়তে হবে। এমনকি, জেলও হতে পারে ওসব অভিভাবকদের। সৌদির এক দৈনিক পত্রিকার বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সৌদির মক্কা পত্রিকার তথ্যানুযায়ী, কোনো অজুহাত ছাড়াই ২০ দিন কোনো শিক্ষার্থী স্কুলে অনুপস্থিত থাকা দেশটির শিশু সুরক্ষা আইনের ব্যত্যয় ঘটায়। আর এমন ঘটনার জন্য সরকারি কৌঁসুলির তদন্তের মুখোমুখি হতে পারেন অভিভাবকেরা।

তদন্ত শেষে কৌঁসুলিরা বিষয়টি আদালতে পাঠাবেন। আর সেখানে স্কুলে অনুপস্থিতির জন্য অভিভাবকদের অবহেলা পাওয়া গেলে সাজার সম্মুখীন হবেন তারা। মানসম্মত পড়াশোনার জন্য নতুন শিক্ষাবর্ষ থেকে এই ব্যবস্থাটি চালু করা হবে বলে প্রতিবেদনে জানানো হয়।

দৈনিক পত্রিকাটি বলছে, অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরে পাঠাবেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল। এরপরেই তদন্ত করা হবে। পরে, সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে। 

স্কুলে শিক্ষার্থী না আসার কারণ জানতে তার সাক্ষাৎকার নেবে পারিবারিক পরিচর্যা বিভাগ। মামলাটি শুনানির জন্য আদালতে পাঠানোর আগে অভিভাবককে তদন্তের জন্য প্রসিকিউশনে পাঠানো হবে।

এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি সৌদি শিক্ষা মন্ত্রণালয়। গালফ নিউজ বলছে, দুই মাসের গ্রীষ্মের ছুটি শেষে চলতি সপ্তাহেই স্কুলে ফিরেছে সৌদির ৬০ লাখেরও বেশি শিক্ষার্থী। বার্ষিক তিন সেমিস্টারে সৌদির স্কুলগুলো পরিচালিত হয়। ৩৮ সপ্তাহেরও বেশি সময় স্কুলগুলোতে পাঠদান করা হয়। সব মিলিয়ে বছরে ১২৮ দিন ছুটি পায় শিক্ষার্থীরা।

সৌদি আরব
২৪ জুন ২০২৬
সৌদি বাদশাহর খরচে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ১ হাজার মুসল্লি
২০ জুন ২০২৬
ফাঁসির ১৫ ঘণ্টা আগে সন্তানের ঘাতককে ক্ষমা, ভিডিও ভাইরাল
১৬ জুন ২০২৬
বদলে গেল পবিত্র কাবার গিলাফ, কী আছে নতুন এই কিসওয়ায়?
১৫ জুন ২০২৬
সৌদি আরবে দুপুরে খোলা আকাশের নিচে কাজ নিষিদ্ধ
১৪ জুন ২০২৬
সৌদি আরবে বসবাসে নতুন নিয়ম জারি
১১ জুন ২০২৬
বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী
০২ জুন ২০২৬
৮০ ভাষায় ১৯ লাখ কোরআন পাচ্ছেন হাজিরা
০২ জুন ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
০১ জুন ২০২৬
হজ যাত্রীদের সেবায় সংস্কার আনছে সৌদি আরব
০১ জুন ২০২৬
দেশে ফিরেছেন ১১ হাজার ৬১৩ বাংলাদেশি হাজি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফেডের বার্তার অপেক্ষায় স্থিতিশীল স্বর্ণের দাম, কমলো রুপা
  2. রেকর্ড ভাঙতে পারে ‘এল নিনো’, চরম দুর্যোগের আভাস
  3. ছাদ থেকে ফেলে ব্যর্থ, টয়লেট ক্লিনার পুশ করে খুন করলেন স্বামীকে
  4. ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৭ বিলিয়ন ডলার
  5. একাধিক বিস্ফোরণে কাঁপল সিরিয়ার রাজধানী দামেস্ক
  6. গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x